Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ২৬ মে, ২০২৬
আগামীর সময়
সুনীল নিজেই ‘ভ্রাম্যমাণ লাইব্রেরি’
মঙ্গলবার, ২৬ মে, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • চট্টগ্রাম
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • চট্টগ্রাম
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় সারা দেশ

হবিগঞ্জে শিশুকে যৌন হয়রানির অভিযোগে যুবক আটক

হবিগঞ্জ প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ২৬ মে ২০২৬, ১৬:৫৪
হবিগঞ্জে শিশুকে যৌন হয়রানির অভিযোগে যুবক আটক

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার বড়চর এলাকায় এক শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে উত্তেজিত জনতার হাতে আটক এক ব্যক্তিকে নেওয়া হয়েছে পুলিশ হেফাজতে। সোমবার রাতে পার্শ্ববর্তী বাহুবল উপজেলার দিগাম্বর বাজার থেকে তাকে আটক করে হবিগঞ্জ সদর মডেল থানায় নেওয়া হয়।
অভিযুক্ত আফরোজ মিয়া (৩৫) বড়চর গ্রামের কনর উল্যার ছেলে। তার বিরুদ্ধে মাদকসেবনের অভিযোগও রয়েছে। ঘটনার শিকার তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে অসুস্থ অবস্থায় হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শিশুটির মা সাংবাদিকদের জানান, রবিবার বিকেলে ২০ টাকা নিয়ে দোকানে যাওয়ার পথে আফরোজ ও তার এক সহযোগী তাকে পথরোধ করে পাশের একটি বাঁশঝাড়ে নিয়ে যায়। সেখানে তাকে নির্যাতনের পর তারা পালিয়ে যায়। প্রথমে লোকলজ্জার ভয়ে বিষয়টি কাউকে জানাননি। সোমবার শিশুটি অসুস্থ হয়ে পড়লে তাকে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে সেখান থেকে সদর হাসপাতালে পাঠানো হয়।

ঘটনাটি সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়লে সোমবার রাত ১০টার দিকে দিগাম্বর বাজার এলাকায় আফরোজকে আটক করে স্থানীয় জনতা। পরে খবর পেয়ে নবীগঞ্জ ও হবিগঞ্জ সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে হেফাজতে নেয়।

শিশুটির মা বললেন, অভিযুক্ত যুবক প্রায়ই তাদের বাড়ির পাশের মাঠে বসে গাঁজা সেবন করত। তিনি ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন।

শিশুটির বাবার ভাষ্য, এলাকায় আরও অনেক মাদকসেবী রয়েছে। তারা প্রায়ই নারীদের উত্ত্যক্ত করে। এসব ব্যক্তিকে আইনের আওতায় আনার দাবি জানান তিনি।

নবীগঞ্জ থানার ওসি মোনায়েম মিয়া জানান, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। অভিযুক্ত পুলিশ হেফাজতে রয়েছে এবং তদন্ত অব্যাহত আছে।

    শেয়ার করুন:
    লোডশেডিং দেখার নামে জাদুকরি ঈদ সফর!

    লোডশেডিং দেখার নামে জাদুকরি ঈদ সফর!

    ২৫ মে ২০২৬, ২১:৪৩

    রাজকীয় আয়োজনে ভাইরাল মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’কে বিদায়

    রাজকীয় আয়োজনে ভাইরাল মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’কে বিদায়

    ২৫ মে ২০২৬, ২৩:৫১

    ৮৭ দিন পর ইন্টারনেট চালুর নির্দেশ দিলেন ইরানের প্রেসিডেন্ট

    ৮৭ দিন পর ইন্টারনেট চালুর নির্দেশ দিলেন ইরানের প্রেসিডেন্ট

    ২৬ মে ২০২৬, ০০:৩৬

    নারী ও তরুণদের সংযুক্ত করা, ব্যবসায়ীদের স্বার্থ রক্ষা আমার অগ্রাধিকার

    নারী ও তরুণদের সংযুক্ত করা, ব্যবসায়ীদের স্বার্থ রক্ষা আমার অগ্রাধিকার

    ২৬ মে ২০২৬, ০০:২৭

    নজরুলকে জানার ও বোঝার প্রয়োজনীয়তার ওপর জোর দিলেন মন্ত্রী টুকু

    নজরুলকে জানার ও বোঝার প্রয়োজনীয়তার ওপর জোর দিলেন মন্ত্রী টুকু

    ২৫ মে ২০২৬, ২৩:৪৭

    ইহরাম থেকে বিদায়ী তাওয়াফ: আত্মশুদ্ধির এক মহাযাত্রা

    ইহরাম থেকে বিদায়ী তাওয়াফ: আত্মশুদ্ধির এক মহাযাত্রা

    ২৫ মে ২০২৬, ২৩:৫৮

    টাঙ্গাইলে দুর্ঘটনায় নিহত নওগাঁর ৯ জনের মরদেহ নিজ গ্রামে

    টাঙ্গাইলে দুর্ঘটনায় নিহত নওগাঁর ৯ জনের মরদেহ নিজ গ্রামে

    ২৬ মে ২০২৬, ০০:৩৩

    কালশী বস্তিতে ভয়াবহ আগুনে পুড়ল শতাধিক ঘর

    কালশী বস্তিতে ভয়াবহ আগুনে পুড়ল শতাধিক ঘর

    ২৫ মে ২০২৬, ২২:৫৯

    ঝড়ে ট্রলারডুবি, হিজলায় বাবা-ছেলেসহ নিখোঁজ ৩

    ঝড়ে ট্রলারডুবি, হিজলায় বাবা-ছেলেসহ নিখোঁজ ৩

    ২৫ মে ২০২৬, ২৩:২৫

    সন্ধ্যা নামলেও কমেনি ঘরমুখো মানুষের ভিড়

    সন্ধ্যা নামলেও কমেনি ঘরমুখো মানুষের ভিড়

    ২৬ মে ২০২৬, ১১:৫৪

    সুনীল নিজেই ‘ভ্রাম্যমাণ লাইব্রেরি’

    সুনীল নিজেই ‘ভ্রাম্যমাণ লাইব্রেরি’

    ২৬ মে ২০২৬, ০৩:৫৫

    সবচেয়ে দামি গরু ‘স্টার বয়’ দাম ২১ লাখ ওজন এক টন!

    সবচেয়ে দামি গরু ‘স্টার বয়’ দাম ২১ লাখ ওজন এক টন!

    ২৫ মে ২০২৬, ২০:৩২

    সেনেগালে ঈদুল আজহায় আভিজাত্যের প্রতীক ‘লাডুম’

    সেনেগালে ঈদুল আজহায় আভিজাত্যের প্রতীক ‘লাডুম’

    ২৫ মে ২০২৬, ২৩:০১

    সিরাজগঞ্জে টিটিই অবরুদ্ধ, ৪০ মিনিট আটকে সিল্কসিটি এক্সপ্রেস

    সিরাজগঞ্জে টিটিই অবরুদ্ধ, ৪০ মিনিট আটকে সিল্কসিটি এক্সপ্রেস

    ২৫ মে ২০২৬, ২২:২২

    সিসা দূষণে ঝুঁকিতে শিশুর মেধা ও শিক্ষা

    সিসা দূষণে ঝুঁকিতে শিশুর মেধা ও শিক্ষা

    ২৫ মে ২০২৬, ২২:৫৬

    advertiseadvertise