নড়াইলে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ নেতা গ্রেপ্তার
নড়াইল প্রতিনিধি

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা টিপু সুলতান
নাশকতা মামলায় নড়াইল সদর উপজেলার তুলারামপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা টিপু সুলতানকে (৫৫) গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ রবিবার বিকাল ৩টার দিকে তাদের বাড়ি তুলারামপুর দক্ষিণপাড়া থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল সরোয়ার জানান, ৫ আগস্ট-পরবর্তী নাশকতার মামলায় টিপু সুলতানকে গ্রেপ্তার করা হয়েছে।



