Agamir Somoy E-Paper
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
রোগীর জন্য রক্ত সংগ্রহে ছোটেন আইয়ুব
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় সারা দেশ

সিসিক প্রশাসক

ফ্যাসিবাদের আর কোনো স্থান নেই, জনগণ প্রতিহত করবে

নিজস্ব প্রতিবেদক, সিলেট
agamir somoy
প্রকাশ: ০৫ আগস্ট ২০২৬, ১১:৫১
ফ্যাসিবাদের আর কোনো স্থান নেই, জনগণ প্রতিহত করবে

জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন করেন সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী ও জেলা প্রশাসক মো. আব্দুল্লাহ আল মামুন। ছবি: আগামীর সময়

সিলেট সিটি করপোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, ‘অনেক রক্তের বিনিময়ে ২০২৪ সালের ৫ আগস্ট দেশ ফ্যাসিবাদমুক্ত হয়েছে। ছাত্র-জনতার আত্মত্যাগের মধ্য দিয়ে দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হয়েছে। তাই এ দেশে ফ্যাসিবাদের আর কোনো স্থান নেই। ভবিষ্যতে কেউ ফ্যাসিবাদ প্রতিষ্ঠার অপচেষ্টা করলে দেশের মানুষ ঐক্যবদ্ধভাবে তা প্রতিহত করবে।’

আজ বুধবার ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উপলক্ষে সিলেট নগরীর রিকাবীবাজারস্থ জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেছেন সিসিক প্রশাসক।

তিনি উল্লেখ করেন, ২০২৪ সালের ৪ আগস্ট সিলেটে ফ্যাসিস্ট শক্তি রক্তের হোলি খেলায় মেতে উঠেছিল। সেদিন আমরা অনেক সহযোদ্ধাকে হারিয়েছি। অনেকে আহত হয়েছেন, কেউ কেউ চিরতরে পঙ্গু হয়ে গেছেন। গোলাপগঞ্জে সাতজন, বিয়ানীবাজারে তিনজন এবং সিলেটে তিনজন শহীদ হন। তাদের আত্মত্যাগ জাতি চিরকাল শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।

আরও পড়ুন

নাগরিক সুবিধা বাড়াতে সিসিকের ১৭ প্রকল্প

২৩ জুন ২০২৬


আব্দুল কাইয়ুম চৌধুরী মন্তব্য করেন, দীর্ঘ আন্দোলন-সংগ্রামের ধারাবাহিকতায় জুলাই বিপ্লব সংঘটিত হয়েছে। এ আন্দোলনের পথে বিএনপি নেতা এম. ইলিয়াস আলীসহ অনেক নেতাকর্মী গুম হয়েছেন, অসংখ্য মানুষ শহীদ ও আহত হয়েছেন। কিন্তু গণতন্ত্রকামী মানুষ কখনো আন্দোলন থেকে সরে দাঁড়াননি। শেষ পর্যন্ত জনগণের বিজয়ই প্রতিষ্ঠিত হয়েছে।

ভোর ৬টা ১ মিনিটে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন সিসিক প্রশাসক কাইয়ুম ও জেলা প্রশাসক মো. আব্দুল্লাহ আল মামুন। এ সময় উপস্থিত ছিলেন আহত জুলাই যোদ্ধা এবং শহীদ পরিবারের সদস্যরা। পরে সিসিকের কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে পৃথকভাবে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন প্রশাসক।

পরে একে একে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন করেন বিভাগীয় কমিশনার মশিউর রহমান, সিলেট রেঞ্জের ডিআইজি মো. জিল্লুর রহমান, সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম, জেলা প্রশাসক মো. আব্দুল্লাহ আল মামুন, সিলেট জেলা পরিষদের প্রশাসক আবুল কাহের চৌধুরী শামীম, পুলিশ সুপার ড. চৌধুরী মো. জাবের সাদেক, সিভিল সার্জন ডা. মাহবুবুল আলমসহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

আরও পড়ুন

এবার সিলেটে এনসিপির ওপর হামলা, মুখ খুললেন সারজিস

৩০ জুলাই ২০২৬

এছাড়া বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান, সামাজিক, রাজনৈতিক এবং সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরাও শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান।

এ সময় উপস্থিত ছিলেন সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাই রাফিন সরকার, সচিব মো. আশিক নূর, প্রধান সম্পত্তি কর্মকর্তা পদ্মাসন সিংহ, আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা (অঞ্চল-২) সুমন চন্দ্র দাশ, আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা (অঞ্চল-৫) নুসরাত লায়লা নীরা, নির্বাহী প্রকৌশলী (পূর্ত) লে. কর্নেল (অব.) মোহাম্মদ উল্লাহসহ সিটি কর্পোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।


জুলাই শহীদসিলেটসিসিক প্রশাসকসিলেট সিটি করপোরেশন
    শেয়ার করুন:
    Advertisement
    advertiseadvertise