Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
মানুষের হাসিতেই তোফায়েলের তৃপ্তি
বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

সংসদে যেতে চান নাটোরের চার বিএনপি নেত্রী

নাটোর প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ০৬ মার্চ ২০২৬, ১২:১৪
শেয়ার করুন:
সংসদে যেতে চান নাটোরের চার বিএনপি নেত্রী

ছবিঃ আগামীর সময়

সংরক্ষিত নারী আসনে এমপি হতে চান নাটোর বিএনপির চার নেত্রী। সংরক্ষিত আসনে মনোনয়ন পেতে ইতোমধ্যে দলের হাই কমান্ডের সঙ্গে যোগাযোগও শুরু করেছেন তারা। 

সংরক্ষিত আসনে এমপি হওয়ার আলোচনায় থাকা নেত্রীরা হলেন- নাটোর-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলুর সহধর্মিণী সাবিনা ইয়াসমিন ছবি, জেলা মহিলা দলের সভাপতি ও সাবেক সংসদ সদস্য সুফিয়া হক, বনপাড়া পৌর বিএনপির সাবেক সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মরহুম সানাউল্লাহ নূর বাবুর সহধর্মিণী মহুয়া নূর কচি এবং জেলা শ্রমিক দলের সহ-সভাপতি অ্যাডভোকেট আইনুন নাহার।

দলীয় সূত্র জানায়, নাটোর থেকে সংরক্ষিত আসনের আলোচনায় শীর্ষে রয়েছেন সাবিনা ইয়াসমিন ছবি। দীর্ঘদিন ধরে তিনি নাটোরের রাজনীতিতে সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছেন। তার স্বামী রুহুল কুদ্দুস তালুকদার দুলু বিগত সরকারের আমলে কারাগারে থাকাকালে জেলা বিএনপির সাংগঠনিক কার্যক্রম পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। এছাড়া ২০০৮ ও ২০১৮ সালে নাটোর-২ আসনে বিএনপির ধানের শীষ প্রতীক নিয়ে জাতীয় সংসদ নির্বাচনেও অংশগ্রহণ করেছিলেন ছবি।

এদিকে, জেলা মহিলা দলের সভাপতি ও সাবেক এমপি সুফিয়া হকও রাজনীতির মাঠে মহিলা দলকে সক্রিয় রাখতে অসামান্য ভূমিকা রেখেছেন। এর আগে ১৯৯৬ সালে তিনি সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।

অপর নেত্রী মহুয়া নূর কচি বনপাড়ার রাজনীতিতে পরিচিত মুখ। ২০১০ সালের ৮ অক্টোবর বনপাড়ায় বিএনপির একটি কর্মসূচির সময় তার স্বামী উপজেলা চেয়ারম্যান সানাউল্লাহ নূর বাবুকে প্রকাশ্যে পিটিয়ে হত্যা করা হয়। স্বামীর মৃত্যুর পর থেকেই মহুয়া নূর কচি সক্রিয়ভাবে দলীয় কর্মসূচিতে অংশগ্রহণ শুরু করেন এবং সাংগঠনিক কার্যক্রমে ভূমিকা রাখতে থাকেন।

আলোচনায় থাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও জেলা শ্রমিক দলের সহ-সভাপতি অ্যাডভোকেট আইনুন নাহার ছাত্রজীবন থেকেই বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত। রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহ-সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেছেন। দলের বিভিন্ন কর্মসূচিতে সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে তিনি নিজেকে সংগঠনের সঙ্গে সম্পৃক্ত রেখেছেন।

এ বিষয়ে জেলা মহিলা দলের সভাপতি ও সাবেক সংসদ সদস্য সুফিয়া হক বলেছেন, প্রায় ৩০ বছর ধরে আমি রাজনীতির সঙ্গে যুক্ত। আমার লক্ষ্য নাটোরের পিছিয়ে পড়া নারীদের স্বাবলম্বী করে তোলা এবং তাদের অর্থনৈতিকভাবে এগিয়ে নেওয়া। দেশের উন্নয়নে নারীদের অংশগ্রহণ নিশ্চিত করা অত্যন্ত জরুরি। কারণ নারীদের বাদ দিয়ে একটি রাষ্ট্রের উন্নয়ন সম্ভব নয়।

সংরক্ষিত নারী সংসদ সদস্য
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    আ.লীগের সঙ্গে ‘যোগাযোগ’, নজরদারিতে এসপি জাহাঙ্গীর

    আ.লীগের সঙ্গে ‘যোগাযোগ’, নজরদারিতে এসপি জাহাঙ্গীর

    অন্ধকারের অন্তরে কার বিপুল আলোর সন্ধান!

    অন্ধকারের অন্তরে কার বিপুল আলোর সন্ধান!

    প্রাথমিকের পদক বিতরণে টিকটকার মামুন, শোরগোলের পর নামানো হলো মঞ্চ থেকে

    প্রাথমিকের পদক বিতরণে টিকটকার মামুন, শোরগোলের পর নামানো হলো মঞ্চ থেকে

    সাবেক উপদেষ্টা আসিফ নজরুলের মোবাইল ছিনতাই

    সাবেক উপদেষ্টা আসিফ নজরুলের মোবাইল ছিনতাই

    ব্যাংকই চেনেন না তারা, অথচ অ্যাকাউন্টে লেনদেন সোয়া তিন কোটি

    ব্যাংকই চেনেন না তারা, অথচ অ্যাকাউন্টে লেনদেন সোয়া তিন কোটি

    বাউফলে সড়কের পাশে পচন ধরা বিচ্ছিন্ন হাত উদ্ধার

    বাউফলে সড়কের পাশে পচন ধরা বিচ্ছিন্ন হাত উদ্ধার

    কার্যক্রম নিষিদ্ধ যুক্তরাষ্ট্র আ.লীগ নেতাদের দিল্লিযাত্রা, বলছেন হাসিনার সঙ্গে হবে বৈঠক

    কার্যক্রম নিষিদ্ধ যুক্তরাষ্ট্র আ.লীগ নেতাদের দিল্লিযাত্রা, বলছেন হাসিনার সঙ্গে হবে বৈঠক

    দুই বছর পর ‘জুলাইবিরোধী’ আখ্যা দিয়ে শিক্ষককে বিভাগের চেয়ারম্যান হতে দিল না ঢাবি

    দুই বছর পর ‘জুলাইবিরোধী’ আখ্যা দিয়ে শিক্ষককে বিভাগের চেয়ারম্যান হতে দিল না ঢাবি

    নিরাপত্তার শঙ্কায় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়লেন ২ বিদেশি শিক্ষার্থী

    নিরাপত্তার শঙ্কায় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়লেন ২ বিদেশি শিক্ষার্থী

    আসাদের মতো যত্নশীল স্বামী, দায়িত্বশীল পুরুষ আগে পাইনি: পারশা

    আসাদের মতো যত্নশীল স্বামী, দায়িত্বশীল পুরুষ আগে পাইনি: পারশা

    কুষ্টিয়ায় ‘পেট্রল বোমায় পোড়ানো হলো’ নুসরাতের বাড়ি

    কুষ্টিয়ায় ‘পেট্রল বোমায় পোড়ানো হলো’ নুসরাতের বাড়ি

    রাজধানীতে আ.লীগ নেতাকে ছাড়াতে গিয়ে আটক স্বেচ্ছাসেবক দলের নেতা

    রাজধানীতে আ.লীগ নেতাকে ছাড়াতে গিয়ে আটক স্বেচ্ছাসেবক দলের নেতা

    উত্তরা ব্যাংককে ঠকিয়ে যাচ্ছে চেয়ারম্যান-ভাইস চেয়ারম্যানের কোম্পানি

    উত্তরা ব্যাংককে ঠকিয়ে যাচ্ছে চেয়ারম্যান-ভাইস চেয়ারম্যানের কোম্পানি

    আবার রাজধানীতে থানার ভেতরে ককটেল বিস্ফোরণ

    আবার রাজধানীতে থানার ভেতরে ককটেল বিস্ফোরণ

    ছাত্রীকে ধর্ষণের দায়ে সেই মাদ্রাসা শিক্ষকের মৃত্যুদণ্ড

    ছাত্রীকে ধর্ষণের দায়ে সেই মাদ্রাসা শিক্ষকের মৃত্যুদণ্ড