Agamir Somoy E-Paper
শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
বিনা বেতনে রমণীর পাঠদানের ৫৫ বছর
শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

ভাগাড় থেকে ফুলের বাগান

শাহীন মোল্লা, টঙ্গী (গাজীপুর)
agamir somoy
প্রকাশ: ১৬ জুলাই ২০২৬, ০৩:৩২
ভাগাড় থেকে ফুলের বাগান

টঙ্গী বিআরটি স্টেশনের নিচে রঙিন ফুলের বাগান

একসময় যে বিআরটি স্টেশনে ছিল ময়লার স্তূপ, ভবঘুরেদের আনাগোনা ও নানা অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগ, সেখানেই এখন নতুন রূপ পেয়েছে রঙিন ফুলের বাগান আর নান্দনিক আলোকসজ্জায়। ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী অংশের বিআরটি স্টেশনগুলো ঘিরে গাজীপুর সিটি করপোরেশনের এ উদ্যোগ এরই মধ্যে দৃষ্টি কেড়েছে পথচারী ও স্থানীয় বাসিন্দাদের।

সরেজমিন দেখা যায়, টঙ্গীর বিএনএস সেন্টার থেকে কলেজগেট পর্যন্ত প্রায় চার কিলোমিটার ফ্লাইওভারের নিচে থাকা বিআরটি স্টেশনগুলোর পরিবেশে এসেছে দৃশ্যমান পরিবর্তন। দীর্ঘদিন অব্যবস্থাপনা ও অবহেলায় স্টেশনগুলোর নিচের অংশ পরিণত হয়েছিল ময়লার ভাগাড়ে। সরকার বিআরটি প্রকল্পের কাজ বন্ধ করে দেওয়ার পর পরিস্থিতি আরও নাজুক হয়ে ওঠে।

সম্প্রতি গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসক মো. শওকত হোসেনের নির্দেশনায় টঙ্গী বাজার, স্টেশন রোড, মিলগেট, চেরাগ আলী ও শফিউদ্দিন সরকার একাডেমি স্কুল অ্যান্ড কলেজসংলগ্ন স্টেশনগুলোয় পরিচ্ছন্নতা এবং সৌন্দর্যবর্ধনের কাজ শুরু হয়। প্রথমে অপসারণ করা হয় ময়লা-আবর্জনা। পরে মাটি ভরাট করে লাগানো হয় বিভিন্ন প্রজাতির ফুল ও শোভাবর্ধনকারী গাছ। পাশাপাশি স্টেশনগুলোর দেয়ালে আঁকা হয়েছে গ্রাফিতি, বসানো হয়েছে সড়কবাতি এবং দেওয়া হয়েছে বিদ্যুতের সংযোগ।

সন্ধ্যার পর আলোকসজ্জায় আরও আকর্ষণীয় হয়ে ওঠে স্টেশনগুলোর চেহারা। পরিচ্ছন্ন পরিবেশের পাশাপাশি নগরবাসীর নজর কাড়ছে ফুলের বাগান ও দেয়ালচিত্র। সেখানে ছবি তুলতেও দেখা যায় অনেককে।

টঙ্গী থেকে নিয়মিত ঢাকায় যাতায়াত করেন সরকারি চাকরিজীবী মো. মনির হোসেন। তিনি বলেছেন, ‘আগে স্টেশনগুলোর দিকে তাকাতেও খারাপ লাগত। এখন ফুলের বাগান, পরিচ্ছন্ন পরিবেশ আর আলোর কারণে পুরো এলাকার পরিবেশ বদলে গেছে। রাতে চলাচলেও আগের চেয়ে নিরাপদ মনে হয়।’

বিডি ক্লিন গাজীপুর জেলা শাখার উপদেষ্টা মোহাম্মদ কালিমুল্লাহ ইকবাল বললেন, গাজীপুর সিটি করপোরেশনের এ উদ্যোগ প্রশংসার দাবিদার। তার ভাষায়, ‘ফুলের বাগান ও দেয়ালচিত্র কংক্রিটের কাঠামোকে প্রাণবন্ত করে তুলেছে। পরিকল্পিত উদ্যোগ নিলে গাজীপুরের আরও জনপরিসর এভাবে সৌন্দর্যবর্ধন করা সম্ভব।’

গাজীপুর সিটি করপোরেশনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী সুদীপ বসাক জানালেন, নিজস্ব অর্থায়নে বিআরটি স্টেশনগুলোর সৌন্দর্যবর্ধনের কাজ করা হয়েছে। নগরকে আরও পরিচ্ছন্ন, নান্দনিক ও বাসযোগ্য করে তুলতে এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

নগর পরিকল্পনাবিদের ভাষ্য, শুধু অবকাঠামো নির্মাণ করলেই হয় না, সেগুলোর নিয়মিত রক্ষণাবেক্ষণ ও জনবান্ধব ব্যবহারও নিশ্চিত করতে হয়। টঙ্গীর বিআরটি স্টেশনগুলোর এই পরিবর্তন দেখিয়েছে— পরিকল্পিত উদ্যোগ ও যথাযথ পরিচর্যা থাকলে অবহেলিত জনপরিসরও নিরাপদ, আকর্ষণীয় ও পরিবেশবান্ধব স্থানে পরিণত হতে পারে।

বিআরটি স্টেশনময়লার স্তূপভাগাড়বাগানদেয়ালচিত্র
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    Advertisement placeholder
    Advertisement placeholder
    মজুদ পর্যাপ্ত, তবুও কৃষকের হাতে মিলছে না সার

    মজুদ পর্যাপ্ত, তবুও কৃষকের হাতে মিলছে না সার

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২১:০৯

    আমার ড্রাইভার অন্যায় করেছিল, মামলা দিয়ে জরিমানা করেছি

    আমার ড্রাইভার অন্যায় করেছিল, মামলা দিয়ে জরিমানা করেছি

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২১:৪১

    বিনা বেতনে রমণীর পাঠদানের ৫৫ বছর

    বিনা বেতনে রমণীর পাঠদানের ৫৫ বছর

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০০:৫৮

    কনস্ট্রাকশন কোম্পানির আড়ালে চীনা-তাইওয়ানি চক্রের ‘সাইবার ফাঁদ’

    কনস্ট্রাকশন কোম্পানির আড়ালে চীনা-তাইওয়ানি চক্রের ‘সাইবার ফাঁদ’

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২১:৪৮

    মাছ সংকটের পর লোডশেডিং, ক্ষতির মুখে খুলনার ব্যবসায়ীরা

    মাছ সংকটের পর লোডশেডিং, ক্ষতির মুখে খুলনার ব্যবসায়ীরা

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫০

    জনগণের জন্য নেমেছি, অধিকার আদায় করে ফিরব : শফিকুর রহমান

    জনগণের জন্য নেমেছি, অধিকার আদায় করে ফিরব : শফিকুর রহমান

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৭

    ‘ব্যাগ গুছিয়ে’ ভারতীয় কোম্পানিকে কেনিয়া ছাড়ার নির্দেশ

    ‘ব্যাগ গুছিয়ে’ ভারতীয় কোম্পানিকে কেনিয়া ছাড়ার নির্দেশ

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:২১

    ব্রিকস সম্মেলনে তারেক রহমান যাবেন কি না জানে না ভারত

    ব্রিকস সম্মেলনে তারেক রহমান যাবেন কি না জানে না ভারত

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২২:৩২

    গাজা নিয়ে মিত্র ইসরায়েলের প্রস্তাব প্রত্যাখ্যান যুক্তরাষ্ট্রের

    গাজা নিয়ে মিত্র ইসরায়েলের প্রস্তাব প্রত্যাখ্যান যুক্তরাষ্ট্রের

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৫

    বলিভিয়ার সামরিক ঘাঁটিতে বিস্ফোরণ, নিহত অন্তত ১০

    বলিভিয়ার সামরিক ঘাঁটিতে বিস্ফোরণ, নিহত অন্তত ১০

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫১

    বছরে ১৭ হাজার কোটি টাকা এনে দেয় মেরিন একাডেমি

    বছরে ১৭ হাজার কোটি টাকা এনে দেয় মেরিন একাডেমি

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৫

    হোটেল সংকটে কলকাতার ফুটপাতে ঘুমাতে হচ্ছে বাংলাদেশিদের

    হোটেল সংকটে কলকাতার ফুটপাতে ঘুমাতে হচ্ছে বাংলাদেশিদের

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১৩:৪০

    বিদ্যুৎ বিল নিয়ে সরকারকে ‘গালাগাল’ করা সিফাত কারাগারে

    বিদ্যুৎ বিল নিয়ে সরকারকে ‘গালাগাল’ করা সিফাত কারাগারে

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২২:২৬

    ডিসেম্বরে ৩ ইস্যুতে উত্তপ্ত হবে রাজপথ

    ডিসেম্বরে ৩ ইস্যুতে উত্তপ্ত হবে রাজপথ

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২৩:০৫

    ৪৩ সীমান্ত পথে ঢুকছে মাদক

    ৪৩ সীমান্ত পথে ঢুকছে মাদক

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৪

    advertiseadvertise