মার্সেল ফ্রিজ কিনে ঘরভর্তি উপহার পেয়েছেন মেহেরপুরের গাংনী উপজেলার গৃহিণী মোছা. লিপিয়ারা। ‘ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৫’-এর আওতায় ফ্রিজ কিনে ডিজিটাল নিবন্ধন করে তিনি এ উপহার পান। তার পাওয়া উপহারের মধ্যে রয়েছে ফ্রিজ, এসি, টিভি, ওয়াশিং মেশিন, মাইক্রোওয়েভ ওভেনসহ বিভিন্ন পণ্য। গত ১৫ নভেম্বর বামন্দী বাজারে পরিবেশক প্রতিষ্ঠান ‘তাজ ইলেকট্রনিক্স’ আয়োজিত অনুষ্ঠানে তার হাতে উপহার তুলে দেন মডেল-অভিনেতা ইরফান সাজ্জাদ ও অভিনেত্রী প্রার্থনা ফারদিন দীঘি। অনুষ্ঠানে মার্সেলের ডেপুটি চিফ মার্কেটিং অফিসার মো. রবিউল আ...