Agamir Somoy E-Paper
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
বিনামূল্যে চিকিৎসার ছয় দশক
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

কৃষকদের জন্য পবিপ্রবির উদ্যোগ, বিনামূল্যে মিলবে কৃষি সেবা

অনলাইন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১৪ জুলাই ২০২৬, ১৩:৫৯
কৃষকদের জন্য পবিপ্রবির উদ্যোগ, বিনামূল্যে মিলবে কৃষি সেবা

সংগৃহীত ছবি

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি) স্থানীয় কৃষকদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে আধুনিক কৃষি পরামর্শ ও সেবা কার্যক্রম চালু করতে যাচ্ছে। পবিপ্রবি ইনোভেশন অ্যান্ড ডেসিমিনেশন সেন্টারের (পিআইডিসি) আওতায় এই সেবা দেওয়া হবে।

বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, চলতি মাসেই স্থানীয় কৃষকদের নিয়ে একটি কর্মশালার মাধ্যমে এই মানবিক ও জনকল্যাণমুখী কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে।

উচ্চশিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) একটি প্রকল্পের আওতায় ২০১৪ সালে এই পিআইডিসি প্রতিষ্ঠিত হয়। সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের কীটতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. এস এম হেমায়েত জাহান উপাচার্য হিসেবে দায়িত্ব গ্রহণের পর এই কেন্দ্রের কার্যক্রম আরও গতিশীল করার উদ্যোগ নেন।

মূলত তারই বিশেষ নির্দেশনায় স্থানীয় কৃষকদের সরাসরি সেবা দিতে এই নতুন পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে।

নতুন পরিকল্পনা অনুযায়ী, স্থানীয় কৃষক ও খামারিদের ‘ওয়ান স্টপ সার্ভিস’ দিতে পিআইডিসিতে একটি ‘কৃষক সেবা সেল’ খোলা হবে। চাষাবাদ সম্পর্কিত যেকোনো সমস্যা বা পরামর্শের জন্য কৃষকেরা এই সেলে যোগাযোগ করলে বিশেষজ্ঞরা সরাসরি সমাধান জানাবেন।

এর আওতায় কৃষকেরা ফসলের রোগবালাই দমন, উন্নত জাতের বীজ নির্বাচন, মাটি পরীক্ষা এবং আধুনিক চাষাবাদ পদ্ধতি সম্পর্কে সরাসরি অভিজ্ঞদের পরামর্শ পাবেন। একই সঙ্গে কৃষকদের মাঠপর্যায়ের বাস্তব সমস্যাগুলোকে চিহ্নিত করে সেগুলো সমাধানে নতুন নতুন গবেষণারও উদ্যোগ নেওয়া হবে।

বিশ্ববিদ্যালয় প্রশাসন আরও জানায়, বর্তমানে পবিপ্রবির স্নাতক স্তর থেকেই থিসিস বাধ্যতামূলক করা হয়েছে। এসব থিসিসের ক্ষেত্রে গবেষণার বিষয় নির্বাচনে দক্ষিণাঞ্চলের পরিবর্তিত জলবায়ু ও স্থানীয় কৃষকদের সমস্যা সমাধানের বিষয়টিকে সবচেয়ে বেশি অগ্রাধিকার দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এস এম হেমায়েত জাহান উল্লেখ করেছেন, একটি উচ্চশিক্ষা প্রতিষ্ঠান কেবল চার দেয়ালের মাঝে শিক্ষা প্রদানের জন্য নয়; আশেপাশের মানুষ ও সমাজের প্রতি বিশ্ববিদ্যালয়ের একটি বড় সামাজিক দায়বদ্ধতা থাকে। এই অঞ্চলের বিশ্ববিদ্যালয় হিসেবে স্থানীয় কৃষকদের জীবনের মানোন্নয়ন ও তাঁদের সংকটে পাশে দাঁড়ানো নৈতিক কর্তব্য। এই কার্যক্রমের ফলে কৃষক ও খামারিরা সরাসরি উপকৃত হবেন এবং বিশ্ববিদ্যালয়ের সাথে গণমানুষের সম্পর্ক আরও দৃঢ় হবে।

জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাবের কথা স্মরণ করিয়ে দিয়ে উপাচার্য আরও বলেছেন, দক্ষিণাঞ্চলের অর্থনীতি কৃষিনির্ভর হলেও জলবায়ু পরিবর্তনের কারণে মাটিতে লবণাক্ততা বৃদ্ধি, জোয়ারের পানির উচ্চতা বৃদ্ধি এবং নিত্যনতুন পোকা-মাকড়ের আক্রমণ বাড়ছে। এই সেবামূলক কার্যক্রমের মাধ্যমে গবেষকেরা সরাসরি মাঠপর্যায় থেকে বাস্তবসম্মত উপাত্ত সংগ্রহ করতে পারবেন।

‘কৃষকদের সমস্যাগুলোকে ল্যাবরেটরিতে এনে সেগুলোর ওপর বাস্তবমুখী গবেষণা করা অনেক সহজ হবে। এর ফলে ল্যাবের তত্ত্বীয় গবেষণা কেবল কাগজে-কলমে সীমাবদ্ধ না থেকে সরাসরি মাঠের ফসলে প্রয়োগ করা সম্ভব হবে, যা দেশের সামগ্রিক কৃষি অর্থনীতিতে একটি ইতিবাচক পরিবর্তন আনতে বড় ভূমিকা রাখবে’, বলছিলেন অধ্যাপক হেমায়েত।

পবিপ্রবিউপাচার্যভিসিকৃষি
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    প্রিয় ৫ বই

    প্রিয় ৫ বই

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    মেয়ের বিচ্ছেদ হওয়ায় দুধ দিয়ে গোসল করলেন মা!

    মেয়ের বিচ্ছেদ হওয়ায় দুধ দিয়ে গোসল করলেন মা!