Agamir Somoy E-Paper
সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
অসহায় মানুষের পাশে সরোয়ার
সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

শিক্ষামন্ত্রী

‘বডি-ওর্ন ক্যামেরা’ ব্যবহার করে পরীক্ষার শৃঙ্খলা রক্ষা করা হবে

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ২৫ জুন ২০২৬, ১৪:৫৪
‘বডি-ওর্ন ক্যামেরা’ ব্যবহার করে পরীক্ষার শৃঙ্খলা রক্ষা করা হবে

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। ছবি : আগামীর সময়

এইচএসসি ও সমমান পরীক্ষায় যেকোনো ধরনের অনিয়ম ও প্রশ্নফাঁস রোধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি জানিয়েছেন, পরীক্ষায় বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের রুখতে পুলিশ এবার ‘বডি-ওর্ন ক্যামেরা’ ব্যবহার করবে। একই সঙ্গে প্রতিটি পরীক্ষা কেন্দ্রে সিসি ক্যামেরা ও কন্ট্রোল রুমের ব্যবস্থা নিশ্চিত করা হবে।

আজ বৃহস্পতিবার বরিশাল শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে এইচএসসি ও সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষ্যে বরিশাল অঞ্চলের পরীক্ষা কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তাদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় এসব কথা বলেছেন মন্ত্রী।

বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড এবং বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের যৌথ উদ্যোগে এই সভার আয়োজন করা হয়।

পরীক্ষার স্বচ্ছতা ও নিরাপত্তা নিশ্চিতে এবার প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার করা হবে উল্লেখ করে মন্ত্রী জানান, পরীক্ষার পরিবেশ বিঘ্নিত করার চেষ্টা বা যেকোনো বিশৃঙ্খলা রুখতে দায়িত্বরত পুলিশ সদস্যরা ‘বডি-ওর্ন ক্যামেরা’ ব্যবহার করবেন। প্রতিটি কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন বাধ্যতামূলক। কোনো কেন্দ্র এতে ব্যত্যয় ঘটাতে পারবে না।কেন্দ্রগুলোতে মনিটরসহ কন্ট্রোল রুম থাকতে হবে। সিসি ক্যামেরার ভিডিও ফুটেজ সংরক্ষণ করতে হবে।

আরও পড়ুন

স্কুলে ইনহাউজ কোচিং বাধ্যতামূলক করার নির্দেশ শিক্ষামন্ত্রীর

২৪ জুন ২০২৬

‘কোনো অবস্থাতেই প্রশ্নফাঁস বরদাশত করা হবে না। কোন ধরনের প্রশ্ন ফাঁস হতে দেয়া যাবে না। প্রশ্ন ফাঁস করলে কঠোর শাস্তির ব্যবস্থা গ্রহণ করা হবে। এক্ষেত্রে কোন ধরনের ছাড় দেওয়া হবে না। এমন শাস্তি দেয়া হবে যে দেশের মানুষ সারা জীবন মনে রাখবে’, হুঁশিয়ারি করেন শিক্ষামন্ত্রী।

নতুন প্রজন্মকে বৈশ্বিক চ্যালেঞ্জের মুখোমুখি করতে দক্ষ করে গড়ে তোলার ওপর জোর দিয়ে শিক্ষামন্ত্রী বলেছেন, গতানুগতিক শিক্ষাব্যবস্থায় থাকার আর কোনো সুযোগ নেই। এই লক্ষ্য অর্জনে শিক্ষকদের যথাযথ প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। তাদের নিজ নিজ দায়িত্ব সঠিকভাবে পালন করার আহ্বান জানান মিলন।

বরিশালের বিভাগীয় কমিশনার খলিল আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বরিশাল-২ আসনের সংসদ সদস্য সারফুদ্দিন আহমেদ সান্টু, বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরিন, বরিশাল বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড. মো. মামুন উর রশিদ এবং বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. ইউনুছ আলী সিদ্দিকী।

শিক্ষামন্ত্রীবরিশালএইচএসসিপরীক্ষা ও ফলাফল
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    কোন দেশের আপত্তিতে আটকাল রূপপুরের জ্বালানি

    কোন দেশের আপত্তিতে আটকাল রূপপুরের জ্বালানি

    চাকরি আজ আছে কাল নেই, ৭ কোটি বেসরকারির ঝুঁকির জীবন

    চাকরি আজ আছে কাল নেই, ৭ কোটি বেসরকারির ঝুঁকির জীবন

    ঘোষণার ২৯ বছর পরও হয়নি বানিয়াচং পর্যটনকেন্দ্র

    ঘোষণার ২৯ বছর পরও হয়নি বানিয়াচং পর্যটনকেন্দ্র

    সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর

    সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর

    পুলিশের উপস্থিতিতে ৩ সাংবাদিকের ওপর হামলা

    পুলিশের উপস্থিতিতে ৩ সাংবাদিকের ওপর হামলা

    বাঙালির আত্মপরিচয়ের প্রত্নভাষ্যকার

    বাঙালির আত্মপরিচয়ের প্রত্নভাষ্যকার

    বিএনপিকে জড়িয়ে সালমান মুক্তাদিরের বক্তব্যে উষ্মা স্বরাষ্ট্রমন্ত্রীর

    বিএনপিকে জড়িয়ে সালমান মুক্তাদিরের বক্তব্যে উষ্মা স্বরাষ্ট্রমন্ত্রীর

    বসের সঙ্গে মতবিরোধ সামলাবেন কীভাবে

    বসের সঙ্গে মতবিরোধ সামলাবেন কীভাবে

    পোশাক নিয়ে আপত্তি তুলে মেট্রোতে উঠতে পুলিশের বাধা

    পোশাক নিয়ে আপত্তি তুলে মেট্রোতে উঠতে পুলিশের বাধা

    টার্গেট করেছিল মালিককে, আমি মাঝখানে পড়ে গিয়েছি: সালমান মুক্তাদির

    টার্গেট করেছিল মালিককে, আমি মাঝখানে পড়ে গিয়েছি: সালমান মুক্তাদির

    কুমিল্লার আওয়ামী লীগ নেতা নাছির ঢাকায় গ্রেপ্তার

    কুমিল্লার আওয়ামী লীগ নেতা নাছির ঢাকায় গ্রেপ্তার

    সেই স্বাস্থ্যকেন্দ্রে দখলদারদের লাগানো সাইন বোর্ড খুলে ফেলল এনসিপি

    সেই স্বাস্থ্যকেন্দ্রে দখলদারদের লাগানো সাইন বোর্ড খুলে ফেলল এনসিপি

    ‘স্বরাষ্ট্রমন্ত্রীই জানেন না মামলার খবর’, কটাক্ষ সালমান মুক্তাদিরের

    ‘স্বরাষ্ট্রমন্ত্রীই জানেন না মামলার খবর’, কটাক্ষ সালমান মুক্তাদিরের

    ফলকে নিজের নাম দেখে ভবন উদ্বোধন না করেই ফিরে গেলেন হাসনাত আবদুল্লাহ

    ফলকে নিজের নাম দেখে ভবন উদ্বোধন না করেই ফিরে গেলেন হাসনাত আবদুল্লাহ

    অসহায় মানুষের পাশে সরোয়ার

    অসহায় মানুষের পাশে সরোয়ার