Agamir Somoy E-Paper
সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
বন্যপ্রাণী অবমুক্ত করেন অয়ন
সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

আমন্ত্রণপত্র বিতর্কে স্থগিত বৃক্ষরোপণ কর্মসূচি

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ১৯ জুন ২০২৬, ১৫:০৬
আমন্ত্রণপত্র বিতর্কে স্থগিত বৃক্ষরোপণ কর্মসূচি

প্রস্তুত হাজারো গাছের চারা। বৃক্ষরোপণ কর্মসূচির বিশাল আয়োজন গাজীপুরের কালীগঞ্জে। প্রধান অতিথি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ শুক্রবার ছিল এর নির্ধারিত দিন। তবে ২৪ ঘণ্টা আগে হঠাৎ স্থগিত হলো অনুষ্ঠান। কারণ- ‘বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ কর্মসূচির’ আমন্ত্রণপত্র।

কালীগঞ্জের কালব রিসোর্টে এই কর্মসূচির আয়োজন করে সমবায় অধিদপ্তর। প্রস্তুতি ছিল ৫ হাজার গাছের চারা বিতরণ ও বৃক্ষরোপণের। হাজারখানেক অতিথি পান আয়োজনের আমন্ত্রণপত্র। তবে গতকাল কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম কামরুল ইসলাম অনুষ্ঠান স্থগিত হওয়ার কথা জানান। সমবায় কর্তৃপক্ষ এর পেছনে দেখালেন ‘অনিবার্য কারণ’।


সংশ্লিষ্ট একাধিক সূত্রের সঙ্গে কথা বলে জানা গেছে, অনুষ্ঠানের আমন্ত্রণপত্রে সফল সমবায়ী হিসেবে বক্তব্য দেওয়ার তালিকায় আছে ‘দি কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লীগ অব বাংলাদেশ’ (কালব)-এর চেয়ারম্যান আগস্টিন পিউরিফিকেশের নাম। তিনি এলাকায় ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। এ নিয়েই ক্ষেপেছেন বিএনপিপন্থি সমবায় নেতাকর্মীরা।

আয়োজন সংশ্লিষ্ট কয়েকজন নাম প্রকাশ না করার শর্তে জানালেন, আমন্ত্রণপত্রের বিষয়টি পৌঁছে যায় ঊর্ধ্বতন পর্যায়ে। পরে পরিস্থিতি বিবেচনায় অনুষ্ঠান স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়। 

এ বিষয়ে আনুষ্ঠানিক ব্যাখ্যা দেননি কোনো কর্মকর্তা। গাজীপুর জেলা সমবায় কর্মকর্তা আরিফা সুলতানা শিপা বললেন, ‘আমন্ত্রণপত্রে নাম অন্তর্ভুক্তির বিষয়টি সম্পর্কে আমি অবগত নই। অধিদপ্তর থেকে আমাকে শুধু জানানো হয়েছে, অনিবার্য কারণে শুক্রবারের অনুষ্ঠান স্থগিত করা হয়েছে।’

গাজীপুরকালীগঞ্জবৃক্ষরোপণ কর্মসূচি
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    জেলেনস্কিকে রুশ জ্বালানি অবকাঠামোয় হামলা বন্ধ করতে বললেন ট্রাম্প

    জেলেনস্কিকে রুশ জ্বালানি অবকাঠামোয় হামলা বন্ধ করতে বললেন ট্রাম্প

    শুরুতে রাজস্ব আদায়ে ধাক্কা

    শুরুতে রাজস্ব আদায়ে ধাক্কা

    বিশ্ববাজারে ফের জ্বালানি তেল সংকটের শঙ্কা

    বিশ্ববাজারে ফের জ্বালানি তেল সংকটের শঙ্কা

    বন্যপ্রাণী অবমুক্ত করেন অয়ন

    বন্যপ্রাণী অবমুক্ত করেন অয়ন

    ইরান বারুদে পুড়ছে দুই বন্ধুর কপাল!

    ইরান বারুদে পুড়ছে দুই বন্ধুর কপাল!

    উ. কোরিয়ান ঝড়ের মুখে ঋতুপর্ণারা

    উ. কোরিয়ান ঝড়ের মুখে ঋতুপর্ণারা

    সুতা আমদানিতে বন্ড সুবিধা বাতিলের আদেশ স্থগিতে বাণিজ্য মন্ত্রণালয়ের চিঠি

    সুতা আমদানিতে বন্ড সুবিধা বাতিলের আদেশ স্থগিতে বাণিজ্য মন্ত্রণালয়ের চিঠি

    মোদির নিরামিষ নৈশভোজে গেলেনই না শি

    মোদির নিরামিষ নৈশভোজে গেলেনই না শি

    ব্রিকস ঘিরে দিল্লিতে রোজগারে ধাক্কা

    ব্রিকস ঘিরে দিল্লিতে রোজগারে ধাক্কা

    নামও ঠিক ছিল, জন্মের আগেই ইসরায়েলের গুলি কাড়ল প্রাণ

    নামও ঠিক ছিল, জন্মের আগেই ইসরায়েলের গুলি কাড়ল প্রাণ

    গোপনে ইরানকে ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দিয়েছে রাশিয়া

    গোপনে ইরানকে ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দিয়েছে রাশিয়া

    উন্নত কর্মদক্ষতা প্রমাণে ৭৫ নম্বর  পেতে হবে ব্যাংক এমডিদের

    উন্নত কর্মদক্ষতা প্রমাণে ৭৫ নম্বর পেতে হবে ব্যাংক এমডিদের

    ‘জিয়া স্মৃতি জাদুঘর’ সংস্কারে অনিয়ম তদন্ত চেয়ে আইনি নোটিস

    ‘জিয়া স্মৃতি জাদুঘর’ সংস্কারে অনিয়ম তদন্ত চেয়ে আইনি নোটিস

    বরিস জনসন স্টেশন ছাড়ার পরপরই ইউক্রেনের ট্রেনে রাশিয়ার হামলা

    বরিস জনসন স্টেশন ছাড়ার পরপরই ইউক্রেনের ট্রেনে রাশিয়ার হামলা

    যুবদল-স্বেচ্ছাসেবক দলের নেতাদের বিরুদ্ধে প্রবাসীর স্বর্ণ ও টাকা ছিনতাইয়ের অভিযোগ

    যুবদল-স্বেচ্ছাসেবক দলের নেতাদের বিরুদ্ধে প্রবাসীর স্বর্ণ ও টাকা ছিনতাইয়ের অভিযোগ