নাটোরের লালপুরে পুকুরে ডুবে দুই ভাই-বোনের মৃত্যু হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে উপজেলার ঈশোরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।নিহতরা হলো—আতিয়ার (৯) ও আবু বক্কর (৬)। তারা উপজেলার একই গ্রামের আতিকুল ইসলামের ছেলে-মেয়ে।পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার বিকেলে বাড়ির পাশে তারা খেলছিল। এক সময় অসাবধানতাবশত পাশের একটি পুকুরে পড়ে যায় তারা। তাদের দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা আশপাশে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে তাদের সন্ধ্যানে পুকুরের পানিতে নেমে দুইজনকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়।স্থানী...