গ্রামের বাড়িতে আগুন দেওয়ার ঘটনাকে রাজনৈতিক নাশকতা হিসেবে দেখছেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও এনসিপির যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসসুম। তিনি বললেন, সন্দেহভাজনদের নাম আমরা প্রশাসনকে জানিয়েছি, প্রশাসন তদন্ত করে বের করবে। আজ বৃহস্পতিবার গ্রামের বাড়ি পরিদর্শনে গিয়ে এনসিপি নেত্রী নুসরাত এ কথা বলেন। সিসিটিভির ফুটেজ দেখে একে পেট্রলবোমা হামলা বলে ধারণা করছেন এনসিপির এ নেত্রী। তিনি বললেন, এলাকাবাসীর কারও সঙ্গে আমার কোনো ব্যক্তিগত শত্রুতা নেই। আমি মনে করি না আমার এলাকাবাসী কেউ এ কাজে যুক্ত থাকতে পার...