আলাদা অভিযানে ১ লাখ ৭৩ হাজার টাকা জরিমানা

মৌলভীবাজারে আলাদা অভিযান চালিয়ে ১ লাখ ৭৩ হাজার টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত। সংগৃহীত ছবি
মৌলভীবাজারে আলাদা অভিযান চালিয়ে ১ লাখ ৭৩ হাজার টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল সোমবার বিকালে এ অভিযান পরিচালনা করা হয়।
এসব অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিসুল ইসলাম।
তিনি জানিয়েছেন, বিনা অনুমতিতে মাটি ভরাটের দায়ে কমলগঞ্জ উপজেলার বনগাঁও এলাকার আনোয়ার হোসেনকে ১ লাখ টাকা জরিমানা করা হয়। পাশাপাশি পানি উন্নয়ন বোর্ডের বাঁধসংলগ্ন এলাকা থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়নের কটারকোনা এলাকার আবু সুফিয়ানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
অন্যদিকে কুলাউড়া পৌর শহরে অবৈধ পার্কিং, নির্ধারিত স্ট্যান্ডের বাইরে যানবাহন রাখা, যানজট সৃষ্টি এবং অবৈধ স্থাপনার বিরুদ্ধে পরিচালিত আলাদা অভিযানে ৮টি মামলায় মোট ২৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিসুল বলেছেন, ‘জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’





