Agamir Somoy E-Paper
রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
বিপদগ্রস্ত রোগীর পাশে জয়
রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

‘চুরি করায়’ ন্যাড়া মাথায় আঁকা হলো আর্জেন্টিনার পতাকা

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ০৬ জুন ২০২৬, ২১:১৩
‘চুরি করায়’ ন্যাড়া মাথায় আঁকা হলো আর্জেন্টিনার পতাকা

সংগৃহীত ছবি

হবিগঞ্জের মাধবপুর উপজেলার বাঘাসুরা ইউনিয়নের কালীগঞ্জ বাজারে মোবাইল চুরির অভিযোগে দুই যুবককে আটক করে স্থানীয় জনতা। পরে তাদের মাথা ন্যাড়া করে আর্জেন্টিনার জাতীয় পতাকার আদলে নকশা আঁকা হয় এবং জনসম্মুখে নাচানো হয়। এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।

আটক দুই যুবক হলেন ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার ধরমন্ডল গ্রামের কুতুব মিয়া ও থিতু মিয়া। স্থানীয়দের দাবি, তাদের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে চুরি ও ছিনতাইয়ের সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে।

স্থানীয় সূত্র বলছে, গত ২৬ মে মাধবপুর উপজেলার বাঘাসুরা গ্রামের ফরিদ মিয়ার ছেলে প্রবাসী জীবন মিয়ার একটি মোবাইল ফোন চুরি হয়। ঘটনার পর তথ্যপ্রযুক্তির সহায়তায় সন্দেহভাজনদের অবস্থান শনাক্ত করা হলে স্থানীয়রা তাদের আটক করেন।

বাঘাসুরা ইউনিয়নের বাসিন্দা ও হবিগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শাহ আজিজুর রহমান বলেছেন, ‘শুনেছি ফরিদ মিয়ার ছেলের মোবাইল চুরি হয়েছিল। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় সন্দেহভাজনদের শনাক্ত করা হয়। এরপর স্থানীয়রা তাদের আটক করেন।’

প্রত্যক্ষদর্শীরা জানান, আটক করার পর স্থানীয় কয়েকজন তাদের মাথার চুল কেটে আর্জেন্টিনার জাতীয় পতাকার আদলে বিশেষ নকশা তৈরি করেন। পরে তাদের জনসম্মুখে নাচানো হয়। এ সময় ঘটনাস্থলে বিপুলসংখ্যক উৎসুক মানুষ ভিড় করেন। উপস্থিত অনেকেই ঘটনার ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেন। পরে ভিডিওটি দ্রুত ভাইরাল হয়ে পড়ে।

ঘটনার ছবি ও ভিডিও ছড়িয়ে পড়ার পর এলাকায় মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। কেউ এটিকে অপরাধ দমনে ব্যতিক্রমী উদ্যোগ হিসেবে দেখছেন। আবার অনেকে আইন নিজের হাতে তুলে নেওয়ার প্রবণতা হিসেবে সমালোচনা করছেন।

এ বিষয়ে মাধবপুর থানার ওসি সোহেল রানা বলেছেন, ‘আমরা বিভিন্ন এলাকায় মাদক ও অপরাধবিরোধী সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করছি এবং জনগণকে আইন নিজের হাতে তুলে না নেওয়ার আহ্বান জানাচ্ছি। কোনো অপরাধের অভিযোগ থাকলে অভিযুক্ত ব্যক্তিকে পুলিশের কাছে সোপর্দ করতে হবে। আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণই সঠিক পন্থা।’

ঘটনাটি নিয়ে স্থানীয় এলাকাজুড়ে ব্যাপক আলোচনা চলছে। তবে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জনগণকে নিজ হাতে শাস্তি না দিয়ে আইনগত প্রক্রিয়া অনুসরণের আহ্বান জানানো হয়েছে।

ন্যাড়া মাথাআর্জেন্টিনার পতাকাহবিগঞ্জ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ডেঙ্গু থেকে সতর্ক হোন

    ডেঙ্গু থেকে সতর্ক হোন

    অন্যদের লক্ষ্য অর্জন বাংলাদেশের অংশগ্রহণ

    অন্যদের লক্ষ্য অর্জন বাংলাদেশের অংশগ্রহণ

    ফুটপাত ছেড়ে প্রধানমন্ত্রীর দেওয়া বাড়িতে সেই গোলাপি বেগম

    ফুটপাত ছেড়ে প্রধানমন্ত্রীর দেওয়া বাড়িতে সেই গোলাপি বেগম

    গঙ্গা চুক্তি নবায়নে আলোচনা চলবে

    গঙ্গা চুক্তি নবায়নে আলোচনা চলবে

    তদবির করলেই তথ্য উঠে যাবে ব্যক্তিগত নথিতে

    তদবির করলেই তথ্য উঠে যাবে ব্যক্তিগত নথিতে

    তিন সন্তানকে বিষপান করিয়ে বাবারও বিষপান, মৃত্যু ৩ শিশুর

    তিন সন্তানকে বিষপান করিয়ে বাবারও বিষপান, মৃত্যু ৩ শিশুর

    বিশ্ববিদ্যালয়ের পাশের জঙ্গল থেকে নিখোঁজ অপ্রতিমের মরদেহ উদ্ধার

    বিশ্ববিদ্যালয়ের পাশের জঙ্গল থেকে নিখোঁজ অপ্রতিমের মরদেহ উদ্ধার

    অপ্রতিম হত্যাকাণ্ডে কাঁদলেন-ক্ষমা চাইলেন এমপি মনিরুল, বললেন ‘কী দেশ বানালাম’

    অপ্রতিম হত্যাকাণ্ডে কাঁদলেন-ক্ষমা চাইলেন এমপি মনিরুল, বললেন ‘কী দেশ বানালাম’

    অপ্রতিম হত্যায় চারজন শনাক্ত, আটক ২

    অপ্রতিম হত্যায় চারজন শনাক্ত, আটক ২

    জনগণকে একদফার প্রস্তুতি নিতে বললেন জামায়াত আমির

    জনগণকে একদফার প্রস্তুতি নিতে বললেন জামায়াত আমির

    ফিরছিলেন আত্মীয়ের জানাজা থেকে,  এখন তাদেরই জানাজা

    ফিরছিলেন আত্মীয়ের জানাজা থেকে, এখন তাদেরই জানাজা

    গ্যাস, বিদ্যুৎ দিচ্ছেন না বলেই আমাদের লংমার্চ: ডা. শফিকুর

    গ্যাস, বিদ্যুৎ দিচ্ছেন না বলেই আমাদের লংমার্চ: ডা. শফিকুর

    আমার ছেলের কী অন্যায় ছিল জানতে চাই, কোন দেশ এটা

    আমার ছেলের কী অন্যায় ছিল জানতে চাই, কোন দেশ এটা

    গ্রিনল্যান্ডের ওপর ‘স্থায়ী নিয়ন্ত্রণ’ পেয়েছে যুক্তরাষ্ট্র, দাবি ট্রাম্পের

    গ্রিনল্যান্ডের ওপর ‘স্থায়ী নিয়ন্ত্রণ’ পেয়েছে যুক্তরাষ্ট্র, দাবি ট্রাম্পের

    দীর্ঘদিন পর নাটকে বিজরী বরকতুল্লাহ, তৌসিফ ও সাদনিমা

    দীর্ঘদিন পর নাটকে বিজরী বরকতুল্লাহ, তৌসিফ ও সাদনিমা