মেলান্দহে ট্রেনে কাটা পড়ে কিশোরের মৃত্যু
জামালপুর প্রতিনিধি

প্রতীকী ছবি
জামালপুরের মেলান্দহে তিস্তা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ১৫ বছর বয়সী অজ্ঞাতনামা এক কিশোরের মৃত্যু হয়েছে।
আজ রবিবার বিকাল সাড়ে ৩টার দিকে উপজেলার দুরমুট ইউনিয়নের টনকি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দেওয়ানগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী তিস্তা এক্সপ্রেস ট্রেনটি টনকি এলাকায় পৌঁছালে কিশোর ট্রেনের নিচে কাটা পড়ে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
জামালপুর রেলওয়ে থানার ওসি রবিউল ইসলাম বললেন, মেলান্দহে তিস্তা এক্সপ্রেস ট্রেনে কেটে একজনের মৃত্যু হয়েছে। তার পরিচয় জানা যায়নি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।




