Agamir Somoy E-Paper
শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
৫০ বছর ধরে বর্জ্যমুক্ত রাখছেন রাস্তা-বাজার
শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

বীরগঞ্জ

ভাইয়ের বিরুদ্ধে ভাইয়ের মামলা, অসহায় বৃদ্ধ বাবা

বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ২৭ মে ২০২৬, ২০:৫৩
ভাইয়ের বিরুদ্ধে ভাইয়ের মামলা, অসহায় বৃদ্ধ বাবা

ছবি: আগামীর সময়

দিনাজপুরের বীরগঞ্জের মরিচা ইউনিয়নের দুল্লভপুর গ্রামে জমিজমা নিয়ে দুই ভাইয়ের বিরোধকে কেন্দ্র করে পাল্টাপাল্টি মামলা হয়েছে। এ বিরোধে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন বৃদ্ধ বাবা মিয়াজান আলী। বর্তমানে বাড়িতে লোকজন না থাকায় বসতভিটা প্রায় জনশূন্য হয়ে পড়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মিয়াজান আলীর দুই ছেলে মো. আসাদুজ্জামান ও আশরাফুল হকের মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক ও জমিজমা নিয়ে বিরোধ চলছে। মিয়াজান আলীর মোট ২৬ শতাংশ জমির মধ্যে ১৮ শতাংশ দুই ছেলের নামে লিখে দেওয়ার পর থেকেই বিরোধের সূত্রপাত।

পারিবারিক সূত্র জানায়, প্রায় ১২ বছর আগে বড় ছেলে আসাদুজ্জামান সন্তানদের পড়াশোনার সুবিধার জন্য বাড়ি ছেড়ে কবিরাজহাট এলাকায় বসবাস শুরু করেন। এরপর থেকে ছোট ছেলে আশরাফুল হক বৃদ্ধ বাবার দেখাশোনা করে আসছেন।

অভিযোগ রয়েছে, প্রায় ছয় মাস আগে বৃদ্ধ বাবার সম্পত্তিতে থাকা গাছ কাটাকে কেন্দ্র করে আসাদুজ্জামান ছোট ভাই আশরাফুল হকের বিরুদ্ধে মামলা দায়ের করেন। এর জেরে দুই পরিবারের মধ্যে উত্তেজনা আরও বেড়ে যায়।

আশরাফুল হকের ভাষ্য, ২০২৫ সালের ৮ নভেম্বর তার বাড়িতে গিয়ে তার স্ত্রী, বাবা ও প্রতিবন্ধী মেয়েকে এলোপাতাড়ি মারধর করা হয়। এতে তার বাবা গুরুতর আহত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সাত দিন ভর্তি ছিলেন। পরে বিভিন্নভাবে ভয়ভীতি দেখানো হয়। নিরাপত্তাহীনতার কারণে গত পাঁচ মাস ধরে তিনি শ্বশুরবাড়িতে অবস্থান করছেন।

তিনি আরও উল্লেখ করেন, এ ঘটনায় তিনি ২০২৬ সালের ৫ মে একটি মামলা দায়ের করেছেন এবং মামলাটি বর্তমানে বিচারাধীন রয়েছে। তার দাবি, তিনি অত্যন্ত অসহায় অবস্থায় দিন কাটাচ্ছেন এবং সমস্যাটির সুষ্ঠু সমাধান চান।

অন্যদিকে আসাদুজ্জামান দাবি করেন, বাবাকে নিজের কাছে নিয়ে আসতে কয়েকবার স্ত্রীকে পাঠানো হলেও তিনি যেতে রাজি হননি। তবে তিনি ও তার ছেলে মাঝেমধ্যে বাবাকে টাকা পাঠান।

স্থানীয়দের মতে, পারিবারিক এই বিরোধে সবচেয়ে বেশি কষ্ট পাচ্ছেন বৃদ্ধ মিয়াজান আলী। দ্রুত বিষয়টির মীমাংসা চান এলাকাবাসী।

বীরগঞ্জ থানার ওসি সাইফুল ইসলাম জানান, মামলা হয়েছে দিনাজপুর ম্যাজিস্ট্রেট আদালতে। মামলার তদন্ত বীরগঞ্জ থানায় প্রক্রিয়াধীন। তদন্ত শেষে মামলার প্রতিবেদন দিনাজপুর আদালতে পাঠানো হবে।

বীরগঞ্জমামলাভাই
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    সিজারের পর নারীর মৃত্যু, অবহেলার অভিযোগ পরিবারের

    সিজারের পর নারীর মৃত্যু, অবহেলার অভিযোগ পরিবারের

    চূড়ান্ত সুপারিশের পরও নিয়োগপত্র পাননি রাজবাড়ীর ১০ প্রার্থী

    চূড়ান্ত সুপারিশের পরও নিয়োগপত্র পাননি রাজবাড়ীর ১০ প্রার্থী

    রেলওয়ের ৬ কোটি টাকার গোপন দর ফাঁস, কাজ সেই আফসারের হাতে

    রেলওয়ের ৬ কোটি টাকার গোপন দর ফাঁস, কাজ সেই আফসারের হাতে

    ১১ বোয়িং কেনার চুক্তি, বাংলাদেশকে নিয়ে ট্রাম্পের পোস্ট

    ১১ বোয়িং কেনার চুক্তি, বাংলাদেশকে নিয়ে ট্রাম্পের পোস্ট

    নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হত্যাচেষ্টা মামলার আসামি, ক্ষোভ

    নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হত্যাচেষ্টা মামলার আসামি, ক্ষোভ

    বেকারদের ‘শেষ আশ্রয়েও’ ভেরিফিকেশন বাধা, হতাশায় হাজারো তরুণ

    বেকারদের ‘শেষ আশ্রয়েও’ ভেরিফিকেশন বাধা, হতাশায় হাজারো তরুণ

    মা হারানো ছেলেটি হাসপাতাল থেকে বাসায় ফিরেছে

    মা হারানো ছেলেটি হাসপাতাল থেকে বাসায় ফিরেছে

    মাধবপুরে আ. লীগ নেতা গ্রেপ্তার, বৈষম্যবিরোধী মামলায় কারাগারে

    মাধবপুরে আ. লীগ নেতা গ্রেপ্তার, বৈষম্যবিরোধী মামলায় কারাগারে

    মারণাস্ত্র নয়, বিশ্ব বদলাবে মানবতায়

    মারণাস্ত্র নয়, বিশ্ব বদলাবে মানবতায়

    শেয়ার পার্কিং সফটওয়্যারে কারসাজি

    শেয়ার পার্কিং সফটওয়্যারে কারসাজি

    বিশ্বযুদ্ধের ছাই থেকে যেভাবে জাতিসংঘের জন্ম

    বিশ্বযুদ্ধের ছাই থেকে যেভাবে জাতিসংঘের জন্ম

    আমার শরীরে ৭০-৮০টি ইনজেকশন পুশ করা হয়েছে : গাজী সালাউদ্দিন

    আমার শরীরে ৭০-৮০টি ইনজেকশন পুশ করা হয়েছে : গাজী সালাউদ্দিন

    ‘ফুটকি’ যে ফলে ফিরে আসে শৈশব

    ‘ফুটকি’ যে ফলে ফিরে আসে শৈশব

    বরিশাল নগরীতে বালু সরবরাহের পাইপ অপসারণের নির্দেশ

    বরিশাল নগরীতে বালু সরবরাহের পাইপ অপসারণের নির্দেশ

    চাঁদাবাজির অভিযোগের ৮৫ শতাংশই সত্য

    চাঁদাবাজির অভিযোগের ৮৫ শতাংশই সত্য