Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
সড়ক-মাইলফলক সংস্কারে রাকিব
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

নাজিরহাট পৌর ভূমি কার্যালয়

লেখা, ‘দুর্নীতিমুক্ত’ আদতে ‘দুর্নীতিযুক্ত’

এস এম আক্কাছ, ফটিকছড়ি
agamir somoy
প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৬, ১৮:৪৮
শেয়ার করুন:
লেখা, ‘দুর্নীতিমুক্ত’ আদতে ‘দুর্নীতিযুক্ত’

সংগৃহীত ছবি

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ের দেয়ালে ডিজিটাল প্লেক্সে লেখা আমরা দুর্নীতিমুক্ত, আদতে প্রধান কার্যালয় এবং ছয়টি ইউনিয়ন ও পৌর ভূমি কার্যালয় দুর্নীতিযুক্ত। ডিজিটাল ভূমি ব্যবস্থাপনা ও হয়রানিমুক্ত সেবা নিশ্চিত করতে সরকারি নানা উদ্যোগের মধ্যেই প্রকাশ্যে চলছে ঘুষ, দুর্নীতি-অনিয়মের রামরাজত্ব।

এখানে কিছু দালাল চক্রের কাছে জিম্মি হয়ে পড়েছে পুরো ভূমিসেবা। নামজারি, খাজনা, জরিপ, মাঠ পর্চা ও রেকর্ড সংশোধনের মতো সাধারণ সেবা পেতে ঘুরতে হচ্ছে মাসের পর মাস। অথচ নির্দিষ্ট অঙ্কের ঘুষ দিলেই মিলছে সবকিছুর সমাধান।

এমন অভিযোগে নাজিরহাট পৌর ভূমি সহকারী কর্মকর্তা (তহসিলদার) মো. ইয়াহিয়া চৌধুরীকে দ্রুত অপসারণ করে সরকারের এ গুরুত্বপূর্ণ সেবায় সেখানে চৌকস কর্মকর্তা নিয়োগের দাবি জানিয়েছেন। সম্প্রতি উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগও দিয়েছেন স্থানীয় কয়েকজন বাসিন্দা।

অভিযোগে বলা হয়, এখানে ঘুষ, অনিয়ম ও দুর্নীতি ছাড়া কোনো কাজ হয় না। আর এসব কর্মকাণ্ডের জন্য নাজিরহাট পৌর ভূমি সহকারী কর্মকর্তা মো. ইয়াহিয়া চৌধুরীকে বদলি জরুরি হয়ে পড়েছে।

খোঁজ নিয়ে জানা গেছে, ন্যূনতম ১০-২০ হাজার টাকা ছাড়া কোনো জমির খারিজ করেন না তিনি। আর কাগজপত্রে ত্রুটি থাকলে তিনি চার-পাঁচগুণ টাকা আদায় করেন। অথচ সরকার ভূমির খারিজ ফি ১ হাজার ১৫০ টাকা। চূড়ান্ত বিএস খতিয়ান আসার পরও দাগে সামান্য ভুল থাকলেও জমির মালিকদের কাছ থেকে অতিরিক্ত টাকা আদায় করেন তিনি। টাকা ছাড়া কোনো কাজ মেলে না বরং কাগজপত্র নিজ জিম্মায় রেখে দেন। হাজার টাকার খাজনার চেকের জন্য তিনি হাজার টাকা ঘুষও দাবি করেন। ভূমি উন্নয়ন কর পরিশোধ করা থাকলেও তিনি সমন্বয়ের কথা বলে ঘুষ দাবি করেন। ভিপি জমির নামজারির জন্য তাকে বিপুল অর্থ দিতে হয়।

নাম প্রকাশে অনিচ্ছুক এক ভুক্তভোগী ১৯৭৮ সালের ২৬ জানুয়ারি নানুপুর সব-রেজিস্ট্রি কার্যালয়ের একটি দলিল দেখিয়ে বলেন, ২৮ শতক জায়গার নামজারি ও জমা খারিজের জন্য নাজিরহাট ভূমি কার্যালয়ে আবেদন করলে সহকারী ভূমি কর্মকর্তা ৩০ হাজার টাকা দাবি করেন। টাকা না দেওয়ায় তিনি তাকে অশ্রাব্য ভাষায় কথা বলে কার্যালয় থেকে তাড়িয়ে দেন।

দিলীপ ঘোষ নামের এক সেবাপ্রার্থী বলেন, ‘জমি খারিজের জন্য ওই কর্মকর্তা ১০ হাজার টাকা দাবি করেন। টাকা না দিলে খারিজ হবে না বলে জানান। তিনি আমার খারিজের সব কাগজপত্র নিজ জিম্মায় নেন।’

চুরখাঁহাট বাজারের ব্যবসায়ী শফিউল আলম বলেন, ‘ওই ভূমি কর্মকর্তা নিজের খেয়ালখুশি মতো কার্যালয়ে আসেন। এ ছাড়া তিনি প্রতিটি কাজে ঘুষ ছাড়া ফাইলে সই করেন না। একটি কাজ করতে গিয়ে তাকে কিছু টাকা দিয়েছি। কিন্তু তিনি আরও বেশি দাবি করায় কাজটি হয়নি।’

সেবাপ্রার্থীদের অভিযোগ, এখানে একশ্রেণির অসাধু কর্মচারী ও দালাল চক্র মিলে এমন এক অঘোষিত সিন্ডিকেট গড়ে তুলেছে, যেখানে নিয়মের চেয়ে ‘লেনদেন’ই বড় হয়ে উঠেছে। ফলে জমির বৈধ মালিকরাও নিজেদের জমির রেকর্ড, নামজারি কিংবা খাজনা-সংক্রান্ত কাজে চরম অনিশ্চয়তা ও আতঙ্কের মধ্যে পড়ছেন।

ভুক্তভোগী অনেকে জানিয়েছেন, আরএস, বিএস খতিয়ান, দলিল, নামজারি ও কর রসিদ ঠিক থাকার পরও কাগজকে ‘অসম্পূর্ণ’ বা ‘ভুল’ বলে হয়রানি করা হয়। অতচ মোটা অঙ্কের অর্থদিলেই একজনের জমি আরেকজনের নামে রেকর্ড করার নজিরও আছে।

সুশীল সমাজের লোকজন বলছেন, দেশের সবচেয়ে স্পর্শকাতর খাতগুলোর একটি ভূমি প্রশাসন। এ খাতে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা না গেলে সাধারণ মানুষের দুর্ভোগ যেমন বাড়বে, তেমনি ভূমি নিয়ে সামাজিক সংঘাত ও মামলাও বাড়তে থাকবে। এমনিতেই ভূমি মামলায় দীর্ঘ জট। এক প্রজন্ম মামলা করে গেলে আরেক প্রজন্ম মামলার রায় পায়। ভূমি সার্ভেতে ভুল হলে এই জটিলতা আরও বাড়বে। এতে কেউ অনিয়ম করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। ডিজিটাল সেবার পাশাপাশি মাঠপর্যায়ে দুর্নীতি দমন, দালাল চক্র উচ্ছেদ এবং অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার ওপর জোর দিয়েছেন তারা।

অভিযুক্ত পৌর ভূমি সহকারী কর্মকর্তা মো. ইয়াহিয়া চৌধুরীর বক্তব্য জানতে একাধিকবার তার কার্যালয়ে গিয়েও তাকে পাওয়া যায়নি। মোবইল ফোনে একাধিকবার কল দেওয়া হলেও তিনি ফোন রিসিভ করেননি এবং হোয়াটসঅ্যাপে বার্তা পাঠানো হলে তা দেখেও তিনি সাড়া দেননি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাঈদ মোহাম্মদ ইব্রাহীম বলেন, 'অভিযোগের বিষয়গুলো তদন্ত করে সত্যতা পাওয়া গেলে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।'

নাজিরহাট পৌর ভূমি কার্যালয়দুর্নীতিফটিকছড়ি
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বহিষ্কৃত ৭০ এমপি প্রার্থীকে ফেরাচ্ছে বিএনপি

    বহিষ্কৃত ৭০ এমপি প্রার্থীকে ফেরাচ্ছে বিএনপি

    ভাত খেয়ে এসে পুলিশ সদস্যরা দেখলেন তাদের গাড়ি নিয়ে গেছে চোর

    ভাত খেয়ে এসে পুলিশ সদস্যরা দেখলেন তাদের গাড়ি নিয়ে গেছে চোর

    সাড়ে ৮ ঘণ্টায় ২ কোটি টাকার বিদ্যুৎ দিল রূপপুর

    সাড়ে ৮ ঘণ্টায় ২ কোটি টাকার বিদ্যুৎ দিল রূপপুর

    চট্টগ্রাম নগরের ৭০ ভাগ এলাকায় পানি নেই

    চট্টগ্রাম নগরের ৭০ ভাগ এলাকায় পানি নেই

    স্ত্রীসহ কন্টেন্ট ক্রিয়েটর ‘লিহন প্রাইম’কে গ্রেপ্তার করেছে পুলিশ

    স্ত্রীসহ কন্টেন্ট ক্রিয়েটর ‘লিহন প্রাইম’কে গ্রেপ্তার করেছে পুলিশ

    চট্টগ্রামে পুলিশ বক্সে আগুন

    চট্টগ্রামে পুলিশ বক্সে আগুন

    ফোনে প্রধানমন্ত্রীর ছবি, বিএনপি নেতাকে তুলে নিয়ে গেল কার্যক্রম নিষিদ্ধ আ. লীগ নেতাকর্মীরা

    ফোনে প্রধানমন্ত্রীর ছবি, বিএনপি নেতাকে তুলে নিয়ে গেল কার্যক্রম নিষিদ্ধ আ. লীগ নেতাকর্মীরা

    পাঁচ ধাপে ইউপি নির্বাচন, উপজেলাভিত্তিক তালিকা প্রকাশ

    পাঁচ ধাপে ইউপি নির্বাচন, উপজেলাভিত্তিক তালিকা প্রকাশ

    গভীর রাতে জ্যোতিকা জ্যোতির বাড়িতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী

    গভীর রাতে জ্যোতিকা জ্যোতির বাড়িতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী

    ফ্যাসিবাদকে মাঠে দাঁড়াতে দেব না: গোলাম পরওয়ার

    ফ্যাসিবাদকে মাঠে দাঁড়াতে দেব না: গোলাম পরওয়ার

    মাঠে থাকবে জামায়াত, সরকারকে চাপেও রাখবে

    মাঠে থাকবে জামায়াত, সরকারকে চাপেও রাখবে

    ডিআইজি-এসপিসহ পুলিশের ১৭ কর্মকর্তা বদলি

    ডিআইজি-এসপিসহ পুলিশের ১৭ কর্মকর্তা বদলি

    বিভাগের চেয়ারম্যান পদ পেতে উপাচার্যকে চিঠি ঢাবির বঞ্চিত সেই শিক্ষকের

    বিভাগের চেয়ারম্যান পদ পেতে উপাচার্যকে চিঠি ঢাবির বঞ্চিত সেই শিক্ষকের

    হাসিনাকে ‘কওমি জননী’ উপাধি দেওয়া রুহুল আমিন গ্রেপ্তার

    হাসিনাকে ‘কওমি জননী’ উপাধি দেওয়া রুহুল আমিন গ্রেপ্তার

    জরুরি বৈঠকে এনসিপির রাজনৈতিক পর্ষদ

    জরুরি বৈঠকে এনসিপির রাজনৈতিক পর্ষদ