Agamir Somoy E-Paper
বুধবার, ২৯ জুলাই, ২০২৬
আগামীর সময়
এক পায়ে অবিরাম ৪০ বছর
বুধবার, ২৯ জুলাই, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

info@agamirsomoy.com

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

রাতে উজাড় হচ্ছে কালাছড়া বন

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ০২ জুন ২০২৬, ১০:২৪
রাতে উজাড় হচ্ছে কালাছড়া বন

সংগৃহীত ছবি

দিনের আলো ফোটার আগেই পাহাড়ি পথ বেয়ে নিচে নেমে আসে গাছবোঝাই অটোরিকশা, ভ্যান কিংবা ছোট যানবাহন। ঘন বনভূমির ভেতরে তখন পড়ে থাকে সদ্য কাটা গাছের গোড়া। স্থানীয়দের দাবি, এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়; বরং মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার কালাছড়া বনবিটে দীর্ঘদিন ধরে চলা একটি সংঘবদ্ধ চক্রের কর্মকাণ্ড।

তাদের অভিযোগ, বনভূমির মূল্যবান গাছ কেটে রাতের আঁধারে পাচার করা হলেও কার্যকরভাবে বন্ধ হচ্ছে না এই অপতৎপরতা।

শ্রীমঙ্গল বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের অধীন কালাছড়া বনবিটের বিভিন্ন দুর্গম এলাকায় সম্প্রতি গাছ কাটার ঘটনা বেড়েছে বলে অভিযোগ স্থানীয়দের। প্রায়ই গভীর রাতে করাতের শব্দ শোনা যায়। ভোর হওয়ার আগেই কাটা গাছ খণ্ড খণ্ড করে সরিয়ে নেওয়া হয় বন থেকে। আকাশমণি, সেগুন, আগর ও গর্জনের মতো মূল্যবান গাছই মূলত চোরাকারবারিদের টার্গেট। দুর্গম পাহাড়ি রাস্তা ব্যবহার করায় অধিকাংশ ক্ষেত্রেই পাচারের ঘটনা থেকে যায় নজরের বাইরে।

গতকাল সোমবার ভোরে কালাছড়া এলাকায় আকাশমণি গাছ পাচারের সময় স্থানীয় লোকজন আটক করে। পরে গাছগুলো হস্তান্তর করা হয় বন বিভাগের কাছে। ঘটনাটি নতুন করে বনভূমিতে গাছ পাচারের বিষয়টি সামনে নিয়ে এসেছে।

স্থানীয়দের ভাষ্য, রাতের বেলা বন থেকে গাছবোঝাই যানবাহন বের হতে দেখা যায়। তবে বেশিরভাগ সময় নেওয়া হয় না তাদের বিরুদ্ধে দৃশ্যমান ব্যবস্থা। বর্তমান বিট কর্মকর্তা দায়িত্ব নেওয়ার পর থেকেই পাচারের ঘটনা বেড়েছে।

তাদের দাবি, বন বিভাগের কিছু ব্যক্তির যোগসাজশ ছাড়া এত বড় পরিসরে গাছ কাটা ও পাচার অসম্ভব। যদিও এই অভিযোগের পক্ষে তারা কোনো লিখিত প্রমাণ উপস্থাপন করতে পারেননি।

তবে অভিযোগের বিষয়ে কালাছড়া বনবিট কর্মকর্তা তৌহিদুল ইসলাম নাঈম বলেছেন, ‘গাছ পাচারের সঙ্গে সম্পৃক্ততা নেই আমার। বরং দায়িত্ব নেওয়ার পর পাচারকারীদের বিরুদ্ধে সর্বোচ্চ সংখ্যক মামলা দিয়েছি। আমার বিরুদ্ধে যে অভিযোগ তোলা হচ্ছে, তা ভিত্তিহীন এবং অপপ্রচার।’

গতকাল ভোরে ব্যাটারিচালিত অটোরিকশাসহ আটক করা হয়েছে গাছ। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান বলেও জানালেন তিনি।

শ্রীমঙ্গল বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের রেঞ্জ কর্মকর্তা কাজী নাজমুল হকের ভাষ্য, গাছ পাচারের সঙ্গে বন বিভাগের কোনো কর্মকর্তা বা কর্মচারীর সম্পৃক্ততার সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া গেলে করা হবে তদন্ত। অভিযোগের সত্যতা মিললে নেওয়া হবে আইনি ব্যবস্থা।

কালাছড়া বনশ্রীমঙ্গলবন্যপ্রাণী
    শেয়ার করুন:
    advertisement
    advertisement
    স্বামীহারা স্ত্রীকে কাঁদতেও দেননি কাদের-কামাল

    স্বামীহারা স্ত্রীকে কাঁদতেও দেননি কাদের-কামাল

    ২৯ জুলাই ২০২৬, ০০:০০

    মিরপুরে দেয়াল ধসে আহতদের চিকিৎসার সব ব্যয় বহন করবে সরকার

    মিরপুরে দেয়াল ধসে আহতদের চিকিৎসার সব ব্যয় বহন করবে সরকার

    ২৯ জুলাই ২০২৬, ০০:৫৮

    ১৪ বছর পর হেফাজতে সাবেক র‌্যাব কর্মকর্তা

    ১৪ বছর পর হেফাজতে সাবেক র‌্যাব কর্মকর্তা

    ২৯ জুলাই ২০২৬, ০১:১৫

    সড়ক সংস্কার করল বিএনপি-ছাত্রদল

    সড়ক সংস্কার করল বিএনপি-ছাত্রদল

    ২৯ জুলাই ২০২৬, ০০:৫৭

    ভৈরব পৌরসভার বাজেট ঘোষণা

    ভৈরব পৌরসভার বাজেট ঘোষণা

    ২৯ জুলাই ২০২৬, ০০:৫৬

    জুলাই শহীদ হৃদয়ের পরিবারকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা উপহার

    জুলাই শহীদ হৃদয়ের পরিবারকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা উপহার

    ২৯ জুলাই ২০২৬, ০১:৪৪

    মিথ্যা ভিডিও ছড়ানো হচ্ছে, আইনি ব্যবস্থা নিচ্ছি : এবি জুবায়ের

    মিথ্যা ভিডিও ছড়ানো হচ্ছে, আইনি ব্যবস্থা নিচ্ছি : এবি জুবায়ের

    ২৯ জুলাই ২০২৬, ০২:২৫

    থামছে না খুনোখুনি

    থামছে না খুনোখুনি

    ২৯ জুলাই ২০২৬, ০৪:৫৯

    ‘ওয়ান ট্রু সাউন্ড’ কনসাের্ট মাইলস

    ‘ওয়ান ট্রু সাউন্ড’ কনসাের্ট মাইলস

    ২৯ জুলাই ২০২৬, ০২:০৮

    জামায়াতকে ছাড়ছে এনসিপি!

    জামায়াতকে ছাড়ছে এনসিপি!

    ২৯ জুলাই ২০২৬, ০৫:৩৯

    এবার সম্মান রক্ষার দায়িত্ব ব্যাটারদের

    এবার সম্মান রক্ষার দায়িত্ব ব্যাটারদের

    ২৯ জুলাই ২০২৬, ০৪:৫৮

    সবার আগে বাংলাদেশে স্পাইডার-ম্যানের নতুন সিনেমা

    সবার আগে বাংলাদেশে স্পাইডার-ম্যানের নতুন সিনেমা

    ২৯ জুলাই ২০২৬, ০২:৩৪

    অন্ধত্ব ডেকে আনতে পারে গ্লুকোমা

    অন্ধত্ব ডেকে আনতে পারে গ্লুকোমা

    ২৯ জুলাই ২০২৬, ০৪:৫৮

    যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার পরিকল্পনা নেই ইরানের

    যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার পরিকল্পনা নেই ইরানের

    ২৯ জুলাই ২০২৬, ০৫:২৫

    ফ্রান্সের জন্য কোনো ক্লাবে যাইনি

    ফ্রান্সের জন্য কোনো ক্লাবে যাইনি

    ২৯ জুলাই ২০২৬, ০৪:৫৮

    advertiseadvertise