Agamir Somoy E-Paper
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
বিনামূল্যে চিকিৎসার ছয় দশক
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

মুন্সিগঞ্জে মুক্তিযোদ্ধার হাত-পা ভেঙে দিলেন ছাত্রলীগ নেতা

মুন্সীগঞ্জ প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ৩১ মার্চ ২০২৬, ১৭:৩৮
মুন্সিগঞ্জে মুক্তিযোদ্ধার হাত-পা ভেঙে দিলেন ছাত্রলীগ নেতা

ছবিঃ আগামীর সময়

মুন্সিগঞ্জের গজারিয়ায় মো. ওয়াহিদুজ্জামান নইমুল (৭৬) নামের এক বীর মুক্তিযোদ্ধাকে পিটিয়ে হাত-পা ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা তুহিন প্রধানের বিরুদ্ধে।

পূর্ব শত্রুতার জেরে মঙ্গলবার (৩১ মার্চ) দুপুরে গজারিয়া উপজেলার বালুয়াকান্দি বাস স্ট্যান্ড সংলগ্ন জিস্ট পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে এ হামলার ঘটনা ঘটে। পরে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে ওই বীর মুক্তিযোদ্ধাকে পাঠানো হয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে।

আহত বীর মুক্তিযোদ্ধ ওয়াহিদুজ্জামান নইমুল উপজেলার বালুয়াকান্দি গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের ছেলে। আর অভিযুক্ত তুহিন ছাত্রলীগের গজারিয়া উপজেলার সাবেক সহ সম্পাদক ও দনিয়া কলেজ শাখার সহ সভাপতি।

​প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, জমিজমা নিয়ে স্থানীয় নাসিমুল-মনির গংদের সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে বীর মুক্তিযোদ্ধা ওয়াহিদুজ্জামান নইমুলের। আজ দুপুরে বিরোধপূর্ণ জমি পরিমাপের সময় ওয়াহিদুজ্জামান নইমুল ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দিকে গেলে তার ওপর হামলা করে ছাত্রলীগ নেতা তুহিনসহ ১০-১২ জন। এ সময় তারা কুপিয়ে ও পিটিয়ে রাস্তায় ফেলে রেখে যায় ওয়াহিদুজ্জামান নইমুলকে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

​বীর মুক্তিযোদ্ধা ওয়াহিদুজ্জামানের ভাষ্য, প্রতিপক্ষ খোকনের ছেলে তুহিন ও তার ছোট ভাইসহ অন্তত ১০-১২ জন তার ওপর হামলা চালিয়েছেন। গতকাল রাতেও তারা হুমকি দিয়েছেন।

‘তুহিন একজন চিহ্নিত অপরাধী এবং ছাত্রলীগ নেতা। সরকার পরিবর্তনের পর সে দীর্ঘদিন জেল খেটে সম্প্রতি জামিনে বেরিয়ে এসে পুনরায় এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড শুরু করেছে,’ বলছিলেন ওয়াহিদুজ্জামান।’

​গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. শারমিন সুলতানা জানিয়েছেন, ‘আহত ব্যক্তির অবস্থা অত্যন্ত সংকটাপন্ন। তার একটি হাত ও একটি পা ভেঙে গেছে এবং মাথার পেছনে ধারালো অস্ত্রের গভীর আঘাত রয়েছে। প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে তাকে।’

এ বিষয়ে যোগাযোগ করা হলেও অভিযুক্ত তুহিনের বক্তব্য পাওয়া যায়নি।

গজারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাসান আলী বলেছেন, ‘খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

মুক্তিযোদ্ধামুন্সিগঞ্জছাত্রলীগ নেতা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    প্রিয় ৫ বই

    প্রিয় ৫ বই

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    মেয়ের বিচ্ছেদ হওয়ায় দুধ দিয়ে গোসল করলেন মা!

    মেয়ের বিচ্ছেদ হওয়ায় দুধ দিয়ে গোসল করলেন মা!