ফেনী
মেশিনের বেল্টে আটকে প্রাণ গেল মসলা মিল ম্যানেজারের
নিজস্ব প্রতিবেদক, ফেনী

ছবি: আগামীর সময়
ফেনীতে মেশিনের বেল্টে আটকে মসলা মিল ম্যানেজার নুরুল ইসলাম নুরুর (৬০) মৃত্যু হয়েছে। আজ সোমবার বিকাল সাড়ে ৪টার দিকে মিলে কাজ করার সময় দুর্ঘটনায় পতিত হন তিনি।
নুরু মিয়া শহরের ট্রাংক রোডের মুক্ত বাজার এলাকায় হযরত শাহজালাল মসলা মিলের ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করতেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার বিকালে তিনি মসলা পেষার কাজ করছিলেন। এ সময় মসলা ইউনিটের বেল্টে তার লুঙ্গি আটকে যায়। পরে লোহার অ্যাঙ্গেলের সঙ্গে আঘাত লেগে তার মাথা ফেটে যায়। তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার আগেই মৃত্যু হয়।
ফেনী মডেল থানার ওসি তদন্ত সজল কান্তি দাস বলেছেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অপমৃত্যু মামলা রেকর্ড করে। মরদেহটি পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।





