Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মানবকল্যাণে নিবেদিতপ্রাণ খোরশেদ
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

বৈষম্য দূর করে শিক্ষাকে করা হচ্ছে আধুনিক : শিক্ষামন্ত্রী

নোয়াখালী প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ২৩ জুন ২০২৬, ০৪:৪৪
বৈষম্য দূর করে শিক্ষাকে করা হচ্ছে আধুনিক : শিক্ষামন্ত্রী

কোম্পানীগঞ্জ সরকারি কলেজের মতবিনিময় সভায় শিক্ষামন্ত্রী। ছবি: আগামীর সময়

শিক্ষার সব ধরনের বৈষম্য দূর করে কারিগরি ও মাদরাসা শিক্ষাকে আধুনিকায়ন করছে সরকার। এমনকি শিক্ষক সংকট নিরসনে দ্রুত সম্পন্ন করা হবে নিয়োগ কার্যক্রম। এমনটাই জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

সোমবার সন্ধ্যায় কোম্পানীগঞ্জ সরকারি কলেজ আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। কলেজের অধ্যক্ষ মো. আফতাব উদ্দীনের সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হয়।

শিক্ষামন্ত্রী বলেন, মাদরাসা শিক্ষাকে আরও যুগোপযোগী ও আধুনিক করে গড়ে তোলার কাজ চলছে। যেসব শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নেই, সেখানে আগামী দুই থেকে তিন মাসের মধ্যে শিক্ষক নিয়োগ দেওয়া হবে। তিনি আশা প্রকাশ করেন, এই সময়ের মধ্যে শিক্ষা ব্যবস্থার বিভিন্ন সমস্যার বড় অংশ সমাধান সম্ভব হবে।

পূর্ববর্তী সরকারের সমালোচনা করে তিনি বলেন, অতীতের সরকারের সময়ে বিভিন্ন খাতে অগ্রগতি হয়নি। বিভিন্ন প্রতিষ্ঠানে শিক্ষক সংকট তৈরি হয়েছে এবং মামলার জটিলতার কারণে নিয়োগ কার্যক্রমও আটকে ছিল। তবে এখন উচ্চ আদালত বিষয়টি উপলব্ধি করেছে এবং মামলার জট খুলে দেওয়া হচ্ছে। হাই স্কুলে শিক্ষক নিয়োগ হবে, এমপিওভুক্ত প্রতিষ্ঠানে নিয়োগ দেওয়া হবে। কলেজ পর্যায়ের শিক্ষক নিয়োগ পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে হওয়ায় কিছুটা সময় লাগবে, তবে তা দীর্ঘ হবে না। তিনি বলেন, ব্যাপক শিক্ষক নিয়োগের প্রয়োজন রয়েছে, কারণ শিক্ষা খাতকে এগিয়ে নিতে হলে এ সংকট দূর করতে হবে।

এ সময় বিশেষ অতিথি ছিলেন নোয়াখালী-৫ আসনের সংসদ সদস্য মোহাম্মদ ফখরুল ইসলাম। আরও ছিলেন নোয়াখালী জেলা বিএনপির সদস্য নুরুল আলম সিকদার, সাবেক সদস্য সচিব গোলাম মোমিত ফয়সাল এবং কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুর রহমান রিপনসহ স্থানীয় নেতাকর্মীরা।

শিক্ষামন্ত্রীনোয়াখালীশিক্ষার আধুনিকায়ন
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    কমিউনিটি ক্লিনিক ‘ক্লিনিক্যালি ডেড’

    কমিউনিটি ক্লিনিক ‘ক্লিনিক্যালি ডেড’

    জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষ, গাড়ি ভাঙচুর-ককটেল বিস্ফোরণ

    জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষ, গাড়ি ভাঙচুর-ককটেল বিস্ফোরণ

    তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের জন্য বিশেষ নিরাপত্তা

    তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের জন্য বিশেষ নিরাপত্তা

    মানিকগঞ্জের অতীত, বর্তমানের সংকট ও ভবিষ্যতের উন্নয়ন নিয়ে কিছু কথা

    মানিকগঞ্জের অতীত, বর্তমানের সংকট ও ভবিষ্যতের উন্নয়ন নিয়ে কিছু কথা

    বলিউডে জনপ্রিয়, তবু ভারতীয় নাগরিক নন যেসব তারকা

    বলিউডে জনপ্রিয়, তবু ভারতীয় নাগরিক নন যেসব তারকা

    থাইল্যান্ড হতে পারে বাংলাদেশিদের ব্যবসার উর্বরভূমি

    থাইল্যান্ড হতে পারে বাংলাদেশিদের ব্যবসার উর্বরভূমি

    সঞ্জীব চৌধুরীর প্রতিকৃতি সরিয়ে দেয়ালে রোকেয়া, জসীমউদ্‌দীন ও জীবনানন্দ

    সঞ্জীব চৌধুরীর প্রতিকৃতি সরিয়ে দেয়ালে রোকেয়া, জসীমউদ্‌দীন ও জীবনানন্দ

    সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির অভিযোগ, সাইবার ট্রাইব্যুনালে মামলা

    সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির অভিযোগ, সাইবার ট্রাইব্যুনালে মামলা

    দুর্গাপূজা উপলক্ষে ১১ দিনের ছুটি পাচ্ছেন শাবিপ্রবি শিক্ষার্থীরা

    দুর্গাপূজা উপলক্ষে ১১ দিনের ছুটি পাচ্ছেন শাবিপ্রবি শিক্ষার্থীরা

    আয়াস-রিমির শুনানিতে আদালতে হট্টগোল-হাতাহাতি, এজলাস ছাড়লেন বিচারক

    আয়াস-রিমির শুনানিতে আদালতে হট্টগোল-হাতাহাতি, এজলাস ছাড়লেন বিচারক

    দেশের একমাত্র রেলপথ যেখানে চলন্ত ট্রেনে মানুষ ওঠেন, নামেন

    দেশের একমাত্র রেলপথ যেখানে চলন্ত ট্রেনে মানুষ ওঠেন, নামেন

    মামুনুর রশীদের পৈতৃক বাড়িতে দুর্বৃত্তের হানা, তছনছ আসবাব

    মামুনুর রশীদের পৈতৃক বাড়িতে দুর্বৃত্তের হানা, তছনছ আসবাব

    আবুধাবিতে মা-ছেলের মৃত্যু : যাবার আগে বন্ধুদের জাগিয়ে গেল মায়াবতী

    আবুধাবিতে মা-ছেলের মৃত্যু : যাবার আগে বন্ধুদের জাগিয়ে গেল মায়াবতী

    অনৈতিক কর্মকাণ্ড : সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

    অনৈতিক কর্মকাণ্ড : সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

    কমিটি গঠনে তাড়াহুড়ো করবে না বিএনপি

    কমিটি গঠনে তাড়াহুড়ো করবে না বিএনপি