Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬
আগামীর সময়
মানুষের উপকারের নেশা দুই চালকের
মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

info@agamirsomoy.com

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে প্রাণ গেল তরুণীর

কক্সবাজার প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ২০ জুলাই ২০২৬, ২১:৩৬
রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে প্রাণ গেল তরুণীর

ছবি: আগামীর সময়

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে আবারও পাহাড়ধসের ঘটনা ঘটেছে। এতে একটি শেল্টার চাপা পড়ে এক তরুণীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় তিন বছর বয়সী এক শিশু আহত হয়েছে।

আজ সোমবার বিকাল সাড়ে ৫টার দিকে উখিয়া উপজেলার রোহিঙ্গা ক্যাম্প-৮ ইস্টের ডি/৫ ব্লকসংলগ্ন পাহাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত বিবি হাফসা (১৮) ক্যাম্প-৮ ইস্টের ডি/৫ ব্লকের বাসিন্দা ছমি উল্লাহর মেয়ে। আহত শিশু আব্দুল মজিদ (৩) একই ব্লকের বাসিন্দা নুর ইসলামের ছেলে।

ক্যাম্পের বাসিন্দারা জানিয়েছেন, বিকালে বৃষ্টির মধ্যে পাহাড়ের ঢালে থাকা একটি শেল্টারের ওপর হঠাৎ মাটি ধসে পড়ে। এতে শেল্টারটি চাপা পড়ে ঘটনাস্থলেই বিবি হাফসার মৃত্যু হয়। আহত শিশু আব্দুল মজিদকে স্থানীয় রোহিঙ্গারা উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ৮ এপিবিএনের কমান্ডিং কর্মকর্তা (সিও) রিয়াজ উদ্দিন আহমেদ। তিনি বললেন, ‘সাম্প্রতিক ভারী বৃষ্টিপাতের কারণে রোহিঙ্গা ক্যাম্পের পাহাড়ঘেঁষা ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে ভূমিধসের আশঙ্কা বেড়েছে। তাই ঝুঁকিপূর্ণ শেল্টারে বসবাসকারীদের সতর্ক থাকতে এবং প্রয়োজনে নিরাপদ স্থানে সরে যাওয়ার আহ্বান জানানো হয়েছে।’

চলতি বর্ষা মৌসুমে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে একাধিকবার পাহাড়ধসের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় এ পর্যন্ত ১৪ জনের মৃত্যু হয়েছে। পাশাপাশি ক্ষতিগ্রস্ত হয়েছে বহু রোহিঙ্গা পরিবারের আশ্রয়স্থল।

রোহিঙ্গা ক্যাম্পপাহাড়ধসতরুণী
    শেয়ার করুন:
    advertisement
    advertisement
    advertisement
    advertisement
    ওয়্যারড্রোবের নিচে স্কুলছাত্রীর লাশ, সন্দেহভাজন নারীকে পিটিয়ে হত্যা

    ওয়্যারড্রোবের নিচে স্কুলছাত্রীর লাশ, সন্দেহভাজন নারীকে পিটিয়ে হত্যা

    ২১ জুলাই ২০২৬, ০০:২৩

    সোয়া লাখ কোটির গ্যাস সন্ধানে ৭২৯ কোটি

    সোয়া লাখ কোটির গ্যাস সন্ধানে ৭২৯ কোটি

    ২১ জুলাই ২০২৬, ০৫:৩১

    যাত্রাবাড়ীতে মারধরে যুবকের মৃত্যু

    যাত্রাবাড়ীতে মারধরে যুবকের মৃত্যু

    ২১ জুলাই ২০২৬, ০০:৩১

    মঙ্গলবার রাজধানীর কয়েকটি এলাকায় থাকবে না গ্যাস

    মঙ্গলবার রাজধানীর কয়েকটি এলাকায় থাকবে না গ্যাস

    ২১ জুলাই ২০২৬, ০০:৪৮

    শ্যালককে বাঁচাতে গিয়ে নিহত দুলাভাই

    শ্যালককে বাঁচাতে গিয়ে নিহত দুলাভাই

    ২১ জুলাই ২০২৬, ০৫:৪২

    ইতিহাসের সর্বোচ্চ ২৩ লাখ টন খাদ্যশস্য মজুদ

    ইতিহাসের সর্বোচ্চ ২৩ লাখ টন খাদ্যশস্য মজুদ

    ২১ জুলাই ২০২৬, ০৫:৩০

    উত্তরাঞ্চলে দামের চাপে বদলাচ্ছে খাদ্যাভ্যাস

    উত্তরাঞ্চলে দামের চাপে বদলাচ্ছে খাদ্যাভ্যাস

    ২১ জুলাই ২০২৬, ০৫:৩০

    বনদস্যুদের নির্যাতনে নদীতে ঝাঁপ, চার দিন পর ফিরল মেহেদী

    বনদস্যুদের নির্যাতনে নদীতে ঝাঁপ, চার দিন পর ফিরল মেহেদী

    ২১ জুলাই ২০২৬, ০৪:৫৮

    রাতেই আবার জন্তর মন্তরে ককরোচ

    রাতেই আবার জন্তর মন্তরে ককরোচ

    ২১ জুলাই ২০২৬, ০১:৪১

    বিমানের উড়াল ফের লোকসানের পথে

    বিমানের উড়াল ফের লোকসানের পথে

    ২১ জুলাই ২০২৬, ০৪:১৭

    মানুষের উপকারের নেশা দুই চালকের

    মানুষের উপকারের নেশা দুই চালকের

    ২১ জুলাই ২০২৬, ০২:৫০

    আজকের নামাজের সময়সূচি (২১ জুলাই)

    আজকের নামাজের সময়সূচি (২১ জুলাই)

    ২১ জুলাই ২০২৬, ০৭:১০

    হাফটাইমে জমজমাট স্টেডিয়াম

    হাফটাইমে জমজমাট স্টেডিয়াম

    ২১ জুলাই ২০২৬, ০৪:৩৮

    মঙ্গলবার ৮ ঘণ্টা গ্যাস থাকবে না ঢাকার যেসব এলাকায়

    মঙ্গলবার ৮ ঘণ্টা গ্যাস থাকবে না ঢাকার যেসব এলাকায়

    ২১ জুলাই ২০২৬, ০৭:৪৯

    শপিং ব্যাগে ছিল ৮ হাজার পিস ইয়াবা, আটক ২

    শপিং ব্যাগে ছিল ৮ হাজার পিস ইয়াবা, আটক ২

    ২১ জুলাই ২০২৬, ০৭:৩৭

    advertiseadvertise