লালপুরে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু

ছবি: আগামীর সময়
নাটোরের লালপুরে পুকুরে ডুবে দুই ভাই-বোনের মৃত্যু হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে উপজেলার ঈশোরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলো—আতিয়ার (৯) ও আবু বক্কর (৬)। তারা উপজেলার একই গ্রামের আতিকুল ইসলামের ছেলে-মেয়ে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার বিকেলে বাড়ির পাশে তারা খেলছিল। এক সময় অসাবধানতাবশত পাশের একটি পুকুরে পড়ে যায় তারা। তাদের দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা আশপাশে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে তাদের সন্ধ্যানে পুকুরের পানিতে নেমে দুইজনকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়।
স্থানীয়রা প্রাথমিক চিকিৎসার চেষ্টা করা হলেও কোনো সাড়া না পেয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
লালপুর থানার ওসি শফিকুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, খেলতে গিয়ে অসাবধানতাবশত পানিতে ডুবে তাদের মৃত্যু হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।



