চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ের দেয়ালে ডিজিটাল প্লেক্সে লেখা আমরা দুর্নীতিমুক্ত, আদতে প্রধান কার্যালয় এবং ছয়টি ইউনিয়ন ও পৌর ভূমি কার্যালয় দুর্নীতিযুক্ত। ডিজিটাল ভূমি ব্যবস্থাপনা ও হয়রানিমুক্ত সেবা নিশ্চিত করতে সরকারি নানা উদ্যোগের মধ্যেই প্রকাশ্যে চলছে ঘুষ, দুর্নীতি-অনিয়মের রামরাজত্ব।এখানে কিছু দালাল চক্রের কাছে জিম্মি হয়ে পড়েছে পুরো ভূমিসেবা। নামজারি, খাজনা, জরিপ, মাঠ পর্চা ও রেকর্ড সংশোধনের মতো সাধারণ সেবা পেতে ঘুরতে হচ্ছে মাসের পর মাস। অথচ নির্দিষ্ট অঙ্কের ঘুষ দি...