Agamir Somoy E-Paper
শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
অসুস্থদের ঠিকানা তাজুলের বৃদ্ধাশ্রম
শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

বন্যায় ঘরে ঘরে চর্মরোগ

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ১৪ জুলাই ২০২৬, ১৪:৫৯
বন্যায় ঘরে ঘরে চর্মরোগ

ছবি: আগামীর সময়

গৃহবধূ রোজিনা আক্তার (৩৩)। ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলের বন্যায় তার ঘরে পানি উঠেছিল তিন ফুট। পানি নেমে গেলেও উঠোনে এখনো হাঁটুপানি।

ঘরের মেঝে ও উঠোনে জমে থাকা পলিমাটি পরিষ্কার করতে গিয়ে চুলকানি শুরু হয়েছে তার গায়ে। তার স্বামী ও এক ছেলের হাত-পায়েও দেখা দিয়েছে খোসপাঁচড়া। তাদের বাড়ি কক্সবাজারের চকরিয়ার কাকারা ইউনিয়নের দক্ষিণ লোটনী গ্রামে।

রোজিনা আক্তার বলেছেন, ‘শরীরে পানি লাগলেই চুলকায়। পরিবারের চার সদস্যেরই চুলকানি হয়েছে। এক ছেলে জ্বরেও ভুগছে।  ঘর ও উঠোনের পলি পরিষ্কার করার পর থেকেই সমস্যাটা শুরু হয়েছে।’

রোজিনার পাশের বাড়ি আমেনা বেগমও বন্যার নোংরা পানি মাড়িয়ে করেছেন সংসারের কাজ। গত রবিবার থেকে তার হাত-পায়ে চুলকানি শুরু হয়েছে, একই অবস্থা তার এক মেয়েরও।

আমেনা বলেছেন, ‘আমরা গরিব মানুষ। বাড়ি ফেলে হাসপাতালে যেতে পারিনি। ফার্মেসি থেকে চুলকানির ওষুধ কিনে খাচ্ছি।’

শুধু রোজিনা ও আমেনার বাড়িতে নয়, ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলের বন্যার পর চকরিয়া, পেকুয়া ও মাতামুহুরী এলাকায় বাড়ছে জ্বর, সর্দি-কাশি, ডায়রিয়া, আমাশয় ও বিভিন্ন চর্মরোগে আক্রান্ত মানুষের সংখ্যা।

আরও পড়ুন

যে ভেলায় ভাসে সীমান্তের লাশ

১৪ জুলাই ২০২৬

অনেক এলাকায় এখনও জলাবদ্ধতা থাকায় হাসপাতালে যেতে পারছেন না রোগীরা। বাধ্য হয়ে স্থানীয় ফার্মেসি থেকে ওষুধ কিনে চিকিৎসা নিচ্ছেন অনেকে।

বরইতলী ইউনিয়নের বিবিরখিল গ্রামের আকবর আলীর পরিবারেও বন্যার পর ছড়িয়ে পড়েছে অসুস্থতা। তার চার সন্তানের মধ্যে মাহফুজ ডায়রিয়ায়, মিম জ্বর-কাশিতে এবং জান্নাতুল চর্মরোগে আক্রান্ত। ১৬ সদস্যের যৌথ পরিবারের চুলকানির সমস্যা দেখা দিয়েছে ছয়জনের শরীরে।

আকবর আলী জানিয়েছেন, তাদের পরিবার ছয় দিন পানিবন্দি ছিল। এর মধ্যে দুই দিন বাড়িতে কোমরসমান পানি ছিল। এখনও উঠোনে পানি রয়েছে। জলাবদ্ধতার মধ্যেই চলাফেরা করতে গিয়ে পরিবারের কয়েকজন ঠান্ডাজনিত রোগ ও চর্মরোগে আক্রান্ত হয়েছেন বলে জানান।

চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা. মিসকাত উদ্দীন আহমদ আগামীর সময়কে জানিয়েছেন, বন্যার পানি পুরোপুরি না নামায় অনেক রোগী হাসপাতালে আসতে পারছেন না। তবে জরুরি বিভাগে ইতোমধ্যে কয়েকশ রোগী চিকিৎসা নিয়েছেন।

তিনি আরও জানান, পানি নেমে গেলে পানিবাহিত রোগীর সংখ্যা আরও বাড়তে পারে। বর্তমানে হাসপাতালে ডায়রিয়ায় আক্রান্ত কয়েকজন রোগী ভর্তি আছেন।

চর্মরোগচকরিয়াবন্যা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    দরিদ্র খুঁজতেই ব্যয় ২০১০ কোটি টাকা

    দরিদ্র খুঁজতেই ব্যয় ২০১০ কোটি টাকা

    মাধবপুরে বিএনপি নেতাকে কুপিয়ে জখম

    মাধবপুরে বিএনপি নেতাকে কুপিয়ে জখম

    চা বাগানের কুঁড়েঘর থেকে হার্ভার্ডে

    চা বাগানের কুঁড়েঘর থেকে হার্ভার্ডে

    ধূমপান করছিলেন চিকিৎসক, দেখে ফেলেন প্রধানমন্ত্রী, অতঃপর বরখাস্ত

    ধূমপান করছিলেন চিকিৎসক, দেখে ফেলেন প্রধানমন্ত্রী, অতঃপর বরখাস্ত

    কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, নিহত ৬

    কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, নিহত ৬

    টুপটুপ রিসোর্ট পুড়ে ছাই, পরিচয় মিলেছে হতাহতদের

    টুপটুপ রিসোর্ট পুড়ে ছাই, পরিচয় মিলেছে হতাহতদের

    চেক ডিজঅনার মামলায় মোহনগঞ্জে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

    চেক ডিজঅনার মামলায় মোহনগঞ্জে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

    নিউ ইয়র্কে সাংস্কৃতিক কর্মী ইনামসহ তিন বাংলাদেশি আটক

    নিউ ইয়র্কে সাংস্কৃতিক কর্মী ইনামসহ তিন বাংলাদেশি আটক

    ‘পেনশন নিয়ে বাড়ি ফিরতে পারবেন না’— ছাত্রলীগ নেতার স্ট্যাটাস ঘিরে আলোচনা

    ‘পেনশন নিয়ে বাড়ি ফিরতে পারবেন না’— ছাত্রলীগ নেতার স্ট্যাটাস ঘিরে আলোচনা

    প্রাণ বাঁচাতে টুপটুপ রিসোর্টের দরজা-জানালা ভেঙে বের হন পর্যটকরা

    প্রাণ বাঁচাতে টুপটুপ রিসোর্টের দরজা-জানালা ভেঙে বের হন পর্যটকরা

    টুপটুপ রিসোর্টে আগুনে নিহত ১০, তদন্তে কমিটি

    টুপটুপ রিসোর্টে আগুনে নিহত ১০, তদন্তে কমিটি

    ‘আমি ও আমার স্ত্রী দোতলা থেকে পাশের নালায় লাফ দিয়ে নেমেছি’

    ‘আমি ও আমার স্ত্রী দোতলা থেকে পাশের নালায় লাফ দিয়ে নেমেছি’

    ইবনে সিনা ফার্মাসিটিক্যালসে আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট

    ইবনে সিনা ফার্মাসিটিক্যালসে আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট

    সুশাসনের বীজ বপন করতে হবে প্রাথমিক শিক্ষায়

    সুশাসনের বীজ বপন করতে হবে প্রাথমিক শিক্ষায়

    ‘অনলাইন গেমের জন্য আজ আমার জীবন দিতে হলো’

    ‘অনলাইন গেমের জন্য আজ আমার জীবন দিতে হলো’