Agamir Somoy E-Paper
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
রোগীর জন্য রক্ত সংগ্রহে ছোটেন আইয়ুব
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় সারা দেশ

সরাইলে সেপটিক ট্যাংকে নেমে চারজনের মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ২০ মে ২০২৬, ১৭:৪৩
সরাইলে সেপটিক ট্যাংকে নেমে চারজনের মৃত্যু

ফাইল ছবি

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে সেপটিক ট্যাংকে কাজ করতে নেমে চার শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ বুধবার বিকেলে সরাইলের কালিকচ্ছের গলানিয়া পশ্চিমপাড়ায় এ ঘটনা ঘটেছে। সরাইল থানার ওসি মনজুর কাদের ভুঁইয়া এসব নিশ্চিত করেছেন।

তিনি জানিয়েছেন, বিকেল ৪টার দিকে পশ্চিমপাড়ার একটি নির্মাণাধীন বাড়িতে সেপটিক ট্যাংকে কাজ করতে নেমেছিলেন ওই চারজন। বিষাক্ত গ্যাসে তাদের মৃত্যু হয়।

মৃতরা হলেন, মো. হুদয় (২৬), ইমান হোসেন (২৬), মমসাদ (১৭) ও আরমান (১৮। তাদের বাড়ি একই ইউনিয়নের গলানিয়া পূর্বপাড়ার।

পুলিশ ও ফায়ার সার্ভিস জানিয়েছে, ওই সেপটিক ট্যাংকে প্রথমে কাজ করতে নেমে অসুস্থ হন এক শ্রমিক। তাকে উদ্ধারে নেমে একে একে অন্য তিনজন বিষাক্ত গ্যাসে আক্রান্ত হন। ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়।

সরাইল ফায়ার সার্ভিসের সদস্যরা গিয়ে মরদেহ উদ্ধার করে। স্টেশন লিডার রিয়াজ মোহাম্মদ জানান, সেপটিক ট্যাংকে জমে থাকা বিষাক্ত গ্যাসের কারণেই এ দুর্ঘটনা ঘটে থাকতে পারে।

ব্রাক্ষণবাড়িয়াসরাইলসেপটিক ট্যাংক
    শেয়ার করুন:
    Advertisement
    advertiseadvertise