Agamir Somoy E-Paper
শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মানুষের কল্যাণই রেজাউলের ব্রত
শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

জার্মান পর্যটকের জিনিসপত্র হাতিয়ে নেওয়া হয় রেল কর্মকর্তা পরিচয়ে

রাজশাহী অফিস
agamir somoy
প্রকাশ: ০৯ অক্টোবর ২০২৬, ১১:২২
জার্মান পর্যটকের জিনিসপত্র হাতিয়ে নেওয়া হয় রেল কর্মকর্তা পরিচয়ে

ফাইল ছবি

রেলওয়ের কর্মকর্তা পরিচয়ে জার্মান পর্যটক কিরিল ল্যান্ডারের ব্যাগ নিয়ে পালিয়েছেন এক যুবক। চুরি যাওয়া ল্যাপটপের সংকেত ধরে গতকাল বৃহস্পতিবার রাজশাহীতে অবস্থান করছিলেন কিরিল ল্যান্ডার। ল্যাপটপটির অবস্থান কয়েক দফা শনাক্ত হলেও নিশ্চিতভাবে তা উদ্ধার করতে পারেনি পুলিশ।

গত বুধবার বগুড়া ঘুরে সান্তাহার থেকে ট্রেনে দর্শনার উদ্দেশে যাচ্ছিলেন কিরিল। ভুল করে নেমে পড়েন নাটোরে। সেখানে এক যুবকের সঙ্গে তার পরিচয় হয়। ওই যুবক নিজেকে ট্রেনের কর্মকর্তা হিসেবে পরিচয় দেন।

কিছুক্ষণ পর রেলস্টেশনে এটিএম থেকে টাকা তুলতে যাওয়ার সময় ওই যুবকের কাছে ব্যাগ রেখে গিয়েছিলেন কিরিল। ফিরে এসে দেখেন, যুবক ও তার ব্যাগ—দুটিই নেই। ব্যাগে ছিল ম্যাকবুক ল্যাপটপ ও ডিএসএলআর ক্যামেরা। পরে জানতে পারেন, ওই ব্যক্তি রেলের কোনো কর্মকর্তা নন।

ঘটনার পর নাটোর সদর থানায় জিডি করেন কিরিল। এরপর শুরু হয় ল্যাপটপের অবস্থান শনাক্তের চেষ্টা। প্রথমে রাজশাহীর রেলগেট এলাকায় সংকেত পাওয়া যায়। বুধবার রাত ১১টার দিকে রাজশাহীতে এসে মহিলা কলেজের আশপাশে অবস্থান করেন তিনি। সেখানে আরএমপি, ডিবি, র‍্যাব, ট্যুরিস্ট পুলিশ ও রেলওয়ে পুলিশ যৌথভাবে অভিযান চালালেও সুনির্দিষ্ট অবস্থান নিশ্চিত করা যায়নি।

আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যদের সঙ্গে কথা বলে আরও জানা গেলে, যেহেতু ল্যাপটপে কোনো সিম থাকে না তাই প্রযুক্তিগত সীমাবদ্ধতার কারণে কঠিন হয়ে পড়ে সুনির্দিষ্ট অবস্থান শনাক্ত। গতকাল সকাল ৭টা ৪০ মিনিটে আবার সংকেত পাওয়া যায় আব্দুলপুর রেলওয়ে স্টেশনের কাছে। ওই সময় তিতুমীর ও বনলতা এক্সপ্রেসে তল্লাশি চালানো হলেও ল্যাপটপ বা ক্যামেরা পাওয়া যায়নি। সিসিটিভি ফুটেজে সন্দেহভাজন ব্যক্তির ছবি পাওয়া গেছে এবং তা বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে।

রাজশাহী রেলওয়ে জিআরপি থানার ওসি মো. হাফিজুর রহমান বলছিলেন, ‘বিদেশি পর্যটক আমাদের মেহমান। তার জিনিসপত্র উদ্ধারে পুলিশের বিভিন্ন ইউনিট আন্তরিকভাবে কাজ করছে। সঠিক লোকেশন পাওয়া গেলে ল্যাপটপটি উদ্ধার করা সম্ভব হবে।’

কিরিল বললেন, পরিস্থিতি খুব ভালো নয়, তবে তারা সঠিক অবস্থানের কাছাকাছি পৌঁছানোর আশা করছেন। তার পাসপোর্ট ও মোবাইল টেলিফোন সঙ্গে রয়েছে। ল্যাপটপে গুরুত্বপূর্ণ তথ্য ও ডেটা আছে। বাংলাদেশে এটিই তার প্রথম সফর। পুলিশের সহযোগিতার জন্যও কৃতজ্ঞতা জানান তিনি।

জানা গেল, গতকাল বিকাল পর্যন্ত রাজশাহী রেলওয়ে থানায় ছিলেন কিরিল। আগের রাতে তার থাকার ব্যবস্থা করা হয় স্টেশনের একটি হোটেলে; খাবারের ব্যবস্থাও করছে পুলিশ।

    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ডেঙ্গু সামলাতে অনুমোদন পাচ্ছে ‘কিউডেঙ্গা’ টিকা

    ডেঙ্গু সামলাতে অনুমোদন পাচ্ছে ‘কিউডেঙ্গা’ টিকা

    বিমানবন্দরে আটকে দেওয়া হলো বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

    বিমানবন্দরে আটকে দেওয়া হলো বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

    নানার মৃত্যুতে তনুশ্রী বললেন ‘ইভিল ডেডের পেছনে ছুটবে মিডিয়া’

    নানার মৃত্যুতে তনুশ্রী বললেন ‘ইভিল ডেডের পেছনে ছুটবে মিডিয়া’

    সেই চোখ, সে চিৎকার এবং সে নীরবতা

    সেই চোখ, সে চিৎকার এবং সে নীরবতা

    কুড়িগ্রামে জমি নিয়ে বিরোধে সাংবাদিকের মা-বাবার ওপর হামলা

    কুড়িগ্রামে জমি নিয়ে বিরোধে সাংবাদিকের মা-বাবার ওপর হামলা

    বিএসইসির ১২ নির্বাহী পরিচালকের দায়িত্বে বড় রদবদল

    বিএসইসির ১২ নির্বাহী পরিচালকের দায়িত্বে বড় রদবদল

    শিবিরের গুপ্ত রাজনীতির বলি হয়েছিল আবরার ফাহাদ : আব্দুল কাদের

    শিবিরের গুপ্ত রাজনীতির বলি হয়েছিল আবরার ফাহাদ : আব্দুল কাদের

    বিএসইসির নির্বাহী পরিচালক হলেন শেখ মাহবুব উর রহমান

    বিএসইসির নির্বাহী পরিচালক হলেন শেখ মাহবুব উর রহমান

    বরগুনায় বিএনপির নেতাদের সামনে ‘জয় বাংলা’ স্লোগান

    বরগুনায় বিএনপির নেতাদের সামনে ‘জয় বাংলা’ স্লোগান

    জব্দ আলামতে পাওয়া গেল  সিদ্ধার্থ-মুগ্ধের ডিএনএ’র মিল

    জব্দ আলামতে পাওয়া গেল সিদ্ধার্থ-মুগ্ধের ডিএনএ’র মিল

    ন্যাশনাল ব্যাংক গ্রাহকদের জন্য সুখবর

    ন্যাশনাল ব্যাংক গ্রাহকদের জন্য সুখবর

    ‘কাল থাকব কি না জানি না’ বলার ৪ দিন পরেই চিরবিদায় নানা পাটেকরের

    ‘কাল থাকব কি না জানি না’ বলার ৪ দিন পরেই চিরবিদায় নানা পাটেকরের

    কী আছে ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তিতে?

    কী আছে ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তিতে?

    পারমাণবিক বিক্রিয়া শুরুর অনুমতি পেল রূপপুর

    পারমাণবিক বিক্রিয়া শুরুর অনুমতি পেল রূপপুর

    নিকাব পরা ছাত্রীকে ‘সন্ত্রাসী’ আখ্যা, ঢাবি শিক্ষিকাকে দায়িত্ব থেকে অব্যাহতি

    নিকাব পরা ছাত্রীকে ‘সন্ত্রাসী’ আখ্যা, ঢাবি শিক্ষিকাকে দায়িত্ব থেকে অব্যাহতি