Agamir Somoy E-Paper
শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬
আগামীর সময়
বঞ্চনা থেকে বিদ্যালয় প্রতিষ্ঠা
শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

info@agamirsomoy.com

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

গাড়ির সিটের নিচে মিলল ইয়াবা, সাবেক সেনা সদস্য গ্রেপ্তার

কক্সবাজার প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ২৪ জুলাই ২০২৬, ১৩:১৩
গাড়ির সিটের নিচে মিলল ইয়াবা, সাবেক সেনা সদস্য গ্রেপ্তার

ইয়াবাসহ সাবেক সেনাসদস্য ওবায়দুল হাসানকে গ্রেপ্তার করেছে পুলিশ। সংগৃহীত ছবি

কক্সবাজারে একটি প্রাইভেট কার থেকে ২৮ হাজার পিস ইয়াবা জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় সাবেক সেনা সদস্য ওবায়দুল হাসানকে (৪১) গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাত ৯টার দিকে শহরের কেন্দ্রীয় বাস টার্মিনালের ৩ নম্বর গেটের সামনে এ অভিযান চালানো হয়।

গ্রেপ্তার ওবায়দুলের বাড়ি বগুড়ার ৬ নম্বর ওয়ার্ডের বাগুপাড়ায়। তিনি গাজীপুরে বসবাস করেন।

পুলিশ জানিয়েছে, তিনি বাংলাদেশ সেনাবাহিনীতে ল্যান্স করপোরাল পদে কাজ করতেন এবং ২০১৯ সালে অবসরে যান।

কক্সবাজার সদর মডেল থানার ওসি শেখ মোহাম্মদ আলী জানালেন, গোপন সংবাদের ভিত্তিতে কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় চেকপোস্ট বসানো হয়। রাত পৌনে ৯টার দিকে সেনাবাহিনীর স্টিকার লাগানো ল্যান্ড ক্রুজার গাড়ি চেকপোস্টে পৌঁছায়। পুলিশ থামার সংকেত দেয়। কিন্তু চালক সংকেত উপেক্ষা করে দ্রুত পালানোর চেষ্টা করেন। পরে ধাওয়া দিয়ে গাড়িটি আটক করা হয়। তল্লাশি চালিয়ে গাড়ির সিটের নিচে লুকিয়ে রাখা ২৮ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওবায়দুল জানালেন, গতকাল সকালে তিনি গাড়ি নিয়ে কক্সবাজারে এসেছিলেন। রাতে ঢাকায় ফিরছিলেন। গাড়িতে ইয়াবা কীভাবে এসেছে, এ বিষয়ে কিছুই জানেন না বলে দাবি করেছেন তিনি।

ওসি মোহাম্মদ আলীর ভাষ্য, সেনাবাহিনীর স্টিকারযুক্ত গাড়িতে ইয়াবা পাচারের ঘটনাটি অত্যন্ত উদ্বেগজনক। এ ঘটনায় অন্য কোনো ব্যক্তি বা সংঘবদ্ধ চক্র জড়িত রয়েছে কি না, তা গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে।

তিনি বলেছেন, ‘এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।’

মাত্র আট দিনের ব্যবধানে কক্সবাজারে সরকারি প্রতিষ্ঠানের স্টিকার ব্যবহার করে ইয়াবা পাচারের এটি দ্বিতীয় ঘটনা। গত ১৫ জুলাই রামুতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগানো একটি প্রাইভেট কার থেকে ৮ হাজার পিস ইয়াবাসহ তিনজনকে গ্রেপ্তার করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।


    শেয়ার করুন:
    advertisement
    advertisement
    আজই না আরও কিছুদিন

    আজই না আরও কিছুদিন

    ২৪ জুলাই ২০২৬, ০৬:০১

    বিদ্যুৎ বিতরণ বেসরকারিতে গেলে সংকটের শঙ্কা

    বিদ্যুৎ বিতরণ বেসরকারিতে গেলে সংকটের শঙ্কা

    ২৪ জুলাই ২০২৬, ০৫:৪৭

    নাট্যব্যক্তিত্ব মামুনুর রশীদের মা রোকেয়া খানম মারা গেছেন

    নাট্যব্যক্তিত্ব মামুনুর রশীদের মা রোকেয়া খানম মারা গেছেন

    ২৪ জুলাই ২০২৬, ০০:০৬

    মেট্রো রেখে মনোরেলে মনোযোগ

    মেট্রো রেখে মনোরেলে মনোযোগ

    ২৪ জুলাই ২০২৬, ০৫:৩২

    আয়কর আইনের ১৪৭ ধারা, উদ্বিগ্ন শীর্ষ আট বাণিজ্য সংগঠন

    আয়কর আইনের ১৪৭ ধারা, উদ্বিগ্ন শীর্ষ আট বাণিজ্য সংগঠন

    ২৪ জুলাই ২০২৬, ০০:১৮

    এমপি মনিরুল হক চৌধুরী নারীসহ আটকের দাবিটি সত্য নয়

    এমপি মনিরুল হক চৌধুরী নারীসহ আটকের দাবিটি সত্য নয়

    ২৪ জুলাই ২০২৬, ০০:৩৫

    সংসদ সদস্যের অনৈতিক কাণ্ড ও রাজনৈতিক নৈতিকতা

    সংসদ সদস্যের অনৈতিক কাণ্ড ও রাজনৈতিক নৈতিকতা

    ২৪ জুলাই ২০২৬, ০৫:৪০

    বাঁশ কাটাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত ২৫

    বাঁশ কাটাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত ২৫

    ২৪ জুলাই ২০২৬, ০৫:৪২

    মোহন রায়হানের ‘জুলাই এখন’ কবিতায় কী আছে, আপত্তি কেন?

    মোহন রায়হানের ‘জুলাই এখন’ কবিতায় কী আছে, আপত্তি কেন?

    ২৪ জুলাই ২০২৬, ০১:৪২

    বঞ্চনা থেকে বিদ্যালয় প্রতিষ্ঠা

    বঞ্চনা থেকে বিদ্যালয় প্রতিষ্ঠা

    ২৪ জুলাই ২০২৬, ০৩:২২

    আজকের নামাজের সময়সূচি (২৪ জুলাই)

    আজকের নামাজের সময়সূচি (২৪ জুলাই)

    ২৪ জুলাই ২০২৬, ০৭:২২

    নিখোঁজের একদিন পর বৃদ্ধের মরদেহ উদ্ধার

    নিখোঁজের একদিন পর বৃদ্ধের মরদেহ উদ্ধার

    ২৪ জুলাই ২০২৬, ০১:১২

    বিয়ের স্বপ্নে রচিত হলো মৃত্যুর গল্প

    বিয়ের স্বপ্নে রচিত হলো মৃত্যুর গল্প

    ২৪ জুলাই ২০২৬, ০২:০০

    মন্ত্রী বহাল রেখে শিক্ষা সচিব সরালো মোদি সরকার

    মন্ত্রী বহাল রেখে শিক্ষা সচিব সরালো মোদি সরকার

    ২৪ জুলাই ২০২৬, ০৩:২১

    পুলিশ দেখে প্রেস ব্রিফ ছেড়ে পালালেন স্বেচ্ছাসেবক দল নেতা

    পুলিশ দেখে প্রেস ব্রিফ ছেড়ে পালালেন স্বেচ্ছাসেবক দল নেতা

    ২৪ জুলাই ২০২৬, ১১:১০

    advertiseadvertise