Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
সাপ উদ্ধার-অবমুক্ত করেন মিথুন
মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

প্রান্তিক প্রচেষ্টা

গৃহিণী থেকে উদ্যোক্তা

মমিনুর আজাদ, সৈয়দপুর (নীলফামারী)
agamir somoy
প্রকাশ: ১৮ জুন ২০২৬, ১১:১৪
গৃহিণী থেকে উদ্যোক্তা

ছবি: আগামীর সময়

শিক্ষক হওয়ার স্বপ্ন ছিল রাজিয়া সুলতানার। নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণও হয়েছিলেন। কিন্তু পারিবারিক ও সামাজিক বাস্তবতায় সেই পেশায় আর যোগ দেননি। অপূর্ণ সেই স্বপ্ন দীর্ঘদিন তাকে দিয়েছে কষ্ট। তবে থেমে থাকেননি। খুঁজেছেন নতুন পথ আর সেই পথ ধরেই গড়ে তুলেছেন ‘নান্দনিক ক্রাফট’, যা শুধু একটি ব্যবসা প্রতিষ্ঠান নয়, বরং বহু নারীর আয়ের উৎস। গৃহিণী থেকে উদ্যোক্তা হয়ে ওঠা রাজিয়া সুলতানা এখন অনেক নারীর আস্থার নাম।

নীলফামারীর সৈয়দপুর শহরের সরকারপাড়া এলাকার বাসিন্দা রাজিয়া সুলতানা। তার প্রতিষ্ঠিত নান্দনিক ক্রাফট এখন পরিবেশবান্ধব পাটজাত পণ্যের একটি পরিচিত উদ্যোগ, যেখানে নিয়মিত কাজ করছেন অন্তত ২০ জন নারী। তার শৈশব কেটেছে কিশোরগঞ্জ উপজেলার সিঙ্গেরগাড়ি গ্রামে। রংপুর কারমাইকেল কলেজ থেকে দর্শন বিভাগে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন। ২০০৬ সালে সৈয়দপুরের ব্যবসায়ী মালেকুজ্জামান সবুজের সঙ্গে বিয়ে হয় তার। শিক্ষক হওয়ার স্বপ্ন দেখলেও সেই পথে এগোতে না পারার হতাশা তাকে দীর্ঘদিন তাড়িয়ে বেড়ায়। তবে স্বামীর উৎসাহে তিনি উপলব্ধি করেন, নিজের সক্ষমতাকে কাজে লাগিয়ে ভিন্ন পথেও সফল হওয়া সম্ভব।

সেই ভাবনা থেকেই ২০১৮ সালে প্রতিষ্ঠা করেন নান্দনিক ক্রাফট। তবে শুরুটা মোটেও সহজ ছিল না। পুঁজি ছিল না, ছিল না বড় কোনো অবকাঠামো। সন্তানের জমানো ৫ হাজার টাকা দিয়েই শুরু হয় তার উদ্যোক্তা হওয়ার যাত্রা। নিজের হাতে পাটের তৈরি বিভিন্ন পণ্য বানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করতেন তিনি। ২০২০ সালে কভিড মহামারীর সময় অনলাইন কেনাকাটার প্রবণতা বাড়লে অর্ডারের সংখ্যাও উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায়। রাজিয়ার ভাষায়, ওই সময়টিই ছিল তার ব্যবসার মোড় ঘুরিয়ে দেওয়া মুহূর্ত।

নান্দনিক ক্রাফটে তৈরি হচ্ছে পাটের হ্যান্ডব্যাগ, শপিংব্যাগ, মানিব্যাগ, ওয়ালেট, টেবিল রানার, কুশন, ওয়াল মিরর, পুতুল, লাঞ্চ বক্স, প্যাকেজিং ব্যাগ, ঝাড়বাতি, শিশুদের দোলনাসহ বিভিন্ন ধরনের পণ্য। পরিবেশবান্ধব হওয়ায় এসব পাটজাত পণ্যের চাহিদাও বাড়ছে।

রাজিয়া সুলতানার এ সাফল্য জাতীয় পর্যায়েও স্বীকৃতি পেয়েছে। ২০২২ সালে তিনি অর্জন করেন ‘জয়িতা অ্যাওয়ার্ড’। এ স্বীকৃতি তার আত্মবিশ্বাস আরও বাড়িয়েছে বলে জানিয়েছেন তিনি।

রাজিয়া সুলতানা বললেন, ‘নিজে কিছু করার ইচ্ছা থেকেই এ উদ্যোগ। আমার মতো অনেক শিক্ষিত নারী আছেন, যারা সুযোগের অভাবে ঘরে বসে থাকেন। আমি চাই তারা স্বাবলম্বী হোক।’

শুরুতে মাত্র পাঁচজন নারীকে নিয়ে কাজ শুরু করেছিলেন। এখন সেই সংখ্যা বেড়েছে কয়েক গুণ। ভবিষ্যতে আরও অন্তত ৩০ নারীকে কর্মসংস্থানের আওতায় আনার পরিকল্পনা রয়েছে তার। পাশাপাশি নারীদের দক্ষ করে তুলতে একটি প্রশিক্ষণকেন্দ্র প্রতিষ্ঠারও ইচ্ছা রয়েছে।

গৃহিণীউদ্যোক্তানান্দনিক ক্রাফটপাটজাত পণ্য
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ‘আমার পেশাকে ছোট করে দেখলে আমার পথ ছোট হয় না’

    ‘আমার পেশাকে ছোট করে দেখলে আমার পথ ছোট হয় না’

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১৩:৫৫

    পাটওয়ারীর লং মার্চের গাড়িটির মালিক তুষার আসলে কোন দলের?

    পাটওয়ারীর লং মার্চের গাড়িটির মালিক তুষার আসলে কোন দলের?

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১৪:৩৪

    কুড়িগ্রাম এক্সপ্রেস লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ

    কুড়িগ্রাম এক্সপ্রেস লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২০:৪৬

    নীললোহিতের বয়স ২৭ থেকে বাড়ে না

    নীললোহিতের বয়স ২৭ থেকে বাড়ে না

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১৬:১০

    শাহজালাল বদলে জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর পুনর্বহাল দাবি

    শাহজালাল বদলে জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর পুনর্বহাল দাবি

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২০:৪০

    নামের মিলে ২০ দিন ধরে জেলে!

    নামের মিলে ২০ দিন ধরে জেলে!

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১৬:০৪

    আওয়ামী লীগের পথ খুলতে হাইকোর্টে আবেদন

    আওয়ামী লীগের পথ খুলতে হাইকোর্টে আবেদন

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২০:১৯

    ইজিবাইক থামিয়ে নারী ফুটবলারকে ধর্ষণচেষ্টা, চালক কারাগারে

    ইজিবাইক থামিয়ে নারী ফুটবলারকে ধর্ষণচেষ্টা, চালক কারাগারে

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২০:৫৬

    ফিলিস্তিনে কেন ‘পূর্ণমাত্রার যুদ্ধের’ হুমকি দিল ইসরায়েল

    ফিলিস্তিনে কেন ‘পূর্ণমাত্রার যুদ্ধের’ হুমকি দিল ইসরায়েল

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২০:৩৫

    কথা বলুন, পাশে দাঁড়ান

    কথা বলুন, পাশে দাঁড়ান

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০২

    ভোটার এলাকা পরিবর্তন করলেন আসিফ মাহমুদ

    ভোটার এলাকা পরিবর্তন করলেন আসিফ মাহমুদ

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১৭:২৫

    শেখ হাসিনার আর আপিলের সুযোগ নেই, জানালেন চিফ প্রসিকিউটর

    শেখ হাসিনার আর আপিলের সুযোগ নেই, জানালেন চিফ প্রসিকিউটর

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১৬:৩৬

    ১০ বছরে ওয়াটার বাসে ৫৭ কোটি টাকা লোকসান, সংসদে বললেন নৌমন্ত্রী

    ১০ বছরে ওয়াটার বাসে ৫৭ কোটি টাকা লোকসান, সংসদে বললেন নৌমন্ত্রী

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১৯:৪৩

    ব্রিকস সম্মেলন ও বৈশ্বিক সমীকরণে বাংলাদেশ

    ব্রিকস সম্মেলন ও বৈশ্বিক সমীকরণে বাংলাদেশ

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০২

    পুলিশ কর্মকর্তাকে হত্যা মামলায় রিমান্ডে প্রধান আসামি

    পুলিশ কর্মকর্তাকে হত্যা মামলায় রিমান্ডে প্রধান আসামি

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১৬:৩৭

    advertiseadvertise