Agamir Somoy E-Paper
শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
সুমির উদ্যোগে ১৯২ নারীর ভাগ্যবদল
শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

ঈদের আনন্দে মুখর চুয়াডাঙ্গা, জমে উঠেছে কেনাকাটার ধুম

চুয়াডাঙ্গা প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ১৭ মার্চ ২০২৬, ১৯:৪৪
ঈদের আনন্দে মুখর চুয়াডাঙ্গা, জমে উঠেছে কেনাকাটার ধুম

ছবিঃ আগামীর সময়

আর মাত্র কয়েকদিন পর পবিত্র ঈদুল ফিতর। প্রিয়জনের সঙ্গে আনন্দ ভাগাভাগি আর নতুন পোশাকের উচ্ছ্বাসে চুয়াডাঙ্গা এখন যেন এক উৎসবের নগরী। শহরের অলিগলি থেকে শুরু করে বড় বড় মার্কেট, সবখানেই বইছে ঈদের আমেজ।

মঙ্গলবার (১৭ মার্চ) সকালে জেলার বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, সকাল থেকেই ক্রেতাদের ভিড়। দিন গড়ানোর সঙ্গে সঙ্গে সেই ভিড় যেন আরও ঘন হয়ে উঠছে। আর সন্ধ্যা নামলেই মার্কেটগুলো রঙিন আলো আর মানুষের কোলাহলে রূপ নেয় এক প্রাণবন্ত মিলনমেলায়।

সড়কের পাশে অস্থায়ী দোকান বসিয়ে নতুন ব্যবসায়ীরাও যুক্ত হয়েছেন এই ঈদের আনন্দে। কেউ ডাকছে, ‘এইদিকে দেখেন আপা!’, কেউ আবার নতুন ডিজাইনের পোশাক দেখিয়ে ক্রেতাদের মন জয় করার চেষ্টা করছে। হাসি, দরদাম আর ব্যস্ততার মাঝে যেন এক অন্যরকম উৎসবের অনুভূতি।

এবারের ঈদে নারীদের পছন্দের তালিকায় শীর্ষে রয়েছে ফারসি ড্রেস, গাউন, ফ্রক ও লেহেঙ্গা। রঙিন কাপড় আর নকশার বাহারে সাজানো দোকানগুলোতে চোখ ফেরানো দায়। শিশুদের জন্য ছোট ছোট পাঞ্জাবি, ফ্রক আর রঙিন পোশাকগুলো যেন আরও বেশি প্রাণ এনে দিচ্ছে এই উৎসবে।

ক্রেতা মানহা ও লাবনী বলেছেন, বাজেট ঠিক করে বাজারে এলেও সবকিছু কেনা সম্ভব হচ্ছে না। তবুও বাচ্চার হাসির জন্য কিছু না কিছু কিনতেই হয়। ফারসি ড্রেস এবার খুব পছন্দ হয়েছে, তাই নিজের জন্যও একটা নিয়েছি।’

চুয়াডাঙ্গা সমবায় মার্কেটের ব্যবসায়ী সুমন পারভেজ বলেছেন, ‘ঈদ মানেই আনন্দ। এবার নারী ক্রেতাদের উপস্থিতি বেশি। নতুন নতুন ডিজাইনের পোশাকের চাহিদা ভালো। বিক্রিও আশানুরূপ হচ্ছে।’

জীবননগর বাজারের শুভেচ্ছা গার্মেন্টসের মালিক সাফা বলেছেন, ‘ঈদকে ঘিরে নতুন কালেকশন এনেছি। চেষ্টা করছি সবাই যেন সাধ্যের মধ্যে পছন্দের পোশাক কিনতে পারেন।’

তবে আনন্দের মাঝেও কিছুটা আক্ষেপ রয়েছে অনেকের কণ্ঠে দামের চাপ। তবুও ঈদ বলে কথা, প্রিয়জনের মুখে হাসি ফোটাতে একটু বেশি খরচ করতেও পিছপা হচ্ছেন না কেউ।

এদিকে, মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে তৎপর রয়েছে পুলিশ প্রশাসন। জেলার অতিরিক্ত পুলিশ সুপার জামাল আন নাসের জানিয়েছেন, সব মার্কেটে টহল জোরদার করা হয়েছে। সাদা পোশাকের পুলিশ ও গোয়েন্দা সদস্যরাও দায়িত্ব পালন করছেন, যাতে সবাই নিরাপদে কেনাকাটা করতে পারেন।’

ঈদ যত ঘনিয়ে আসছে, ততই বাড়ছে মানুষের ভিড়, বাড়ছে আনন্দের ঢেউ। ব্যস্ততা আর হাসিমাখা মুখে ভরে উঠেছে চুয়াডাঙ্গার ঈদ বাজার যেন প্রত্যেকের মনে একটাই সুর, ‘ঈদ আসছে’।

চুয়াডাঙ্গাঈদের আনন্দ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ক্রয়ক্ষমতা কমায় খাদ্যঝুঁকি

    ক্রয়ক্ষমতা কমায় খাদ্যঝুঁকি

    আশ্রয়ণ-২ প্রকল্পে ১১১৪২ কোটি = ০

    আশ্রয়ণ-২ প্রকল্পে ১১১৪২ কোটি = ০

    মক্কা প্রতিরক্ষা জোট সুযোগ নাকি ঝুঁকি?

    মক্কা প্রতিরক্ষা জোট সুযোগ নাকি ঝুঁকি?

    সবজিতে স্বস্তি, চড়া নিত্যপণ্যের বাজার

    সবজিতে স্বস্তি, চড়া নিত্যপণ্যের বাজার

    দুদকের মামলা পথ হারায় রাজনীতির মারপ্যাঁচে

    দুদকের মামলা পথ হারায় রাজনীতির মারপ্যাঁচে

    বাংলার গাউনে সাজছেন পশ্চিমা কনেরা

    বাংলার গাউনে সাজছেন পশ্চিমা কনেরা

    গাজীপুরে স্বপ্নের আশ্রয়ণের ঘরে ঝুলছে তালা

    গাজীপুরে স্বপ্নের আশ্রয়ণের ঘরে ঝুলছে তালা

    সুমির উদ্যোগে ১৯২ নারীর ভাগ্যবদল

    সুমির উদ্যোগে ১৯২ নারীর ভাগ্যবদল

    বাংলাদেশের হজ কোটা কমে ৭৮ হাজার

    বাংলাদেশের হজ কোটা কমে ৭৮ হাজার

    শেখ হাসিনার সময়ে হওয়া ১০১টি চুক্তি পর্যালোচনা করছে সরকার : চিফ হুইপ

    শেখ হাসিনার সময়ে হওয়া ১০১টি চুক্তি পর্যালোচনা করছে সরকার : চিফ হুইপ

    ৯/১১ হামলার ২৫ বছর পর আল-কায়েদা এখন কতটা শক্তিশালী?

    ৯/১১ হামলার ২৫ বছর পর আল-কায়েদা এখন কতটা শক্তিশালী?

    আবারও খুলে দেওয়া হয়েছে কাপ্তাই লেকের ১৬ জলকপাট

    আবারও খুলে দেওয়া হয়েছে কাপ্তাই লেকের ১৬ জলকপাট

    বয়স্কদের যত্নে ইসলামের শিক্ষা

    বয়স্কদের যত্নে ইসলামের শিক্ষা

    রূপপুর সতর্কতা

    রূপপুর সতর্কতা

    আশ্রয়ণের ঘর নিয়ে দুর্ভোগ

    আশ্রয়ণের ঘর নিয়ে দুর্ভোগ