কাপাসিয়ায় শিয়ালের কামড়ে নারী-শিশুসহ আহত ৩
কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি

গ্রাফিকস: আগামীর সময়
গাজীপুরের কাপাসিয়ায় শিয়ালের কামড়ে নারী ও শিশুসহ তিনজন আহত হয়েছেন। শুক্রবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার তরগাঁও ও জামিরাচর এলাকায় পৃথকভাবে শিয়ালের আক্রমণে আহত হন তারা। পরে তাদের কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।
আহতরা হলেন তরগাঁও গ্রামের শিক্কুর আলীর মেয়ে রাকিবা জান্নাত, একই গ্রামের আব্দুর রশিদের স্ত্রী মালেকা বেগম এবং জামিরাচর গ্রামের আসাদের ছেলে তালহা।
স্বজনদের ভাষ্য, শুক্রবার সন্ধ্যায় হঠাৎ শিয়ালের আক্রমণে তারা আহত হন। পরে দ্রুত তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।
কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. মুবাসসিরা সামিয়া হক বলেন, শিয়ালের কামড়ে আহত তিনজনকে প্রয়োজনীয় চিকিৎসাসেবা দেওয়া হয়েছে। চিকিৎসা শেষে তাদের বাড়িতে পাঠানো হয়েছে।




