Agamir Somoy E-Paper
শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
স্বেচ্ছাশ্রমে লাজু গড়ছেন সংগীতশিল্পী
শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

কোমর তাঁতে জীবিকার সন্ধান পাহাড়ি নারীদের, বিপণনব্যবস্থায় বাধা

দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৬, ২০:৩৭
শেয়ার করুন:
কোমর তাঁতে জীবিকার সন্ধান পাহাড়ি নারীদের, বিপণনব্যবস্থায় বাধা

কোমর তাঁতে কাপড় বুনছেন পাহাড়ি নারী

পাহাড়ি নারীদের ঐতিহ্যবাহী কোমর তাঁত এখন হয়ে উঠেছে বাড়তি আয়ের উৎস। ঘরের কাজ ও কৃষিকাজের পাশাপাশি অবসর সময়ে তাঁতে কাপড় বুনে সংসারে আর্থিক অবদান রাখছেন তারা। নিজেদের চাহিদা মেটানোর পাশাপাশি সাপ্তাহিক হাটে এসব পণ্য বিক্রি করছেন। তবে স্থানীয় পর্যায়ে বিপণনব্যবস্থা ও সরকারি সহায়তার অভাবে সম্ভাবনাময় এই শিল্পের বিকাশ বাধাগ্রস্ত হচ্ছে।

খাগড়াছড়ির পাহাড়ি জনপদে বড় কোনো কলকারখানা বা শিল্পপ্রতিষ্ঠান নেই। এখানকার মানুষের প্রধান জীবিকা কৃষিকাজ। পাহাড়ি জনগোষ্ঠীর বেশির ভাগ মানুষ জুম চাষের ওপর নির্ভরশীল। নারীরাও ঘরের কাজের পাশাপাশি কৃষিকাজ করেন। এসব কাজের ফাঁকে তারা কোমর তাঁতে পিনন, থামি, গামছা, ওড়না, মাফলারসহ বিভিন্ন ধরনের পোশাক ও ব্যবহার্য সামগ্রী তৈরি করেন।

কাঠ ও বাঁশের কাঠি দিয়ে বিশেষ কৌশলে কোমরের সঙ্গে তাঁত বেঁধে কাপড় বোনা হয় বলে এর নাম কোমর তাঁত। এই তাঁতে তৈরি শাল, থামি, পিনন, রিনাই, ওড়না, রুমাল, গামছা, চাদর, মাফলার ও জামাকাপড় খাগড়াছড়ির সদর ও পর্যটন এলাকার কয়েকটি দোকানে বিক্রি হয়। ব্যক্তি উদ্যোগে এসব পণ্য চট্টগ্রাম ও রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকাতেও সরবরাহ করা হয়।

খাগড়াছড়ির দীঘিনালার ত্রিপুরা ও চাকমা জনগোষ্ঠীর নারীরা কোমর তাঁতে কাপড় বুনতে বেশ দক্ষ। তারা বাজার থেকে সুতা, উলের সুতা ও পাহাড়ি তুলা সংগ্রহ করে ঘরে বসেই কাপড় তৈরি করেন। নিজেদের পরিধেয় পোশাকের বড় অংশও তারা এই তাঁতে বুনে থাকেন। গৃহস্থালি ও জুম চাষের কাজ সামলে তাঁতে কাপড় বুনে একজন নারী মাসে ৯ থেকে ১০ হাজার টাকা পর্যন্ত আয় করতে পারেন।

দীঘিনালা উপজেলার মেরুং ইউনিয়নের হিতেন্দ্র লাল হেডম্যানপাড়ায় গিয়ে দেখা যায়, কোমর তাঁতে ত্রিপুরা জনগোষ্ঠীর ঐতিহ্যবাহী পোশাক রিনাই বুনছেন পলেন্দ্রি ত্রিপুরা (৪৫)। তার সঙ্গে কথা বলে জানা যায়, মায়ের কাছ থেকে এই কাজ শিখেছেন তিনি। গত ৩০ বছর ধরে তাঁত বুননের সঙ্গে যুক্ত। ঐতিহ্যগতভাবে তারা নিজেরাই নিজেদের পোশাক তৈরি করেন। পাশাপাশি গ্রামের নারীরা অর্ডার দিলে অর্থের বিনিময়ে তাদের জন্যও পোশাক বুনে দেন।

পলেন্দ্রি ত্রিপুরা বলেন, ‘প্রতিটি রিনাই সুতার গুণগত দিক বিবেচনায় দেড় থেকে দুই হাজার টাকা করে বিক্রি হয়। একটি রিনাইয়ের কাজ শেষ হতে প্রায় ১৫ থেকে ২০ দিন সময় লাগে।’

দীঘিনালার কামুক্যাছড়ার কোমর তাঁতশিল্পী বাসন্তি চাকমা বলেন, ‘কোমর তাঁতে বা উঠান তাঁতে যে পণ্যগুলো তৈরি হয়, স্থানীয়ভাবে বাজারজাত করার কোনো সুযোগ নেই। সরকারি উদ্যোগে বিপণনের ব্যবস্থা করা না হলে এই তাঁত উঠানেই থেকে যাবে। সময়ের পরিক্রমায় ঐতিহ্যবাহী কোমর তাঁত হারিয়ে যাবে।’

আরও পড়ুন

সরকারবিরোধী পোস্ট, স্যার সলিমুল্লাহ মেডিকেলের চিকিৎসক গ্রেপ্তার

২৮ নভেম্বর ২০২৬

দশকের পর দশক ধরে পাহাড়ি নারীরা এই পেশার সঙ্গে যুক্ত। তাঁত বুনে উপার্জিত অর্থ দিয়ে পুরুষের পাশাপাশি সংসারের ব্যয়ভার বহন করছেন তারা। সন্তানদের পড়াশোনার খরচও জোগাচ্ছেন অনেকে। স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি পাহাড়ে বেড়াতে আসা পর্যটকদের কাছেও কোমর তাঁতে তৈরি পণ্যের বেশ চাহিদা রয়েছে। দিন দিন এই চাহিদা বাড়লেও সে অনুযায়ী সরকারি সহায়তা মিলছে না বলে অভিযোগ তাঁতশিল্পীদের।

দীঘিনালা উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা সুস্মিতা খীসা বলেন, ‘উপজেলার পাহাড়ি জনগোষ্ঠীর নারীরা কোমর তাঁতে কাপড় বুনেন। কোমর তাঁত নিয়ে নারীদের প্রশিক্ষণ দেওয়া হয় না। জেলায় একটি বিপণন কেন্দ্র ছাড়া কোমর তাঁতের কোনো ধরনের সরকারি প্রকল্প এখন পর্যন্ত নেওয়া হয়নি।’

বিসিক খাগড়াছড়ির সেলাই প্রশিক্ষক ও দীঘিনালা উপজেলা কুটির শিল্পের কেন্দ্রপ্রধান মিজ বসিরুন বেগম বলেন, ‘কোমর তাঁত পাহাড়িদের প্রাচীন পেশা। দক্ষতা ও যোগ্যতার ওপর ভিত্তি করে তাঁত উদ্যোক্তারা চাইলে বিসিক প্রশিক্ষণ দেবে। জেলায় একটি বিপণন কেন্দ্রও রয়েছে। তবে উঠান তাঁত নিয়ে সরকারি কোনো ধরনের ঋণ বা অর্থ বরাদ্দ চালু নেই।’

বর্তমানে পাহাড়ি নারীরা সাপ্তাহিক হাট ও গ্রামের মানুষের কাছে কোমর তাঁতে তৈরি পোশাক বিক্রি করেন। কিন্তু উপজেলা পর্যায়ে এসব পণ্য বিক্রির জন্য কোনো বিপণনকেন্দ্র নেই। স্থানীয়ভাবে বিপণনব্যবস্থা গড়ে তোলার পাশাপাশি সরকারি-বেসরকারি উদ্যোগে উপজেলা পর্যায়ে বিপণন কেন্দ্র স্থাপন করা গেলে এই শিল্পের প্রসার ঘটবে। একই সঙ্গে পাহাড়ি নারীদের আয় ও স্বাবলম্বী হওয়ার সুযোগও বাড়বে।


কোমর তাঁতপাহাড়ি নারীতাঁত
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ১৭ দিন পর পুলিশের আশ্বাসে খুলেছিল ফার্মেসি, প্রকাশ্যে মালিকের ছেলেকে গুলি

    ১৭ দিন পর পুলিশের আশ্বাসে খুলেছিল ফার্মেসি, প্রকাশ্যে মালিকের ছেলেকে গুলি

    কারাগারে নেওয়া হলো মরদেহ, সন্তানকে চিরবিদায় জানালেন বন্দি যুব মহিলা লীগ নেত্রী

    কারাগারে নেওয়া হলো মরদেহ, সন্তানকে চিরবিদায় জানালেন বন্দি যুব মহিলা লীগ নেত্রী

    রাজধানীর দিয়াবাড়ীতে বিএনপি অফিসে আগুন

    রাজধানীর দিয়াবাড়ীতে বিএনপি অফিসে আগুন

    সুন্দরবনে জলদস্যুদের অস্ত্র-রসদ সরবরাহ, যুবদল নেতাসহ গ্রেপ্তার ২

    সুন্দরবনে জলদস্যুদের অস্ত্র-রসদ সরবরাহ, যুবদল নেতাসহ গ্রেপ্তার ২

    লন্ডনে সংঘর্ষের ঘটনায় আ. লীগের সুশান্তসহ আটক ৬

    লন্ডনে সংঘর্ষের ঘটনায় আ. লীগের সুশান্তসহ আটক ৬

    চট্টগ্রামে ‘নাশকতাকারী’ ধরতে রাতভর অভিযান, গুলিবর্ষণের অভিযোগ

    চট্টগ্রামে ‘নাশকতাকারী’ ধরতে রাতভর অভিযান, গুলিবর্ষণের অভিযোগ

    গোপালগঞ্জের মুকসুদপুর থানায় নতুন ওসি

    গোপালগঞ্জের মুকসুদপুর থানায় নতুন ওসি

    দ.কোরিয়ায় দং-ইউ বিশ্ববিদ্যালয়ের নির্বাচনে ৮ পদের ৭ টিতেই জয়ী বাংলাদেশি

    দ.কোরিয়ায় দং-ইউ বিশ্ববিদ্যালয়ের নির্বাচনে ৮ পদের ৭ টিতেই জয়ী বাংলাদেশি

    রাজধানীতে বাসে আগুন

    রাজধানীতে বাসে আগুন

    রাজধানীতে মোরগ পোলাও খাইয়ে সোনার দোকানে চুরি

    রাজধানীতে মোরগ পোলাও খাইয়ে সোনার দোকানে চুরি

    ‘মা, তুমি ছাড়া কেউ আমাকে বোঝে না’ মৃত্যুর আগে বলেছিল তূর্য

    ‘মা, তুমি ছাড়া কেউ আমাকে বোঝে না’ মৃত্যুর আগে বলেছিল তূর্য

    সরকারবিরোধী পোস্ট, স্যার সলিমুল্লাহ মেডিকেলের চিকিৎসক গ্রেপ্তার

    সরকারবিরোধী পোস্ট, স্যার সলিমুল্লাহ মেডিকেলের চিকিৎসক গ্রেপ্তার

    প্রিপেইড মিটার বাতিলের দাবিতে রংপুরে সোমবার অর্ধদিবস হরতাল

    প্রিপেইড মিটার বাতিলের দাবিতে রংপুরে সোমবার অর্ধদিবস হরতাল

    লন্ডনে নাহিদের সংবর্ধনায় সংঘর্ষ, আ. লীগের সুশান্তসহ গ্রেপ্তার ৬ জনই জামিনে

    লন্ডনে নাহিদের সংবর্ধনায় সংঘর্ষ, আ. লীগের সুশান্তসহ গ্রেপ্তার ৬ জনই জামিনে

    গোপালগঞ্জে ক্ষতিগ্রস্ত স্থাপনা মেরামতে যাচ্ছে না সরকার

    গোপালগঞ্জে ক্ষতিগ্রস্ত স্থাপনা মেরামতে যাচ্ছে না সরকার