Agamir Somoy E-Paper
রবিবার, ২২ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
আত্মরক্ষায় মেয়েদের কারাতে শেখান মুন্নী
রবিবার, ২২ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

রাজারহাট

ইয়াবাসহ আটক সেই স্বেচ্ছাসেবক দল নেতা বহিষ্কার

রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ২২ নভেম্বর ২০২৬, ১৯:৩৯
শেয়ার করুন:
ইয়াবাসহ আটক সেই স্বেচ্ছাসেবক দল নেতা বহিষ্কার

মো. টিপু বকসী

কুড়িগ্রামের রাজারহাটে পাঁচ পিস ইয়াবাসহ আটক স্বেচ্ছাসেবক দল নাজিমখান ইউনিয়ন শাখার সদস্য মো. টিপু বকসীকে বহিষ্কার করা হয়েছে।

দলীয় শৃঙ্খলাভঙ্গ ও সংগঠনবিরোধী কাজে জড়িত থাকার অভিযোগে আজ রবিবার সন্ধ্যায় উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ও দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মো. মাসুদ রানা স্বাক্ষরিত এক চিঠিতে বিষয়টি জানানো হয়।

বহিষ্কৃত টিপু বকসীর পুরো নাম শাহজাহান আলী বকসী (৪৫)। তিনি নাজিমখান ইউনিয়নের মমিন বকসীপাড়া গ্রামের মৃত আব্দুল মান্নান বকসীর ছেলে।

পুলিশের এজাহার সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার নাজিমখান ইউনিয়নের মনারকুঠি গ্রামে স্থানীয় লোকজন টিপু বকসী ও মো. হাবিবুর রহমান (৪৬) নামে আরেক ব্যক্তিকে আটক করে মারধর করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের হেফাজতে নেয়।

স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে তল্লাশি চালিয়ে হাবিবুর রহমানের শার্টের ডান পকেট থেকে তিন পিস এবং টিপু বকসীর জিন্স প্যান্টের ডান পকেট থেকে দুই পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধার করা পাঁচ পিস ইয়াবার মোট ওজন শূন্য দশমিক পাঁচ গ্রাম। পুলিশের হিসাবে এসব ইয়াবার বাজারমূল্য দুই হাজার টাকা।

আরও পড়ুন

টেকনাফে উদ্ধার ১৩ গ্রেনেড নিষ্ক্রিয় করল সেনাবাহিনী

২২ নভেম্বর ২০২৬

পুলিশ জানায়, আটক দুজনকে রাজারহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়।

পুলিশের এজাহার অনুযায়ী, হাবিবুর রহমানের বিরুদ্ধে চলতি বছরের ২১ আগস্ট রাজারহাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছিল। মামলায় তার বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়েছে। অন্যদিকে, টিপু বকসীর বিরুদ্ধে ২০২০ সালের ২৬ ফেব্রুয়ারি একই থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আরেকটি মামলা হয়েছিল।

উপজেলা স্বেচ্ছাসেবক দলের বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলাভঙ্গ ও সংগঠনবিরোধী কাজে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে টিপু বকসীকে বহিষ্কার করা হয়েছে। উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. আনিছুর রহমান লিটন ও সদস্য সচিব মো. রুবেল চৌধুরী এ সিদ্ধান্ত কার্যকরের নির্দেশনা দিয়েছেন।

একই সঙ্গে বহিষ্কৃত টিপু বকসীর সঙ্গে কোনো ধরনের যোগাযোগ বা সম্পর্ক না রাখার জন্য উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীদের অনুরোধ জানানো হয়েছে।

রাজারহাটইয়াবাবহিষ্কারস্বেচ্ছাসেবক দল
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ডিসেম্বরে গোপালগঞ্জ যাচ্ছে এনসিপির মিছিল!

    ডিসেম্বরে গোপালগঞ্জ যাচ্ছে এনসিপির মিছিল!

    ছাত্রলীগ কর্মীদের ককটেল সরবরাহের অভিযোগ ঢাবি ছাত্রদল নেতার বিরুদ্ধে

    ছাত্রলীগ কর্মীদের ককটেল সরবরাহের অভিযোগ ঢাবি ছাত্রদল নেতার বিরুদ্ধে

    বৈশাখীর কার্যালয়ে একদল যুবকের হামলা, ডিএমডি পুলিশ হেফাজতে

    বৈশাখীর কার্যালয়ে একদল যুবকের হামলা, ডিএমডি পুলিশ হেফাজতে

    গোপালগঞ্জে ২ ব্যাটালিয়নসহ বিভিন্ন জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন

    গোপালগঞ্জে ২ ব্যাটালিয়নসহ বিভিন্ন জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন

    প্রধানমন্ত্রীর জন্মদিনে কড়াইল বস্তিতে মেডিকেল ক্যাম্প ও ওষুধ বিতরণ

    প্রধানমন্ত্রীর জন্মদিনে কড়াইল বস্তিতে মেডিকেল ক্যাম্প ও ওষুধ বিতরণ

    ছাত্রদল নেতার বিরুদ্ধে প্রতিবন্ধী শিশু ধর্ষণের অভিযোগ

    ছাত্রদল নেতার বিরুদ্ধে প্রতিবন্ধী শিশু ধর্ষণের অভিযোগ

    ‘আমার ছোট্ট কলিজাটাকে আপনার হাতে দিয়ে গেলাম’

    ‘আমার ছোট্ট কলিজাটাকে আপনার হাতে দিয়ে গেলাম’

    নড়াইলে সাবেক এমপিসহ আ.লীগ নেতাদের বাড়িতে আগুন-লুটপাটের অভিযোগ

    নড়াইলে সাবেক এমপিসহ আ.লীগ নেতাদের বাড়িতে আগুন-লুটপাটের অভিযোগ

    তিন বছর ধরে নির্যাতনের শিকার অভিনেত্রী ফারিণ

    তিন বছর ধরে নির্যাতনের শিকার অভিনেত্রী ফারিণ

    ঢাকা কলেজে ককটেল বিস্ফোরণে জড়িত সন্দেহে ৬ জনকে পুলিশে দিলেন শিক্ষার্থীরা

    ঢাকা কলেজে ককটেল বিস্ফোরণে জড়িত সন্দেহে ৬ জনকে পুলিশে দিলেন শিক্ষার্থীরা

    একই দিনে জন্ম-মৃত্যু সনদ, ইউপি চেয়ারম্যান-সচিবকে শোকজ

    একই দিনে জন্ম-মৃত্যু সনদ, ইউপি চেয়ারম্যান-সচিবকে শোকজ

    জাতীয় সংলাপ : কাল প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসছে এনসিপি

    জাতীয় সংলাপ : কাল প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসছে এনসিপি

    সিসিটি পরিচালনায় এমপি সেলিমের ১০ কোটি টাকা কম দরে নাটকীয়তা

    সিসিটি পরিচালনায় এমপি সেলিমের ১০ কোটি টাকা কম দরে নাটকীয়তা

    গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মাইকিং

    গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মাইকিং

    ১৮ দিনেই অন্য দেশে চলে গেছে ৩১৬৮ কোটির অর্ডার

    ১৮ দিনেই অন্য দেশে চলে গেছে ৩১৬৮ কোটির অর্ডার