Agamir Somoy E-Paper
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মোবাইল আসক্তি ঠেকাতে খোকনের ‘পথ পাঠাগার’
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

ওসিকে নিয়ে মন্তব্য, যুবদল নেতাকে শোকজ

কক্সবাজার প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ০৮ আগস্ট ২০২৬, ২২:৩৮
ওসিকে নিয়ে মন্তব্য, যুবদল নেতাকে শোকজ

ওসিকে নিয়ে মন্তব্য করা টেকনাফ যুবদলের আহ্বায়ক আব্দুল কাইয়ুম— সংগৃহীত

কক্সবাজারের টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলামকে নিয়ে প্রকাশ্যে আপত্তিকর মন্তব্য করায় উপজেলা যুবদলের আহ্বায়ক আব্দুল কাইয়ুমকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি।

আজ শনিবার বিকালে যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মিনহাজুল ইসলাম ভূইয়া স্বাক্ষরিত নোটিশে আব্দুল কাইয়ুমকে ৪৮ ঘণ্টার মধ্যে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

নোটিশে বলা হয়েছে, উপজেলা যুবদলের আহ্বায়কের মতো গুরুত্বপূর্ণ সাংগঠনিক দায়িত্বে থেকেও আব্দুল কাইয়ুম রাষ্ট্রীয় আইনশৃঙ্খলা বাহিনীর একজন সদস্যকে উদ্দেশ করে শিষ্টাচারবহির্ভূত মন্তব্য করেছেন। তার এমন কর্মকাণ্ড সংগঠনের নীতি ও আদর্শের পরিপন্থী বলে কেন্দ্রীয় নির্বাহী কমিটির দৃষ্টিগোচর হয়েছে। এ কারণে তার বিরুদ্ধে কেন সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না, তা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়নের সামনে উপস্থিত হয়ে ব্যাখ্যা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

এর আগে শুক্রবার বিকালে টেকনাফ পৌর বিএনপির আওতাধীন ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের দ্বিবার্ষিক সম্মেলনে বক্তব্য দিতে গিয়ে ওসি মো. সাইফুল ইসলামকে নিয়ে প্রকাশ্যে ক্ষোভ জানান আব্দুল কাইয়ুম।

বক্তব্যে তিনি টেকনাফের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বর্তমান প্রশাসনের কর্মকর্তাদের সক্ষমতা নিয়ে প্রশ্ন তোলেন। ওসিকে উদ্দেশ করে তিনি বলেছেন, ‘একটা কনস্টেবলের মতোও লাগে না ওসিকে। আমার তো মনে হয় না, এই ওসি দিয়ে টেকনাফের শান্তি-শৃঙ্খলা ফিরে আসবে।’

আরও পড়ুন

‘কনস্টেবলের মতোও লাগে না ওসিকে’

০৮ আগস্ট ২০২৬

অপহরণসহ বিভিন্ন অপরাধ নিয়ন্ত্রণে টেকনাফে সৎ ও সাহসী কর্মকর্তা প্রয়োজন বলেও মন্তব্য করেন যুবদলের এই নেতা। একই সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী ও স্থানীয় সংসদ সদস্য শাহজাহান চৌধুরীর প্রতি প্রশাসনে পরিবর্তন আনার আহ্বান জানান তিনি।

আব্দুল কাইয়ুমের অভিযোগের বিষয়ে টেকনাফ মডেল থানার ওসি মো. সাইফুল ইসলাম তখন বলেছিলেন, ‘অপহরণ, টাকা লুটসহ বিভিন্ন অপরাধ নিয়ন্ত্রণে পুলিশ নিয়মিত কাজ করছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করছেন।’

যুবদল নেতার সঙ্গে ব্যক্তিগত কোনো বিরোধ নেই দাবি করে ওসি বলেছেন, ‘কী কারণে তিনি এ ধরনের বক্তব্য দিয়েছেন, সেটি তিনি ভালো জানেন। তিনি নিজের দায়িত্ব অনুযায়ী কাজ করে যাচ্ছেন।’

তবে এ বিষয়ে জানতে চাইলে টেকনাফ পৌর বিএনপির সভাপতি আব্দুর রাজ্জাক কোনো মন্তব্য করতে রাজি হননি।

টেকনাফে সাম্প্রতিক সময়ে অপহরণ, মাদক পাচারসহ বিভিন্ন অপরাধ নিয়ে স্থানীয়দের মধ্যে উদ্বেগের মধ্যে ওসিকে নিয়ে যুবদল নেতার প্রকাশ্য বক্তব্য এবং পরদিন কেন্দ্রীয় যুবদলের কারণ দর্শানোর নোটিশ স্থানীয় রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

কক্সবাজারটেকনাফযুবদল নেতাকে শোকজওসিকে নিয়ে মন্তব্য
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    প্রিয় ৫ বই

    প্রিয় ৫ বই

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    মেয়ের বিচ্ছেদ হওয়ায় দুধ দিয়ে গোসল করলেন মা!

    মেয়ের বিচ্ছেদ হওয়ায় দুধ দিয়ে গোসল করলেন মা!