এবার সিলেটে এনসিপির ওপর হামলা, মুখ খুললেন সারজিস
অনলাইন ডেস্ক

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলম
হবিগঞ্জের পরে এবার সিলেটের গোলাপগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলম ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য মাহমুদা মিতুর গাড়িতে হামলা হয়েছে।
আজ বৃহস্পতিবার দুপুরে গোলাপগঞ্জে এ হামলার ঘটনা ঘটে।
হামলার পর জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলম ফেসবুক পোস্টে এ ঘটনার নিন্দা জানিয়েছেন।
পোস্টে তিনি লেখেন, দ্বিতীয় দফায় বিএনপির সন্ত্রাসীরা আমাদের ওপর আবার আক্রমণ করেছে সিলেটের পাঁচমাইল বাজারে।
তারেক রহমান কি শেখ হাসিনা হতে চায়?, পোস্টের শেষে তিনি এমন প্রশ্ন রাখেন।




