Agamir Somoy E-Paper
বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
অসহায় প্রাণী থেকে মানুষ, সবার পাশেই বাচ্চু
বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

রাজশাহী

জমিতে পড়েছিল ১৬ ককটেল, ৪ পেট্রোল বোমা

রাজশাহী অফিস
agamir somoy
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১৭:০৯
জমিতে পড়েছিল ১৬ ককটেল, ৪ পেট্রোল বোমা

সংগৃহীত ছবি

রাজশাহী মহানগরীর একটি আমবাগানে চাষ করা পুঁইশাকের ক্ষেত থেকে ১৬টি তাজা ককটেল ও চারটি পেট্রোল বোমাসদৃশ বস্তু উদ্ধার করেছে স্পেশাল রেস্পন্স ব্যাটালিয়ন-৫ এর সিপিএসসি কোম্পানির একটি দল।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দিবাগত রাতে অভিযান চালিয়ে দুটি শপিং ব্যাগের ভেতর থেকে বিস্ফোরকসদৃশ আলামত উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি অভিযানকারী দল।

মঙ্গলবার রাত ১টা ২৫ মিনিটের দিকে রাজশাহী মহানগরীর শাহমখদুম থানার তালপুকুরিয়া এলাকায় এ অভিযান চালানো হয়।

এসআরবি-৫ সূত্রে জানা যায়, তালপুকুরিয়া সিটিহাট থেকে কামালচত্বর সড়কের পূর্ব পাশে নেসকো বিদ্যুৎ অফিসের দক্ষিণ দিকে একটি আমবাগানে বিস্ফোরকসদৃশ বস্তু রাখা হয়েছে- এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়।

তল্লাশির একপর্যায়ে জাহাঙ্গীর মন্ডলের চাষ করা পুঁইশাকের ক্ষেতের মধ্যে দুটি শপিং ব্যাগ পড়ে থাকতে দেখা যায়। ব্যাগ দুটির অবস্থান সন্দেহজনক মনে হওয়ায় বোমা ডিসপোজাল ইউনিটের সদস্যদের সঙ্গে নিয়ে ব্যাগ দুটিতে তল্লাশি চালানো হয়।

এ সময় সাদা রঙের একটি শপিং ব্যাগের ভেতর কসটেপে মোড়ানো অবস্থায় ১৬টি তাজা ককটেল পাওয়া যায়। অপর একটি লাল রঙের শপিং ব্যাগ থেকে চারটি পেট্রোল বোমাসদৃশ বস্তু উদ্ধার করা হয়।

উদ্ধার করা আলামতগুলো পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট থানায় সাধারণ ডায়েরির (জিডি) মাধ্যমে হস্তান্তর করা হয়েছে।

এসআরবি-৫ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. ফয়সাল ইসতিয়াক বলেছেন, কারা এসব পেট্রোল বোমা ও ককটেল সেখানে রেখেছিল সে বিষয়ে এখনো কোনো তথ্য পাওয়া যায়নি। এসআরবি বিষয়টি অনুসন্ধান করছে।

রাজশাহীবোমা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    সরকারি হাসপাতালের আশপাশে ক্লিনিকের অনুমোদন নয়

    সরকারি হাসপাতালের আশপাশে ক্লিনিকের অনুমোদন নয়

    ২১ দিনে রেমিট্যান্স ২ বিলিয়ন ডলার

    ২১ দিনে রেমিট্যান্স ২ বিলিয়ন ডলার

    এখনো ঘোর কাটছে না জিন্নাতের

    এখনো ঘোর কাটছে না জিন্নাতের

    সমৃদ্ধ সমাজ বিনির্মাণে যাকাতের অবদান

    সমৃদ্ধ সমাজ বিনির্মাণে যাকাতের অবদান

    ১৬ বছর একদলীয় শাসনে জনগণকে অবরুদ্ধ করে রেখেছিল আ.লীগ

    ১৬ বছর একদলীয় শাসনে জনগণকে অবরুদ্ধ করে রেখেছিল আ.লীগ

    নিম্নচাপে উত্তাল সাগর, উপকূলে ফিরছে মাছ ধরা ট্রলার

    নিম্নচাপে উত্তাল সাগর, উপকূলে ফিরছে মাছ ধরা ট্রলার

    বনানীতে বাসচাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর

    বনানীতে বাসচাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর

    ডেঙ্গুতে অন্তঃসত্ত্বা স্ত্রীকে হারানোর পর ছেলেকে বাঁচানোর যুদ্ধ

    ডেঙ্গুতে অন্তঃসত্ত্বা স্ত্রীকে হারানোর পর ছেলেকে বাঁচানোর যুদ্ধ