Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
পথশিশুদের স্বপ্নসারথি মিজানুর
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

গৌরনদীতে ৬৬ শতক খাস জমি উদ্ধার করলেন এসিল্যান্ড

agamir somoy
প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৬, ২১:০৯
গৌরনদীতে ৬৬ শতক খাস জমি উদ্ধার করলেন এসিল্যান্ড

গৌরনদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসান

বরিশালের গৌরনদীতে জনস্বার্থে একাধিক অভিযান পরিচালনা করেছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসান।

অভিযানে ৬৬ শতক খাস জমি অবৈধ দখল থেকে উদ্ধার, চলাচলের পথ উন্মুক্ত, খাল দখল বন্ধ এবং মহাসড়কে অবৈধ পার্কিংয়ের দায়ে একটি গাড়িকে জরিমানা করা হয়েছে। এ ছাড়া মাদকবিরোধী অভিযানে এক নারীসহ চারজনকে আটক করা হয়েছে।

রবিবার (২৯ জুন ) উপজেলা ভূমি অফিসে নিয়মিত শুনানি শেষে উপজেলার বিভিন্ন এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে গৌরনদীতে বর্জ্য ব্যবস্থাপনার জন্য ডাম্পিং স্টেশন স্থাপনের প্রস্তাব বাস্তবায়নের লক্ষ্যে ৬৬ শতক খাস জমি অবৈধ দখল থেকে উদ্ধার করা হয়। পরে উদ্ধার করা জমি রেড ফ্ল্যাগ দিয়ে চিহ্নিত করা হয়েছে।

মধ্য পিঙ্গলকাঠী এলাকায় দীর্ঘদিন বন্ধ থাকা একটি চলাচলের পথও সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। স্থানীয়দের মধ্যে বিরোধের সূত্রপাত যে টিউবওয়েলের পানি ব্যবহারকে কেন্দ্র করে হয়েছিল, সেটিও সবার ব্যবহারের জন্য উন্মুক্ত রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।

মাহিলাড়া এলাকায় অবৈধভাবে খাল দখল করে চলা কার্যক্রম বন্ধ করা হয়। একই সঙ্গে খালের সীমানা নির্ধারণে সার্ভেয়ার ও ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তাকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

সড়ক দুর্ঘটনা প্রতিরোধে মহাসড়কে অবৈধভাবে পার্কিং করার দায়ে একটি গাড়িকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।

এ ছাড়া মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে সন্ধ্যার পর ফাতেমা হোটেল, এলাহী রেস্টুরেন্ট ও চাতাল এলাকায় অভিযান চালানো হয়। এ সময় এক নারীসহ চারজনকে আটক করা হয়। মাদক ব্যবসায় জড়িত থাকার অভিযোগে সিসি ক্যামেরাও জব্দ করা হয়েছে। আটক ব্যক্তিদের থানার মাধ্যমে নিয়মিত আদালতে পাঠানোর কার্যক্রম নেওয়া হবে।

অভিযানে গৌরনদী মডেল থানা পুলিশের সদস্যরা সহযোগিতা করেন। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

গৌরনদীমেহেদী হাসান
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    পাকিস্তানের অনুমতি না মেলায় আটকে গেল রূপপুরের জ্বালানি

    পাকিস্তানের অনুমতি না মেলায় আটকে গেল রূপপুরের জ্বালানি

    ‘অসমাপ্ত আত্মজীবনী’ বিক্রি নিয়ে ইউপিএল বিক্রয়কেন্দ্রে বাধার অভিযোগ

    ‘অসমাপ্ত আত্মজীবনী’ বিক্রি নিয়ে ইউপিএল বিক্রয়কেন্দ্রে বাধার অভিযোগ

    জামালপুরে এসেছে ১ জনের, নিয়োগপত্রের দাবিতে বাকি ৫১ জন সংবাদ সম্মেলনে

    জামালপুরে এসেছে ১ জনের, নিয়োগপত্রের দাবিতে বাকি ৫১ জন সংবাদ সম্মেলনে

    চট্টগ্রাম বন্দর থেকে কন্টেইনার ডেলিভারি বন্ধ

    চট্টগ্রাম বন্দর থেকে কন্টেইনার ডেলিভারি বন্ধ

    দুর্গাপূজায় ছুটি বাড়ল

    দুর্গাপূজায় ছুটি বাড়ল

    রাজবাড়ীতে বাড়ছে বেওয়ারিশ কুকুরের উপদ্রব

    রাজবাড়ীতে বাড়ছে বেওয়ারিশ কুকুরের উপদ্রব

    নাতনি মরিয়মকে নজরুল প্রথমে বিয়ে করেন ‘মৌখিকভাবে’

    নাতনি মরিয়মকে নজরুল প্রথমে বিয়ে করেন ‘মৌখিকভাবে’

    শেখ হাসিনার জন্মদিনে বৃদ্ধাশ্রমে খাবার বিতরণ, মা-ছেলেসহ গ্রেপ্তার ৭

    শেখ হাসিনার জন্মদিনে বৃদ্ধাশ্রমে খাবার বিতরণ, মা-ছেলেসহ গ্রেপ্তার ৭

    খুঁটিতে বাঁধা বাবার মুখে খাবার, মেয়ের মমতায় পরিবারে নতুন স্বপ্নের উঁকি

    খুঁটিতে বাঁধা বাবার মুখে খাবার, মেয়ের মমতায় পরিবারে নতুন স্বপ্নের উঁকি

    আইফোন হাতিয়ে নিতে হত্যার ছক, ৭ দিন আগেই পরিকল্পনা

    আইফোন হাতিয়ে নিতে হত্যার ছক, ৭ দিন আগেই পরিকল্পনা

    খাগড়াছড়ির টানে বহুমাত্রিক

    খাগড়াছড়ির টানে বহুমাত্রিক

    ডেঙ্গুতে মারা গেলেন চিকিৎসক, স্বাস্থ্যমন্ত্রীর শোক

    ডেঙ্গুতে মারা গেলেন চিকিৎসক, স্বাস্থ্যমন্ত্রীর শোক

    চিকিৎসকদের মানবিক হওয়ার আহ্বান সালেহউদ্দিনের

    চিকিৎসকদের মানবিক হওয়ার আহ্বান সালেহউদ্দিনের

    বিতর্কের মুখে বেসিসের সহায়ক কমিটির কার্যক্রম স্থগিত

    বিতর্কের মুখে বেসিসের সহায়ক কমিটির কার্যক্রম স্থগিত

    পীরগাছায় সারের ডিলারশিপ ভাগ করে নিয়েছেন বিএনপি নেতারা!

    পীরগাছায় সারের ডিলারশিপ ভাগ করে নিয়েছেন বিএনপি নেতারা!