Agamir Somoy E-Paper
সোমবার, ২৭ জুলাই, ২০২৬
আগামীর সময়
মানুষের সুরক্ষায় সাপ উদ্ধারে শামছু
সোমবার, ২৭ জুলাই, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

info@agamirsomoy.com

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

ফুলবাড়িয়ায় নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে প্রধান শিক্ষকের মৃত্যু

ফুলবাড়ীয়া (ময়মনসিংহ) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ২৭ জুলাই ২০২৬, ১৯:১৪
ফুলবাড়িয়ায় নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে প্রধান শিক্ষকের মৃত্যু

গ্রাফিকস: আগামীর সময়

ময়মনসিংহের ফুলবাড়িয়া পৌরসভায় নির্মাণাধীন একটি চারতলা ভবনের ছাদ থেকে পা পিছলে পড়ে মুনজরুল হক মোখলেছ (৫৮) নামে এক প্রধান শিক্ষকের মৃত্যু হয়েছে। তিনি কাহালগাঁও দুলমা উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক ছিলেন।

গত রবিবার বিকালে পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের মডেল মসজিদ-সংলগ্ন নিজ নির্মাণাধীন চারতলা ভবনের ছাদ পরিষ্কার করার সময় অসাবধানতাবশত পা পিছলে নিচে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে ফুলবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তার অবস্থার অবনতি হওয়ায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১০টার দিকে তিনি মারা যান।

সোমবার সকাল ৯টায় ফুলবাড়িয়া কেআই কামিল মাদ্রাসা মাঠে প্রথম জানাজা এবং সকাল ১১টায় নিজ গ্রাম শুশুতি ডাকের ভিটায় দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। পরে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

মৃত্যুকালে তিনি স্ত্রী ও তিন কন্যাসন্তান রেখে গেছেন।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, গত সপ্তাহে ভবনটির চতুর্থ তলার ছাদের ঢালাইয়ের কাজ শেষ হয়। রবিবার বিদ্যালয় থেকে বাড়ি ফেরার পর বিকাল ৫টার দিকে তিনি ছাদ পরিষ্কার করছিলেন এবং পাইপ দিয়ে পানি দিচ্ছিলেন। একপর্যায়ে ছাদ থেকে ময়লা ফেলতে গিয়ে পা পিছলে নিচে পড়ে যান। পড়ে যাওয়ার সময় বিদ্যুতের তারে আঘাত লেগে তিনি মাটিতে ছিটকে পড়েন। এতে তার কোমর ভেঙে যায় এবং মাথা ও বুকে গুরুতর আঘাত পান।

ফুলবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল ইসলাম বলেছেন, নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পা পিছলে পড়ে তিনি গুরুতর আহত হন। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাতে তার মৃত্যু হয়। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি।

ময়মনসিংহফুলবাড়িয়া পৌরসভাছাদ থেকে পড়ে শিক্ষকের মৃত্যু
    শেয়ার করুন:
    advertisement
    advertisement
    শিক্ষক বদলিতে ভাঙছে ‘সচিবালয় সিন্ডিকেট’

    শিক্ষক বদলিতে ভাঙছে ‘সচিবালয় সিন্ডিকেট’

    ২৭ জুলাই ২০২৬, ০৫:৩৪

    কাজ শুরুর আগেই ঠিকাদারের পকেটে ২১৭ কোটি

    কাজ শুরুর আগেই ঠিকাদারের পকেটে ২১৭ কোটি

    ২৭ জুলাই ২০২৬, ০৫:৪৯

    মানুষের সুরক্ষায় সাপ উদ্ধারে শামছু

    মানুষের সুরক্ষায় সাপ উদ্ধারে শামছু

    ২৭ জুলাই ২০২৬, ০৩:২৩

    যুবদল নেতা বাবুকে হত্যার টার্গেটে দুদিন অনুসরণ

    যুবদল নেতা বাবুকে হত্যার টার্গেটে দুদিন অনুসরণ

    ২৭ জুলাই ২০২৬, ০০:০০

    দেশে অপুষ্টির  শিকার দেড় কোটি মানুষ

    দেশে অপুষ্টির শিকার দেড় কোটি মানুষ

    ২৭ জুলাই ২০২৬, ০৫:৪০

    অস্ত্র ফুরিয়ে যাওয়ার খবর উড়িয়ে দিলেন ট্রাম্প

    অস্ত্র ফুরিয়ে যাওয়ার খবর উড়িয়ে দিলেন ট্রাম্প

    ২৭ জুলাই ২০২৬, ০৫:৪১

    ট্রাইব্যুনালে অভিযোগ, কতটা দায়মুক্তি পাবেন সাহাবুদ্দিন

    ট্রাইব্যুনালে অভিযোগ, কতটা দায়মুক্তি পাবেন সাহাবুদ্দিন

    ২৭ জুলাই ২০২৬, ০৫:৩৭

    শিক্ষিকার ভাইরাল রিল নিয়ে যা বলছেন ‘শ্রাবণের মেঘগুলো’র গায়ক

    শিক্ষিকার ভাইরাল রিল নিয়ে যা বলছেন ‘শ্রাবণের মেঘগুলো’র গায়ক

    ২৭ জুলাই ২০২৬, ১৩:৫৭

    ৮ অঞ্চলে ঝড়ের আভাস, সমুদ্র বন্দরগুলোতে ৩ নম্বর সতর্ক সংকেত

    ৮ অঞ্চলে ঝড়ের আভাস, সমুদ্র বন্দরগুলোতে ৩ নম্বর সতর্ক সংকেত

    ২৭ জুলাই ২০২৬, ০৮:২৩

    আজকের নামাজের সময়সূচি (২৭ জুলাই)

    আজকের নামাজের সময়সূচি (২৭ জুলাই)

    ২৭ জুলাই ২০২৬, ০৭:৩১

    দেশে শুরু হচ্ছে ডেঙ্গু টিকার ট্রায়াল

    দেশে শুরু হচ্ছে ডেঙ্গু টিকার ট্রায়াল

    ২৭ জুলাই ২০২৬, ০৫:২৪

    ময়মনসিংহে এসকোয়্যারের নিজস্ব শোরুম উদ্বোধন

    ময়মনসিংহে এসকোয়্যারের নিজস্ব শোরুম উদ্বোধন

    ২৭ জুলাই ২০২৬, ০০:৫১

    ৬৩৪০ কোটি ডলার

    ৬৩৪০ কোটি ডলার

    ২৭ জুলাই ২০২৬, ০৫:২৩

    ডায়নামিক সিটির নতুন প্রেসিডেন্ট সালমা আদিল

    ডায়নামিক সিটির নতুন প্রেসিডেন্ট সালমা আদিল

    ২৭ জুলাই ২০২৬, ০০:৪৯

    সুশৃঙ্খল ও আত্মবিশ্বাসী প্রজন্ম গঠনই সরকারের প্রধান অগ্রাধিকার

    সুশৃঙ্খল ও আত্মবিশ্বাসী প্রজন্ম গঠনই সরকারের প্রধান অগ্রাধিকার

    ২৭ জুলাই ২০২৬, ০১:১৮

    advertiseadvertise