Agamir Somoy E-Paper
রবিবার, ২১ জুন, ২০২৬
আগামীর সময়
৪০০ মানুষের চোখের আলো খায়রুল
রবিবার, ২১ জুন, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

দুইবার উদ্বোধন হলেও ২০ বছরে চালু হয়নি দাউদকান্দি ট্রমা সেন্টার

দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ৩০ এপ্রিল ২০২৬, ১২:৫৩
দুইবার উদ্বোধন হলেও ২০ বছরে চালু হয়নি দাউদকান্দি ট্রমা সেন্টার

চালু হচ্ছে না কুমিল্লার দাউদকান্দির শহীদনগরের ট্রমা সেন্টারটি

কুমিল্লা জেলার একমাত্র ট্রমা সেন্টারটি দাউদকান্দি উপজেলার শহীদনগরে ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের পাশে অবস্থিত। সেন্টারটি উদ্বোধনের দুই দশক পার হলেও আজও পূর্ণাঙ্গভাবে চালু হয়নি। ব্যস্ততম এ মহাসড়কসহ আশপাশের আঞ্চলিক সড়কগুলোতে প্রতিদিনই ছোট-বড় দুর্ঘটনা ঘটলেও জরুরি চিকিৎসাসেবা না থাকায় বিপন্ন হয়ে পড়ছেন আহতরা।

স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা যায়, দুর্ঘটনায় আহতদের দ্রুত চিকিৎসা নিশ্চিত করতে প্রায় ৬ কোটি ৮৮ লাখ টাকা ব্যয়ে ট্রমা সেন্টারটি নির্মাণ করা হয়। পূর্ত বিভাগের অর্থায়নে নির্মাণ শেষে উদ্বোধনও করা হয়। কিন্তু প্রয়োজনীয় যন্ত্রপাতি ও জনবলের অভাবে আজও কার্যক্রম শুরু হয়নি।

জানা গেছে, ২০০৬ সালের ৬ অক্টোবর বিএনপি নেতৃত্বাধীন জোট সরকারের সময় তৎকালীন স্বাস্থ্যমন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেন প্রথমবার কেন্দ্রটি উদ্বোধন করেন। কিন্তু সরঞ্জামের অভাবে মাসখানেকের মধ্যেই সেটি বন্ধ হয়ে যায়। পরে ২০১০ সালের ৩০ এপ্রিল আওয়ামী লীগ সরকারের সময় তৎকালীন স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ডা. আ ফ ম রুহুল হক পুনরায় আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন এবং এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ চালুর প্রতিশ্রুতি দেন। তবে দীর্ঘ সময় পেরিয়ে গেলেও সেই প্রতিশ্রুতি বাস্তবায়িত হয়নি।

ফলে দুর্ঘটনায় আহতদের অধিকাংশকেই ঢাকায় পাঠানো হচ্ছে। চিকিৎসার জন্য রাজধানীতে নেওয়ার পথে প্রতি বছর প্রাণ হারাচ্ছেন বহু রোগী। দাউদকান্দি, গৌরীপুর, হোমনা, বাঞ্ছারামপুর, মতলব, চাঁদপুরসহ বিভিন্ন সড়কে দুর্ঘটনায় আহতদের জন্য কার্যকর কোনো জরুরি চিকিৎসা ব্যবস্থা নেই।

গত ২৫ এপ্রিল গৌরীপুর–মতলব সড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় আহত হন ওষুধ কোম্পানির প্রতিনিধি আমিনুল ইসলাম। স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসার পর তাকে ঢাকায় পাঠানো হলেও মেঘনা সেতু পার হওয়ার আগেই তিনি মারা যান। আমিনুলের চাচাতো ভাই স্বপন বলেছেন, ‘আমরা যারা গাড়িতে ছিলাম তাদের আমিনুলের দিকে তাকিয়ে থাকা ছাড়া আর যেন কিছুই করার ছিল না।’

স্থানীয় বাসিন্দা মো. মুকবুল মেম্বার অভিযোগ করে বলেছেন, আর কতবার উদ্বোধন করলে এ ট্রমা সেন্টারের কার্যক্রম চালু হবে?

সরেজমিনে দেখা গেছে, ২৪ ঘণ্টা চালু থাকার কথা থাকলেও কেন্দ্রটি অধিকাংশ সময়ই তালাবদ্ধ থাকে। তবে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. হাবিবুর রহমান জানান, পূর্ণাঙ্গভাবে চালু না হলেও একজন চিকিৎসকের মাধ্যমে সীমিত আউটডোর সেবা দেওয়া হচ্ছে। প্রয়োজনীয় জনবল ও সরঞ্জাম চেয়ে মন্ত্রণালয়ে লিখিতভাবে জানানো হয়েছে।

এদিকে রাজনৈতিক মহলেও বিষয়টি নিয়ে আলোচনা রয়েছে। কেন্দ্রীয় বিএনপির নির্বাহী সদস্য ড. খন্দকার মারুফ হোসেন বলেছেন, পূর্ববর্তী বিএনপি সরকারের সময় কেন্দ্রটি চালুর উদ্যোগ নেওয়া হয়েছিল। আশা করি আবারও এটি পূর্ণাঙ্গভাবে চালু করা সম্ভব হবে।

কুমিল্লাট্রমা সেন্টারদাউদকান্দি
    শেয়ার করুন:
    advertisement
    advertisement
    ২১ জুন ২০২৬
    রাত ২:০০ টা
    জার্মানি
    ২
    আইভরি কোস্ট
    ১
    ২১ জুন ২০২৬
    রাত ৪:০০ টা
    ইকুয়েডর
    ০
    কুরাসাও
    ০
    ২১ জুন ২০২৬
    সকাল ১০:০০ টা
    তিউনিশিয়া
    ০
    জাপান
    ৪
    ২১ জুন ২০২৬
    রাত ১০:০০ টা
    স্পেন
    ০
    সৌদি আরব
    ০
    কে হচ্ছেন বিএনপি মহাসচিব

    কে হচ্ছেন বিএনপি মহাসচিব

    ২১ জুন ২০২৬, ০৬:২৫

    হরমুজ বন্ধের ঘোষণার পরপরই লেবাননে হামলা বন্ধে নেতানিয়াহুর নির্দেশ

    হরমুজ বন্ধের ঘোষণার পরপরই লেবাননে হামলা বন্ধে নেতানিয়াহুর নির্দেশ

    ২১ জুন ২০২৬, ০০:১২

    বিশ্ব মানচিত্রে নয়া খেলোয়াড়

    বিশ্ব মানচিত্রে নয়া খেলোয়াড়

    ২১ জুন ২০২৬, ০০:৩৯

    অবিশ্বাস্য কিপিংয়ে কুরাসাওয়ের প্রথম পয়েন্ট

    অবিশ্বাস্য কিপিংয়ে কুরাসাওয়ের প্রথম পয়েন্ট

    ২১ জুন ২০২৬, ০৭:৫৬

    একদিকে উদ্‌যাপন অন্যদিকে সংগীত শিক্ষায় আপত্তি

    একদিকে উদ্‌যাপন অন্যদিকে সংগীত শিক্ষায় আপত্তি

    ২১ জুন ২০২৬, ০৬:২৪

    দ্রুততম ১০০ গোলের রেকর্ড গড়ল বিশ্বকাপ

    দ্রুততম ১০০ গোলের রেকর্ড গড়ল বিশ্বকাপ

    ২১ জুন ২০২৬, ০৯:০১

    ৪০০ মানুষের চোখের আলো খায়রুল

    ৪০০ মানুষের চোখের আলো খায়রুল

    ২১ জুন ২০২৬, ০৪:৫৬

    চুক্তি মানছে না ইসরায়েল, আবার বন্ধ হরমুজ

    চুক্তি মানছে না ইসরায়েল, আবার বন্ধ হরমুজ

    ২১ জুন ২০২৬, ০৬:২২

    কামাল লোহানীর মৃত্যুবার্ষিকীতে উদীচীর স্মরণসভা

    কামাল লোহানীর মৃত্যুবার্ষিকীতে উদীচীর স্মরণসভা

    ২১ জুন ২০২৬, ০১:০২

    ইবনে সিনায় চাকরির সুযোগ, কর্মস্থল ঢাকা

    ইবনে সিনায় চাকরির সুযোগ, কর্মস্থল ঢাকা

    ২১ জুন ২০২৬, ০৭:২৫

    মেঘ-বৃষ্টির লুকোচুরি, ভ্যাপসা গরম থাকবে বছরের দীর্ঘতম দিন

    মেঘ-বৃষ্টির লুকোচুরি, ভ্যাপসা গরম থাকবে বছরের দীর্ঘতম দিন

    ২১ জুন ২০২৬, ০৮:৩৪

    বছরের দীর্ঘতম দিন আজ, কার কী পরিকল্পনা

    বছরের দীর্ঘতম দিন আজ, কার কী পরিকল্পনা

    ২১ জুন ২০২৬, ০৮:১১

    একদিকে উদ্‌যাপন, অন্যদিকে সংগীত শিক্ষায় আপত্তি

    একদিকে উদ্‌যাপন, অন্যদিকে সংগীত শিক্ষায় আপত্তি

    ২১ জুন ২০২৬, ১৩:৩৯

    রাফিনিয়ার চোটে কার ভাগ্য খুলবে?

    রাফিনিয়ার চোটে কার ভাগ্য খুলবে?

    ২১ জুন ২০২৬, ০৯:৫০

    সুফিয়া কামাল স্মরণে ছায়ানটের সাংস্কৃতিক আয়োজন

    সুফিয়া কামাল স্মরণে ছায়ানটের সাংস্কৃতিক আয়োজন

    ২১ জুন ২০২৬, ০১:৪৩

    advertiseadvertise