Agamir Somoy E-Paper
বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
প্রজন্মকে বইয়ে ফেরাচ্ছেন খালিক উদ্দিন
বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

কুড়িগ্রামে সার লুট : শোকজ নোটিস পাওয়া ডিলারের প্রশ্ন কৃষক দল নেতাকে নিয়ে

ভুরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ২৫ আগস্ট ২০২৬, ১৯:৩৫
কুড়িগ্রামে সার লুট : শোকজ নোটিস পাওয়া ডিলারের প্রশ্ন কৃষক দল নেতাকে নিয়ে

কুড়িগ্রামে সার লুটের ভিডিও থেকে নেওয়া ছবি (বাঁয়ে) ও গুদামে কৃষকদের ফেরত দেওয়া সারের বস্তা। ছবি: আগামীর সময়

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে গুদাম ভেঙে সারের বস্তা লুটের ঘটনা তদন্তের পর কারণ দর্শানোর নোটিস দেওয়া হয়েছে ডিলারকে। গতকাল সন্ধ্যায় তদন্ত প্রতিবেদন উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে জমা দেয় কমিটি। তবে ডিলারের অভিযোগ, তদন্ত হয়েছে একতরফা, আমলে নেওয়া হয়নি স্থানীয় কৃষক দলনেতার ‘ফেসবুক পোস্ট’।

গত রবিবার শিলখুড়ি ইউনিয়নের সার ডিলার মেসার্স শাহ আমানত এন্টারপ্রাইজের গুদামের বেড়া ভেঙে ২০২ বস্তা সার নিয়ে যান কৃষকরা। ঘটনা তদন্তে সহকারী কমিশনার (ভূমি) আমিনুল হক তারেকের নেতৃত্বে পাঁচ সদস্যের কমিটি করে স্থানীয় প্রশাসন।

তদন্ত প্রতিবেদনে সার ডিলারের বিরুদ্ধে গাফিলাতি, সার বিক্রির রসিদ না দেওয়া, রেজিস্ট্রার ঘষা-মাজা ও সিন্ডিকেটসহ বিভিন্ন অনিয়মের অভিযোগ এসেছে। সোমবার রাতেই প্রতিবেদনটি কুড়িগ্রাম জেলা প্রশাসককে পাঠানো হয়েছে। এরপর ডিলারকে শোকজ করা হয় বলে ইউএনও অমৃত দেব নাথ জানান।

আরও পড়ুন

তথ্য উপদেষ্টা বললেন, দেশে সারের সংকট নেই

২৫ আগস্ট ২০২৬


লুটের ঘটনার পর থানায় সাধারণ ডায়েরি করেছিলেন সার ডিলার তাইফুর রহমান মুকুল। তার ভাষ্য, ‘রবিবার সার বিতরণের কথা ছিল। এর আগের দিন শনিবার রাতে ইউনিয়ন কৃষক দলনেতা এনামুল হক ফেসবুকে পোস্ট দেন। রবিবারের ঘটনার সঙ্গে ওই পোস্টের যোগসূত্র আছে।’

বিষয়টি তদন্তের আওতায় আসা প্রয়োজন ছিল বলে মনে করেন তিনি। 

শিলখুড়ি ইউনিয়ন কৃষক দলের সাধারণ সম্পাদক এনামুলের আইডি থেকে দেওয়া হয়েছে পোস্টটি। তাতে লেখা, “শিলখুড়ি ইউনিয়নে যারা সারের ডিলার নিয়েছেন তাদেরকে বলছি, আগামীকাল নিরপেক্ষ তদন্ত করে জবাবদিহিতার আওতায় আনা হবে। গুপ্ত, সুপ্ত হয়ে (বিএনপির) তথা তারেক জিয়া সরকারকে নিয়ে তামাশা... আমরা শিলখুড়ির নেতা-কর্মী ও জনগণ মেনে নেবে না। দোকানদারদের কাছে সার বিক্রি..... দেখা হবে খোলা মাঠে। আমার জানা মতে দেশে সারের কোনো সংকট নেই। আগামীকাল শিলখুড়ি ইউনিয়ন শাখার কৃষক দলের সকল নেতা-কর্মীকে সকাল ৯টায় উপস্থিত থাকার জন্য বলা হইল। আদেশ ক্রমে মো. এনামুল হক, সদস্যসচিব, কৃষক দল শিলখুড়ি ইউনিয়ন শাখা। সবার আগে বাংলাদেশ।”

পোস্টটি নিয়ে তদন্ত হয়েছে কি না, জানতে চাইলে তদন্ত কমিটির সভাপতি আমিনুল হক তারেক বললেন, ‘ফেসবুক পোস্টের বিষয়টি আমার জানা ছিল না। কৃষকদের সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে তদন্ত রিপোর্ট প্রদান করা হয়েছে।’

অভিযোগের বিষয়ে জানতে একাধিকার কল করা হয় কৃষক দল নেতা এনামুলকে। তিনি কল রিসিভ করেননি।  তবে পোস্টের সত্যতা নিশ্চিত করেছেন উপজেলা কৃষক দলের আহ্বায়ক মো. সুরুজ্জামান। তিনি বলেন, ‘ইউনিয়ন কৃষক দলের সদস্যসচিবকে ফেসবুক পোস্টের ব্যাপারে সতর্ক করা হয়েছে। পোস্টটি ডিলিট করা হয়েছে।’ 

লুটের ঘটনায় তার সম্পৃক্ততা সংগঠন খতিয়ে দেখবে কি না, এ প্রশ্নে তার কথা, ‘বিষয়টি জেলা কমিটিকে জনানো হয়েছে, কমিটি যে সিদ্ধান্ত নেবে, সেটাই বাস্তবায়ন করা হবে।’

এ বিষয়ে ইউএনও অমৃতর ভাষ্য, ‘লুটের জন্য কৃষকদের কোনো উসকানি দেওয়া হয়েছে কি না, এসব তদন্ত প্রতিবেদনে আসেনি। এটি পুলিশ খতিয়ে দেখবে।’

কুড়িগ্রামসারকৃষকগুদাম
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    মিয়ানমার থেকে পানির নিচ দিয়ে বিশেষ ক্যারিয়ারে আনা হতো ইয়াবা

    মিয়ানমার থেকে পানির নিচ দিয়ে বিশেষ ক্যারিয়ারে আনা হতো ইয়াবা

    যশোরে অভিনেতা সমু চৌধুরীকে পিটিয়ে জখম

    যশোরে অভিনেতা সমু চৌধুরীকে পিটিয়ে জখম

    নিউ ইয়র্ক বিমানবন্দরে তোপের মুখে ড. ইউনূস

    নিউ ইয়র্ক বিমানবন্দরে তোপের মুখে ড. ইউনূস

    বিদেশিদের হাতে আটকে পোশাক রপ্তানির ৮৭ হাজার কোটি টাকা

    বিদেশিদের হাতে আটকে পোশাক রপ্তানির ৮৭ হাজার কোটি টাকা

    কোটালীপাড়ায় সরকারি খাল দখল করে বাড়ি নির্মাণের অভিযোগ

    কোটালীপাড়ায় সরকারি খাল দখল করে বাড়ি নির্মাণের অভিযোগ

    ড. ইউনূস বলেছেন, ‘এটাই ফ্যাসিবাদীদের চরিত্র’

    ড. ইউনূস বলেছেন, ‘এটাই ফ্যাসিবাদীদের চরিত্র’

    ডিসি-এসপি গিয়ে মুক্ত করলেন ভিসি শরীফুলকে, চুয়েট ছাড়লেন অ্যাম্বুলেন্সে

    ডিসি-এসপি গিয়ে মুক্ত করলেন ভিসি শরীফুলকে, চুয়েট ছাড়লেন অ্যাম্বুলেন্সে

    হেনস্তার ঘটনা ড. ইউনূসের ওপর প্রভাব ফেলেনি : লামিয়া মোরশেদ

    হেনস্তার ঘটনা ড. ইউনূসের ওপর প্রভাব ফেলেনি : লামিয়া মোরশেদ

    ৩৫ বছরের পর আইনজীবী হওয়ার সুযোগ বন্ধ হচ্ছে : আইনমন্ত্রী

    ৩৫ বছরের পর আইনজীবী হওয়ার সুযোগ বন্ধ হচ্ছে : আইনমন্ত্রী

    ড. ইউনূসকে হেনস্তা ‘আনচ্যালেঞ্জড’ যাবে না : উপদেষ্টা জাহেদ

    ড. ইউনূসকে হেনস্তা ‘আনচ্যালেঞ্জড’ যাবে না : উপদেষ্টা জাহেদ

    অবরুদ্ধ চুয়েট উপাচার্যের রাত পার হলো যেভাবে

    অবরুদ্ধ চুয়েট উপাচার্যের রাত পার হলো যেভাবে

    কালীগঞ্জে আলাদা দুর্ঘটনায় সড়কে ঝরল দুই প্রাণ

    কালীগঞ্জে আলাদা দুর্ঘটনায় সড়কে ঝরল দুই প্রাণ

    আবুধাবিতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি প্রকৌশলীর স্ত্রী-ছেলের মৃত্যু

    আবুধাবিতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি প্রকৌশলীর স্ত্রী-ছেলের মৃত্যু

    ডোপ টেস্টে পজিটিভ, পুলিশ কনস্টেবল বরখাস্ত

    ডোপ টেস্টে পজিটিভ, পুলিশ কনস্টেবল বরখাস্ত

    ড. ইউনূসকে হেনস্তার প্রসঙ্গে আসিফ নজরুল— সূর্যের দিকে ঢিল ছুড়লে কী হয়

    ড. ইউনূসকে হেনস্তার প্রসঙ্গে আসিফ নজরুল— সূর্যের দিকে ঢিল ছুড়লে কী হয়