Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মানবকল্যাণে নিবেদিতপ্রাণ খোরশেদ
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

মাদক ও ক্যাসিনো খেলার বিরোধ, বড় ভাইয়ের সুড়কির আঘাতে ছোট ভাই খুন

রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ৩০ মে ২০২৬, ০৮:২৫
মাদক ও ক্যাসিনো খেলার বিরোধ, বড় ভাইয়ের সুড়কির আঘাতে ছোট ভাই খুন

ছবি: আগামীর সময়

ঈদের দিনের আনন্দঘন পরিবেশ এক নিমেষেই রূপ নিল বিষাদে। ক্যাসিনো খেলা আর মাদকাসক্তি নিয়ে পারিবারিক কলহের জেরে বড় ভাইয়ের ধারালো সুড়কির আঘাতে প্রাণ হারিয়েছেন ছোট ভাই। কুড়িগ্রামের রৌমারী উপজেলায় ঈদের দিন বিকেলে এই অনাকাঙ্ক্ষিত ও লোমহর্ষক ঘটনাটি ঘটে।

নিহত যুবকের নাম মো. সজিব মিয়া (২৫)। তিনি রৌমারী উপজেলার যাদুরচর ইউনিয়নের কাশিয়াবাড়ী এলাকার বাবু মিয়ার ছেলে। ঈদের পরদিন শুক্রবার (২৯ মে) দুপুরে তাঁর মরদেহ ময়নাতদন্তের জন্য কুড়িগ্রামের মর্গে পাঠিয়েছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় বাসিন্দা সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার (২৮ মে) ঈদের দিন বিকেল ৪টার দিকে কাশিয়াবাড়ী গ্রামে সজিব মিয়ার ক্যাসিনো খেলা ও মাদকাসক্তি নিয়ে পরিবারের সদস্যদের মধ্যে তীব্র তর্কবিতর্ক শুরু হয়। সজিবের মা, বড় ভাই মো. সাকিব মিয়া এবং মামা মো. সাইফুল ইসলাম তাঁকে এসব আড্ডা ও কর্মকাণ্ড থেকে বিরত থাকতে বলেন। এ নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে ক্ষুব্ধ হয়ে বড় ভাই সাকিব মিয়া ধারালো সুড়কি দিয়ে ছোট ভাই সজিবকে আঘাত করেন। এতে সজিব গুরুতর আহত হয়ে রক্তাত্ব অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন।

ঘটনার পর পরই সজিবকে উদ্ধার করে দ্রুত রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান পরিবারের সদস্যরা। তবে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাঁকে মৃত ঘোষণা করেন।

রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক দুলাল চন্দ্র পাল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সজিব মিয়া নামের ওই যুবককে হাসপাতালে আনার আগেই তাঁর মৃত্যু হয়েছিল। তাঁকে মৃত অবস্থাতেই স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়।

এদিকে ঈদের দিনে আপন ভাইয়ের হাতে ভাইয়ের এমন করুণ মৃত্যুতে পুরো এলাকায় স্তব্ধতা নেমে এসেছে। রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাওসার আলী জানান, এই ঘটনায় এখন পর্যন্ত পরিবারের পক্ষ থেকে কেউ সুনির্দিষ্ট অভিযোগ বা মামলা দায়ের না করায় পুলিশ একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছে। শুক্রবার দুপুরে ময়নাতদন্তের জন্য লাশ কুড়িগ্রাম মর্গে পাঠানো হয়েছে। তবে ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে পুলিশের তদন্ত পুরোপুরি চলমান রয়েছে।

    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    কমিউনিটি ক্লিনিক ‘ক্লিনিক্যালি ডেড’

    কমিউনিটি ক্লিনিক ‘ক্লিনিক্যালি ডেড’

    জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষ, গাড়ি ভাঙচুর-ককটেল বিস্ফোরণ

    জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষ, গাড়ি ভাঙচুর-ককটেল বিস্ফোরণ

    তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের জন্য বিশেষ নিরাপত্তা

    তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের জন্য বিশেষ নিরাপত্তা

    মানিকগঞ্জের অতীত, বর্তমানের সংকট ও ভবিষ্যতের উন্নয়ন নিয়ে কিছু কথা

    মানিকগঞ্জের অতীত, বর্তমানের সংকট ও ভবিষ্যতের উন্নয়ন নিয়ে কিছু কথা

    থাইল্যান্ড হতে পারে বাংলাদেশিদের ব্যবসার উর্বরভূমি

    থাইল্যান্ড হতে পারে বাংলাদেশিদের ব্যবসার উর্বরভূমি

    বলিউডে জনপ্রিয়, তবু ভারতীয় নাগরিক নন যেসব তারকা

    বলিউডে জনপ্রিয়, তবু ভারতীয় নাগরিক নন যেসব তারকা

    সঞ্জীব চৌধুরীর প্রতিকৃতি সরিয়ে দেয়ালে রোকেয়া, জসীমউদ্‌দীন ও জীবনানন্দ

    সঞ্জীব চৌধুরীর প্রতিকৃতি সরিয়ে দেয়ালে রোকেয়া, জসীমউদ্‌দীন ও জীবনানন্দ

    সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির অভিযোগ, সাইবার ট্রাইব্যুনালে মামলা

    সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির অভিযোগ, সাইবার ট্রাইব্যুনালে মামলা

    দুর্গাপূজা উপলক্ষে ১১ দিনের ছুটি পাচ্ছেন শাবিপ্রবি শিক্ষার্থীরা

    দুর্গাপূজা উপলক্ষে ১১ দিনের ছুটি পাচ্ছেন শাবিপ্রবি শিক্ষার্থীরা

    আয়াস-রিমির শুনানিতে আদালতে হট্টগোল-হাতাহাতি, এজলাস ছাড়লেন বিচারক

    আয়াস-রিমির শুনানিতে আদালতে হট্টগোল-হাতাহাতি, এজলাস ছাড়লেন বিচারক

    দেশের একমাত্র রেলপথ যেখানে চলন্ত ট্রেনে মানুষ ওঠেন, নামেন

    দেশের একমাত্র রেলপথ যেখানে চলন্ত ট্রেনে মানুষ ওঠেন, নামেন

    মামুনুর রশীদের পৈতৃক বাড়িতে দুর্বৃত্তের হানা, তছনছ আসবাব

    মামুনুর রশীদের পৈতৃক বাড়িতে দুর্বৃত্তের হানা, তছনছ আসবাব

    আবুধাবিতে মা-ছেলের মৃত্যু : যাবার আগে বন্ধুদের জাগিয়ে গেল মায়াবতী

    আবুধাবিতে মা-ছেলের মৃত্যু : যাবার আগে বন্ধুদের জাগিয়ে গেল মায়াবতী

    কমিটি গঠনে তাড়াহুড়ো করবে না বিএনপি

    কমিটি গঠনে তাড়াহুড়ো করবে না বিএনপি

    অনৈতিক কর্মকাণ্ড : সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

    অনৈতিক কর্মকাণ্ড : সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর