কক্সবাজারে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
কক্সবাজার প্রতিনিধি

গ্রেপ্তার আলী আহম্মদ
কক্সবাজার পৌর বাস টার্মিনাল এলাকা থেকে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব।
আজ শুক্রবার দুপুরে র্যাব-১৫ এর সহকারী পরিচালক (ল’ অ্যান্ড মিডিয়া) আ ম ফারুক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার র্যাব-১৫ কক্সবাজার পৌর বাস টার্মিনাল এলাকায় অভিযান চালায়। এ সময় মাদক মামলায় যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামি আলী আহম্মদকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আলী আহম্মদ কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের দক্ষিণ মহুরীপাড়া নতুন শিকদারপাড়া এলাকার মৃত রফিকের ছেলে।
গ্রেপ্তার আসামির বিরুদ্ধে পরবর্তী ব্যবস্থা নিতে কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।




