Agamir Somoy E-Paper
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
বিনামূল্যে চিকিৎসার ছয় দশক
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

বাউফলে বাস সিন্ডিকেটে ভোগান্তি যাত্রীদের

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ১৪ জুন ২০২৬, ১৭:৪৬
বাউফলে বাস সিন্ডিকেটে ভোগান্তি যাত্রীদের

ছবি: আগামীর সময়

পটুয়াখালীর বাউফলে বাস পরিবহনে সিন্ডিকেটের অভিযোগ তুলে চরম ভোগান্তির কথা জানিয়েছেন সাধারণ যাত্রীরা। বাসের সংখ্যা কমিয়ে আনা এবং ভাড়া বৃদ্ধি করায় প্রতিদিন দুর্ভোগ পোহাতে হচ্ছে বলে অভিযোগ তাদের।

স্থানীয় সূত্রে জানা যায়, বাউফল-ঢাকা রুটে দীর্ঘদিন ধরে মুন পরিবহন, অন্তরা পরিবহন, চেয়ারম্যান পরিবহন, ইসলাম পরিবহন, সাকুরা পরিবহন, বাউফল ট্রাভেলস ও কিংস পরিবহনসহ মোট সাতটি ব্যানারের বাস চলাচল করত। এসব পরিবহনের মাধ্যমে প্রতিদিন প্রায় ৭০ থেকে ৮০টি বাস যাত্রী পরিবহন করত।

অভিযোগ রয়েছে, সম্প্রতি মুন পরিবহনের মালিক রাজিব এবং চেয়ারম্যান পরিবহনের মালিক জালাল একত্রিত হয়ে ‘যৌথ দশমিনা এক্সপ্রেস’ নামে নতুন একটি ব্যানারে কার্যক্রম শুরু করেন। এর ফলে বাসের কৃত্রিম সংকট সৃষ্টি করে যাত্রীদের ভোগান্তিতে ফেলা হচ্ছে।

যাত্রীদের দাবি, সিন্ডিকেটের কারণে বাসের সংখ্যা কমিয়ে প্রতিদিন প্রায় ৩০ থেকে ৪০টিতে নামিয়ে আনা হয়েছে। ফলে যাত্রীদের ৪ থেকে ৫ ঘণ্টা পর্যন্ত বাসের জন্য অপেক্ষা করতে হচ্ছে। এ ছাড়া পূর্বে যেখানে ভাড়া ছিল ৫০০ টাকা, সেখানে বর্তমানে ৬০০ টাকা পর্যন্ত নেওয়া হচ্ছে বলে অভিযোগ রয়েছে।

আরও পড়ুন

বেনজীরকে দেশে ফেরানোর সময়সীমা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

১৪ জুন ২০২৬

যাত্রী উজ্জ্বল হোসেন বলেছেন, ‘সকাল ৯টায় বগা ফেরিঘাট এলাকায় এসে বাসের জন্য অপেক্ষা করছি। এখন দুপুর ১২টা বাজলেও কোনো বাস আসেনি। আগে শান্তিতে যাতায়াত করতাম, এখন চরম ভোগান্তি হচ্ছে। সিট কভারের টিকিটও ৬০০ টাকায় বিক্রি হচ্ছে।’

আরেক যাত্রী রবিউল বললেন, ‘দাঁড়িয়ে গেলেও ৬০০ টাকা নেয়, বসে গেলেও ৬০০ টাকা নেয়। যেভাবেই যাই, ভাড়ার কোনো কমতি নেই।’

দশমিনা এক্সপ্রেসের বগা কাউন্টারের কর্মচারী মামুন বলেছেন, ‘বাস মালিকদের সিদ্ধান্ত সবগুলো বাস এক ব্যানারের অধীনে পরিচালনা করবেন। ট্রিপও কমিয়ে দেবেন। আগে যে পরিমাণ বাস চলাচল করত, এখন তার অর্ধেক কমিয়ে দেওয়া হয়েছে। এর কারণ জানি না।’

তবে মালিকদের দাবি- তারা লোকসানের কারণে এ ব্যবস্থা নিয়েছেন।

অভিযুক্ত পরিবহন মালিক সিন্ডিকেটের মো. রেজাউল করিম বললেন, ‘নতুন একটি নিয়ম চালু করেছি আমরা। আগে প্রায় ৭০টি বাস চলাচল করত, বর্তমানে ৩৮টি চলাচল করছে।’

বাউফলভোগান্তিদশমিনা এক্সপ্রেস
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    প্রিয় ৫ বই

    প্রিয় ৫ বই

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    এনসিটির পর সিসিটিও যাচ্ছে বিদেশিদের হাতে

    এনসিটির পর সিসিটিও যাচ্ছে বিদেশিদের হাতে