Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
সাপ উদ্ধার-অবমুক্ত করেন মিথুন
মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

সাইকেলে মক্কার পথে নরসিংদীর সজিব

নিজস্ব প্রতিবেদক, নরসিংদী
agamir somoy
প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৭
সাইকেলে মক্কার পথে নরসিংদীর সজিব

সাইকেলে মক্কার পথে নরসিংদীর সজিব তালুকদার। ছবি: আগামীর সময়

ছোটবেলা থেকেই সাইকেলে চড়ে পবিত্র মক্কায় গিয়ে হজ পালনের স্বপ্ন দেখতেন নরসিংদীর বেলাব উপজেলার তরুণ সজিব তালুকদার। সেই স্বপ্ন পূরণে এবার সাইকেলে প্রায় ৮ হাজার কিলোমিটার পথ পাড়ি দেওয়ার অভিযানে নেমেছেন। পাড়ি দেবেন ছয়টি দেশ। এর আগে প্রস্তুতি হিসেবে মাত্র ৪৮ ঘণ্টায় টেকনাফ থেকে তেঁতুলিয়া সাইকেলে পাড়ি দিয়েছেন সজিব।

সজিব বেলাব উপজেলার সল্লাবাদ ইউনিয়নের ইব্রাহিমপুর গ্রামের তালুকদার বাড়ির সালাউদ্দিন তালুকদারের ছেলে। গত রবিবার সকালে নিজ বাড়ি থেকে মক্কার উদ্দেশে যাত্রা শুরু করেন তিনি। পথে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাকে স্বাগত জানান। রাতে নরসিংদী জেলা শহরে অবস্থান করে পরদিন ঢাকার উদ্দেশে রওনা দেন।

পরিকল্পনা অনুযায়ী সজিব ভারত, পাকিস্তান, ইরাক, ইরান ও কুয়েত হয়ে সৌদি আরবে প্রবেশ করবেন। সাইকেলে দীর্ঘ পথ পাড়ি দিয়ে সৌদি আরবের পবিত্র মক্কা নগরীতে পৌঁছে হজ পালন করাই তার মূল লক্ষ্য।

তার পরিবারের সদস্যরা জানিয়েছেন, ছোটবেলা থেকেই ভ্রমণের প্রতি আগ্রহ ছিল সজিবের। সময় পেলেই ঘুরতে বের হতেন। এইচএসসি পাসের পর তার ভ্রমণের নেশা আরও বেড়ে যায়। এরই মধ্যে তিনি ১৭টি দেশ ও দেশের ৬৪টি জেলা ভ্রমণ করেছেন। ভ্রমণের বিভিন্ন ভিডিও নিয়মিত সামাজিক যোগাযোগমাধ্যম ও ইউটিউবে প্রকাশ করেন। এ কারণে ট্যুর ব্লগার হিসেবেও পরিচিতি পেয়েছেন তিনি।

নিজের স্বপ্নের এই যাত্রা সম্পর্কে সজিব তালুকদার বলেছেন, ‘ছোটবেলার স্বপ্ন পূরণেই পরিবারের সহযোগিতায় সাইকেলে করে পবিত্র মক্কা নগরীতে হজ করার জন্য রওনা দিয়েছি। এরই মধ্যে তিনটি দেশের ভিসা পেয়েছি। বাকিগুলোর জন্য দূতাবাসে মেইল করা আছে। যাত্রাপথেই সেগুলো পেয়ে যাব বলে আশা করছি।’

আরও পড়ুন

হারিয়ে গেছে ডাকপিয়নের সাইকেলের ঘণ্টি

২৭ আগস্ট ২০২৬

তিনি আরও বলেছেন, ‘এই দীর্ঘ যাত্রার প্রস্তুতি হিসেবে টেকনাফ থেকে তেঁতুলিয়া সাইকেলে ভ্রমণ করেছি। প্রায় ১ লাখ ১০ হাজার টাকা খরচ করে সাইকেলটি বিশেষভাবে প্রস্তুত করা হয়েছে। দীর্ঘ পথে বিভিন্ন প্রতিকূলতা মোকাবিলায় সঙ্গে রাখা হয়েছে তাঁবু, খাবার, ওষুধসহ প্রয়োজনীয় সরঞ্জাম। প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ৭০ থেকে ৮০ কিলোমিটার পথ পাড়ি দেওয়ার পরিকল্পনা রয়েছে।’

সজিব বলেছেন, ‘এলাকাবাসী, বন্ধু ও প্রবাসীদের কাছ থেকে পাওয়া উৎসাহই আমার সবচেয়ে বড় শক্তি। এই যাত্রার মাধ্যমে বিভিন্ন দেশে দেশের পতাকা ও সুনাম ছড়িয়ে দিতে চাই। পাশাপাশি প্লাস্টিক ব্যবহারে পরিবেশের ক্ষতি নিয়ে সচেতনতা বাড়াতে চাই। জ্বালানিমুক্ত ও পরিবেশবান্ধব বাহন হিসেবে সাইকেলের গুরুত্বও তুলে ধরব। এই যাত্রা সুন্দরভাবে সম্পন্ন হলে ভবিষ্যতে বিশ্বভ্রমণেও বের হওয়ার ইচ্ছা রয়েছে।’

সজিবের বন্ধু রাজন জানিয়েছেন, ছোটবেলা থেকেই সজিবের ভ্রমণের প্রতি আগ্রহ ছিল। সেই আগ্রহ থেকেই তিনি সাইকেলে বিভিন্ন জেলা ঘুরেছেন। এবার পবিত্র উদ্দেশে তার এই যাত্রা সফল হোক, সেই কামনা করছি।

স্থানীয় মাওলানা রফিকুল ইসলাম বলেছেন, ‘সজিব মনের আবেগ ও ভালোবাসা দিয়ে আল্লাহকে পাওয়ার জন্য নিয়ত করেছে। আগে মানুষ হেঁটে ও জাহাজে করে দীর্ঘ পথ পাড়ি দিয়ে হজে যেতেন। আর সজিব সাইকেলে করে পবিত্র হজ পালনের উদ্দেশে বের হয়েছেন। তার ইচ্ছা পূরণে আমরা দোয়া করি।’

সজিবের বাবা সালাউদ্দিন তালুকদার বলেছেন, ‘আমার ছেলের ভ্রমণের আগ্রহ দেখে তাকে কোনোদিন বাধা দিইনি। সে দেশের বিভিন্ন জেলা সাইকেলে ঘুরেছে। বাবা হিসেবে তার এ সিদ্ধান্ত ও মহৎ ইচ্ছাকে আমি স্বাগত জানিয়েছি। সে যেন সহিহ-সালামতে পথ পাড়ি দিয়ে হজ শেষ করে আবার আমাদের বুকে ফিরে আসতে পারে, সেজন্য সবার কাছে দোয়া চাই।’

বেলাব উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আজিজ সারতাজ জায়েদ বলেছেন, সজিবের এই ব্যতিক্রমী ও সাহসী সিদ্ধান্ত প্রশংসনীয়। তরুণ প্রজন্মের অদম্য ইচ্ছাশক্তি ও দূরদর্শিতার এটি একটি অনন্য দৃষ্টান্ত। তার দীর্ঘ সফর সফল ও সুগম হোক। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তার নিরাপদ যাত্রার জন্য আন্তরিক শুভকামনা।

নরসিংদীমক্কাহজ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ‘আমার পেশাকে ছোট করে দেখলে আমার পথ ছোট হয় না’

    ‘আমার পেশাকে ছোট করে দেখলে আমার পথ ছোট হয় না’

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১৩:৫৫

    পাটওয়ারীর লং মার্চের গাড়িটির মালিক তুষার আসলে কোন দলের?

    পাটওয়ারীর লং মার্চের গাড়িটির মালিক তুষার আসলে কোন দলের?

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১৪:৩৪

    কুড়িগ্রাম এক্সপ্রেস লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ

    কুড়িগ্রাম এক্সপ্রেস লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২০:৪৬

    নীললোহিতের বয়স ২৭ থেকে বাড়ে না

    নীললোহিতের বয়স ২৭ থেকে বাড়ে না

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১৬:১০

    শাহজালাল বদলে জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর পুনর্বহাল দাবি

    শাহজালাল বদলে জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর পুনর্বহাল দাবি

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২০:৪০

    নামের মিলে ২০ দিন ধরে জেলে!

    নামের মিলে ২০ দিন ধরে জেলে!

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১৬:০৪

    আওয়ামী লীগের পথ খুলতে হাইকোর্টে আবেদন

    আওয়ামী লীগের পথ খুলতে হাইকোর্টে আবেদন

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২০:১৯

    ইজিবাইক থামিয়ে নারী ফুটবলারকে ধর্ষণচেষ্টা, চালক কারাগারে

    ইজিবাইক থামিয়ে নারী ফুটবলারকে ধর্ষণচেষ্টা, চালক কারাগারে

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২০:৫৬

    ফিলিস্তিনে কেন ‘পূর্ণমাত্রার যুদ্ধের’ হুমকি দিল ইসরায়েল

    ফিলিস্তিনে কেন ‘পূর্ণমাত্রার যুদ্ধের’ হুমকি দিল ইসরায়েল

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২০:৩৫

    কথা বলুন, পাশে দাঁড়ান

    কথা বলুন, পাশে দাঁড়ান

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০২

    ভোটার এলাকা পরিবর্তন করলেন আসিফ মাহমুদ

    ভোটার এলাকা পরিবর্তন করলেন আসিফ মাহমুদ

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১৭:২৫

    শেখ হাসিনার আর আপিলের সুযোগ নেই, জানালেন চিফ প্রসিকিউটর

    শেখ হাসিনার আর আপিলের সুযোগ নেই, জানালেন চিফ প্রসিকিউটর

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১৬:৩৬

    ১০ বছরে ওয়াটার বাসে ৫৭ কোটি টাকা লোকসান, সংসদে বললেন নৌমন্ত্রী

    ১০ বছরে ওয়াটার বাসে ৫৭ কোটি টাকা লোকসান, সংসদে বললেন নৌমন্ত্রী

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১৯:৪৩

    ব্রিকস সম্মেলন ও বৈশ্বিক সমীকরণে বাংলাদেশ

    ব্রিকস সম্মেলন ও বৈশ্বিক সমীকরণে বাংলাদেশ

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০২

    পুলিশ কর্মকর্তাকে হত্যা মামলায় রিমান্ডে প্রধান আসামি

    পুলিশ কর্মকর্তাকে হত্যা মামলায় রিমান্ডে প্রধান আসামি

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১৬:৩৭

    advertiseadvertise