Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মানবকল্যাণে নিবেদিতপ্রাণ খোরশেদ
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

মাকে বাঁচাতে বজ্রপাতে প্রাণ গেল মেয়ের

  • নিহত শাহানারার মেয়ের প্রশ্ন, ‘মা কোথায় গেছে?’
শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ২৭ মে ২০২৬, ১৬:২৩
মাকে বাঁচাতে বজ্রপাতে প্রাণ গেল মেয়ের

ছবি: আগামীর সময়

ঈদ মানেই আনন্দ। কিন্তু সাতক্ষীরার শ্যামনগরের পার্শ্বেমারী গ্রামের একটি পরিবারে ঈদ এসেছে কান্না আর শোক নিয়ে। আজ রোববার সকাল ৯ টার দিকে বৃদ্ধা মাকে নিরাপদে ঘরে আনতে গিয়ে বজ্রপাতে মৃত্যু হয়েছে শাহানারা খাতুন (৩৮) নামে এক নারীর।

শাহানারা মৃত জাকের আলী মোল্লার মেয়ে। তার তিন সন্তান রয়েছে। 

স্থানীয় বাসিন্দা হুদা মালি, রফিকুল ইসলাম ও শাহআলম জানান, সকালে শাহানারা দেখতে পান তার মা আছিয়া খাতুন ঘরে নেই। পরে জানতে পারেন, বাড়ি থেকে একটু দূরের একটি ঘেরে ছিপ দিয়ে মাছ ধরতে গেছেন তিনি। মেঘলা আবহাওয়া দেখে বজ্রপাতের আশঙ্কায় উদ্বিগ্ন হয়ে মাকে আনতে যান শাহানারা। মাকে নিয়ে ফেরার পথে বজ্রপাতে মারা যান তিনি। তবে বেঁচে যান তার মা।

শাহানারা বড় মেয়েকে বিয়ে দিয়েছেন পাশের গ্রামে। ৮ বছর বয়সী এক ছেলে ও ১২ বছরের এক মেয়ে আছে শাহানারার। তারা এখনো বুঝে উঠতে পারছে না যে তাদের মা আর বেঁচে নেই। স্বামী ছেড়ে যাওয়ার পর একাই সন্তানদের মানুষ করছিলেন শাহানারা।

আরও পড়ুন

রান্নাঘরে বজ্রাঘাত, প্রাণ গেল গৃহবধূর

২৬ মে ২০২৬

শাহানারার মেয়ে জামাই আরিফুল ইসলাম বললেন, ‘আমার শাশুড়ি নিজের জীবনের কথা ভাবেননি। শুধু ভাবছিলেন বৃদ্ধা মা যদি বজ্রপাতে আক্রান্ত হন। তাই তার মাকে আনতে বের গিয়েছিলেন তিনি। কিন্তু আল্লাহ তাকে (শাহানা) আর ফিরিয়ে আনলেন না।’

গাবুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদুল আলম জানান, ঈদের আগের দিন এমন মৃত্যু খুবই হৃদয়বিদারক। একজন মা তার মাকে বাঁচাতে গিয়ে নিজের জীবন হারিয়েছেন, এটা সত্যিই মর্মান্তিক।

শাহানারার বাড়িতে গিয়ে দেখা যায়, ঘরের বারান্দায় বসে তার দুই সন্তান চিৎকার করে কাঁদছে।

ছোট মেয়েটা প্রশ্ন করছে,‘মা কোথায় গেছে?’

ঘরের এক কোণে পড়ে আছে তাদের ঈদের কাপড়। যে কাপড় পরে মায়ের সঙ্গে ঈদের দিন ঘুরতে বের হওয়ার কথা ছিল তাদের।

মৃত্যুবজ্রপাতসাতক্ষীরা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    কমিউনিটি ক্লিনিক ‘ক্লিনিক্যালি ডেড’

    কমিউনিটি ক্লিনিক ‘ক্লিনিক্যালি ডেড’

    জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষ, গাড়ি ভাঙচুর-ককটেল বিস্ফোরণ

    জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষ, গাড়ি ভাঙচুর-ককটেল বিস্ফোরণ

    তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের জন্য বিশেষ নিরাপত্তা

    তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের জন্য বিশেষ নিরাপত্তা

    মানিকগঞ্জের অতীত, বর্তমানের সংকট ও ভবিষ্যতের উন্নয়ন নিয়ে কিছু কথা

    মানিকগঞ্জের অতীত, বর্তমানের সংকট ও ভবিষ্যতের উন্নয়ন নিয়ে কিছু কথা

    বলিউডে জনপ্রিয়, তবু ভারতীয় নাগরিক নন যেসব তারকা

    বলিউডে জনপ্রিয়, তবু ভারতীয় নাগরিক নন যেসব তারকা

    থাইল্যান্ড হতে পারে বাংলাদেশিদের ব্যবসার উর্বরভূমি

    থাইল্যান্ড হতে পারে বাংলাদেশিদের ব্যবসার উর্বরভূমি

    সঞ্জীব চৌধুরীর প্রতিকৃতি সরিয়ে দেয়ালে রোকেয়া, জসীমউদ্‌দীন ও জীবনানন্দ

    সঞ্জীব চৌধুরীর প্রতিকৃতি সরিয়ে দেয়ালে রোকেয়া, জসীমউদ্‌দীন ও জীবনানন্দ

    সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির অভিযোগ, সাইবার ট্রাইব্যুনালে মামলা

    সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির অভিযোগ, সাইবার ট্রাইব্যুনালে মামলা

    দুর্গাপূজা উপলক্ষে ১১ দিনের ছুটি পাচ্ছেন শাবিপ্রবি শিক্ষার্থীরা

    দুর্গাপূজা উপলক্ষে ১১ দিনের ছুটি পাচ্ছেন শাবিপ্রবি শিক্ষার্থীরা

    আয়াস-রিমির শুনানিতে আদালতে হট্টগোল-হাতাহাতি, এজলাস ছাড়লেন বিচারক

    আয়াস-রিমির শুনানিতে আদালতে হট্টগোল-হাতাহাতি, এজলাস ছাড়লেন বিচারক

    দেশের একমাত্র রেলপথ যেখানে চলন্ত ট্রেনে মানুষ ওঠেন, নামেন

    দেশের একমাত্র রেলপথ যেখানে চলন্ত ট্রেনে মানুষ ওঠেন, নামেন

    মামুনুর রশীদের পৈতৃক বাড়িতে দুর্বৃত্তের হানা, তছনছ আসবাব

    মামুনুর রশীদের পৈতৃক বাড়িতে দুর্বৃত্তের হানা, তছনছ আসবাব

    আবুধাবিতে মা-ছেলের মৃত্যু : যাবার আগে বন্ধুদের জাগিয়ে গেল মায়াবতী

    আবুধাবিতে মা-ছেলের মৃত্যু : যাবার আগে বন্ধুদের জাগিয়ে গেল মায়াবতী

    অনৈতিক কর্মকাণ্ড : সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

    অনৈতিক কর্মকাণ্ড : সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

    কমিটি গঠনে তাড়াহুড়ো করবে না বিএনপি

    কমিটি গঠনে তাড়াহুড়ো করবে না বিএনপি