Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
মানুষের হাসিতেই তোফায়েলের তৃপ্তি
বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

প্রবল বৃষ্টিতে মতলব সেতুর সংযোগ সড়কে আবার ধস

চাঁদপুর প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ১০ জুলাই ২০২৬, ২০:২৭
শেয়ার করুন:
প্রবল বৃষ্টিতে মতলব সেতুর সংযোগ সড়কে আবার ধস

ছবি: আগামীর সময়

চাঁদপুরের মতলবে ধনাগোদা নদীর ওপর নির্মিত মতলব সেতুর উত্তর পাশের সংযোগ সড়কে আবারও ধস দেখা দিয়েছে। টানা বর্ষণে সড়কের একাংশ দেবে গিয়ে বড় ধরনের সুড়ঙ্গের সৃষ্টি হওয়ায় এলাকাবাসী ও চালকদের মধ্যে দেখা দিয়েছে আতঙ্ক।

দ্রুত স্থায়ী সংস্কার না হলে যেকোনো সময় বড় দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা।

আজ শুক্রবার বিকালে সরেজমিন দেখা যায়, সেতুর উত্তর পাশের বাইশপুর এলাকায় সংযোগ সড়কের নিচের মাটি সরে গিয়ে বড় আকারের ফাঁপা অংশ (সুড়ঙ্গ) তৈরি হয়েছে। এতে সড়কটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। এ সড়ক দিয়ে প্রতিদিন চাঁদপুর, নোয়াখালী, লক্ষ্মীপুরসহ আশপাশের বিভিন্ন জেলার হাজারো মানুষ এবং বিভিন্ন ধরনের যানবাহন চলাচল করে।

স্থানীয়রা জানালেন, কয়েক মাস আগেও একই স্থানে ধসের ঘটনা ঘটেছিল। পরে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান সংস্কার কাজ করলেও সাম্প্রতিক ভারী বৃষ্টিতে আবারও সড়কটি দেবে যায়।

পথচারী মিজানুর রহমান বললেন, দিন-রাত এই সড়ক দিয়ে চলাচল করি। এখন রাস্তার যে অবস্থা, তাতে যেকোনো সময় বড় দুর্ঘটনা ঘটতে পারে।


আরও পড়ুন

ওষুধের আড়ালে মাদক ব্যবসা!

১০ জুলাই ২০২৬

স্থানীয় বাসিন্দা মো. তানভীর হোসেনের ভাষ্য, এই জায়গাটি প্রায়ই ধসে যায়। কয়েক মাস আগে মেরামত করা হয়েছিল। কিন্তু বৃষ্টি হলেই আবার নিচে সুড়ঙ্গ তৈরি হয়।


ইউপি সদস্য গোলাম নবী খোকন জানালেন, এভাবে বারবার ধস নামলে সেতুর নিরাপত্তাও ঝুঁকির মুখে পড়বে। স্থায়ী সমাধানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর উদ্যোগ নেওয়া জরুরি।

অটোরিকশাচালক আশরাফ আলী বললেন, ‘বৃষ্টি হলেই এই জায়গাটা ভেঙে যায়। ভয় নিয়েই গাড়ি চালাতে হয়। দ্রুত রাস্তা মেরামত না করলে বড় দুর্ঘটনা ঘটতে পারে।

এ বিষয়ে মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কে এম ইশমাম জানালেন, ভারী বৃষ্টির কারণে সংযোগ সড়কের নিচে সুড়ঙ্গ তৈরি হয়েছে। ঘটনাস্থল পরিদর্শন করেছি। এর মধ্যে ক্ষতিগ্রস্ত অংশে মেরামতের কাজ শুরু হয়েছে বলে জানালেন তিনি।

মতলব সেতুধসধনাগোদা নদী
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    আ.লীগের সঙ্গে ‘যোগাযোগ’, নজরদারিতে এসপি জাহাঙ্গীর

    আ.লীগের সঙ্গে ‘যোগাযোগ’, নজরদারিতে এসপি জাহাঙ্গীর

    অন্ধকারের অন্তরে কার বিপুল আলোর সন্ধান!

    অন্ধকারের অন্তরে কার বিপুল আলোর সন্ধান!

    সাবেক উপদেষ্টা আসিফ নজরুলের মোবাইল ছিনতাই

    সাবেক উপদেষ্টা আসিফ নজরুলের মোবাইল ছিনতাই

    প্রাথমিকের পদক বিতরণে টিকটকার মামুন, শোরগোলের পর নামানো হলো মঞ্চ থেকে

    প্রাথমিকের পদক বিতরণে টিকটকার মামুন, শোরগোলের পর নামানো হলো মঞ্চ থেকে

    নিরাপত্তার শঙ্কায় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়লেন ২ বিদেশি শিক্ষার্থী

    নিরাপত্তার শঙ্কায় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়লেন ২ বিদেশি শিক্ষার্থী

    কার্যক্রম নিষিদ্ধ যুক্তরাষ্ট্র আ.লীগ নেতাদের দিল্লিযাত্রা, বলছেন হাসিনার সঙ্গে হবে বৈঠক

    কার্যক্রম নিষিদ্ধ যুক্তরাষ্ট্র আ.লীগ নেতাদের দিল্লিযাত্রা, বলছেন হাসিনার সঙ্গে হবে বৈঠক

    ব্যাংকই চেনেন না তারা, অথচ অ্যাকাউন্টে লেনদেন সোয়া তিন কোটি

    ব্যাংকই চেনেন না তারা, অথচ অ্যাকাউন্টে লেনদেন সোয়া তিন কোটি

    আসাদের মতো যত্নশীল স্বামী, দায়িত্বশীল পুরুষ আগে পাইনি: পারশা

    আসাদের মতো যত্নশীল স্বামী, দায়িত্বশীল পুরুষ আগে পাইনি: পারশা

    রাজধানীতে আ.লীগ নেতাকে ছাড়াতে গিয়ে আটক স্বেচ্ছাসেবক দলের নেতা

    রাজধানীতে আ.লীগ নেতাকে ছাড়াতে গিয়ে আটক স্বেচ্ছাসেবক দলের নেতা

    আবার রাজধানীতে থানার ভেতরে ককটেল বিস্ফোরণ

    আবার রাজধানীতে থানার ভেতরে ককটেল বিস্ফোরণ

    উত্তরা ব্যাংককে ঠকিয়ে যাচ্ছে চেয়ারম্যান-ভাইস চেয়ারম্যানের কোম্পানি

    উত্তরা ব্যাংককে ঠকিয়ে যাচ্ছে চেয়ারম্যান-ভাইস চেয়ারম্যানের কোম্পানি

    ছাত্রীকে ধর্ষণের দায়ে সেই মাদ্রাসা শিক্ষকের মৃত্যুদণ্ড

    ছাত্রীকে ধর্ষণের দায়ে সেই মাদ্রাসা শিক্ষকের মৃত্যুদণ্ড

    গ্রামে গ্রামে তৃষ্ণা মেটান কামরুল

    গ্রামে গ্রামে তৃষ্ণা মেটান কামরুল

    স্কুলে ভর্তিতে প্রথম শ্রেণি ছাড়া সব ক্লাসে পরীক্ষা

    স্কুলে ভর্তিতে প্রথম শ্রেণি ছাড়া সব ক্লাসে পরীক্ষা

    ছাত্রশক্তির ঢাবি সভাপতির ওপর হামলার ঘটনায় মামলা

    ছাত্রশক্তির ঢাবি সভাপতির ওপর হামলার ঘটনায় মামলা