Agamir Somoy E-Paper
সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
পাখিপ্রেমী বুদ্ধ প্রামানিক
সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

স্বস্তির বৃষ্টিতে প্রাণ ফিরেছে চা বাগানে

আবুল কালাম আজাদ, চুনারুঘাট (হবিগঞ্জ)
agamir somoy
প্রকাশ: ১৪ মার্চ ২০২৬, ১০:৫৮
স্বস্তির বৃষ্টিতে প্রাণ ফিরেছে চা বাগানে

ছবিঃ আগামীর সময়

দীর্ঘ খরার পর হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার চা বাগানগুলো ভিজিয়ে দিয়েছে স্বস্তির বৃষ্টি। শুক্রবার (১৩ মার্চ) দুপুর ১২টা থেকে দেড়টা পর্যন্ত উপজেলায় ৩২ দশমিক ৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এই বৃষ্টিতে খরাক্লিষ্ট চা বাগানে নতুন প্রাণের সঞ্চার হয়েছে। আগামী কয়েক দিনের মধ্যেই গাছে নতুন কুঁড়ি গজাবে বলে আশা করছেন চা উৎপাদনের সঙ্গে জড়িত সংশ্লিষ্টরা।

চা সংশ্লিষ্টরা জানান, প্রতি বছর ডিসেম্বর মাসে নির্দিষ্ট নিয়ম অনুযায়ী চা গাছের মাথা ছেঁটে ফেলা হয়, যাকে প্রুনিং বলা হয়। এরপর বৃষ্টির অপেক্ষা করতে হয়। দীর্ঘদিন বৃষ্টি না হওয়ায় নতুন রোপণ করা চারাগুলো ঝুঁকির মুখে পড়েছিল। তবে সাম্প্রতিক সময়ে বৃষ্টির ফলে এসব গাছ রক্ষা পাওয়ার আশা করা হচ্ছে এবং তিন থেকে চার দিনের মধ্যেই গাছে নতুন কুঁড়ি দেখা দিতে পারে।

দীর্ঘ খরার কারণে উপজেলার চা বাগানগুলোতে অনেক গাছ শুকিয়ে যেতে শুরু করেছিল। চলতি মৌসুমে প্রায় ২৫ থেকে ৩০ শতাংশ বাগানের চারা গাছ নষ্ট হয়ে গেছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। কাঙ্ক্ষিত নতুন কুঁড়ি বা চা পাতা না থাকায় অধিকাংশ কারখানাও চালু করা যায়নি। এতে গত বছরের মতো এ বছরও চায়ের উৎপাদন লক্ষ্যমাত্রা পূরণ নিয়ে সংশয় দেখা দিয়েছিল। তবে বৃষ্টির ফলে বাগানগুলোতে আবারও প্রাণ ফিরতে শুরু করেছে।

লস্করপুর ভ্যালি সূত্রে জানা গেছে, চলতি মাসে উপজেলার চা বাগান এলাকায় ৩২ দশমিক ৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। গত বছরের মার্চ মাসে মাত্র ১২ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছিল। তার আগের বছরের মার্চ মাসে রেকর্ড হয়েছিল ৩৬ মিলিমিটার বৃষ্টি। গত কয়েক মাসে এ অঞ্চলে কোনো বৃষ্টিপাত না হওয়ায় উপজেলার সব কটি চা বাগান খরার কবলে পড়েছিল।

একাধিক চা বাগান ব্যবস্থাপক জানান, অধিক উৎপাদনের লক্ষ্যে শীত মৌসুমে চা গাছে নিয়ম অনুযায়ী প্রুনিং বা ছাঁটাই করা হয়। এরপর সার ও প্রয়োজনীয় ওষুধ প্রয়োগ করা হয়। সাধারণত ফেব্রুয়ারির শেষ দিকে অথবা মার্চ মাসে বৃষ্টি হলেই গাছগুলো আবার সবুজ পাতায় ভরে ওঠে।

এনটিসি কোম্পানির চন্ডিছড়া চা বাগানের ব্যবস্থাপক সেলিমুর রহমান বলেন, ‘যতটুকু বৃষ্টি হয়েছে তাতে আমরা স্বস্তি বোধ করছি। কিছুদিন আগে চা গাছের মাথা ছাঁটাই করা হয়েছিল, তখন বাগানে রুক্ষভাব দেখা গিয়েছিল। বৃষ্টির কারণে আবারও চা গাছগুলো জেগে উঠছে।’

বৃষ্টিচা বাগানচা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ডিসেম্বরে ফেরা হচ্ছে না হাসিনার

    ডিসেম্বরে ফেরা হচ্ছে না হাসিনার

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৭

    বিএনপি সরকারের প্রথম মেট্রো, শিগগিরই একনেকে উঠছে প্রকল্প

    বিএনপি সরকারের প্রথম মেট্রো, শিগগিরই একনেকে উঠছে প্রকল্প

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৭

    মুকসুদপুরে বাস খাদে পড়ে নিহত ৩

    মুকসুদপুরে বাস খাদে পড়ে নিহত ৩

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:১১

    ৫ পরিবারে ৮ খুন, এসবির এসআইকে পিটিয়ে হত্যা

    ৫ পরিবারে ৮ খুন, এসবির এসআইকে পিটিয়ে হত্যা

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:০২

    জামিন পেলেন বিদিশা, মুক্তিতে ‘বাধা নেই’

    জামিন পেলেন বিদিশা, মুক্তিতে ‘বাধা নেই’

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৪

    আজও বিশ্বাস হয় না, তুমি নেই সালমান: শাবনূর

    আজও বিশ্বাস হয় না, তুমি নেই সালমান: শাবনূর

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১৪:০৪

    সংসদে ৩ বিল পাস, বিরোধী দলের ওয়াকআউট

    সংসদে ৩ বিল পাস, বিরোধী দলের ওয়াকআউট

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২০:৪২

    নিখোঁজ সন্তানদের অপেক্ষায় স্বজনদের কান্না,  উদ্ধারে নতুন ইউনিট গঠনের দাবি

    নিখোঁজ সন্তানদের অপেক্ষায় স্বজনদের কান্না, উদ্ধারে নতুন ইউনিট গঠনের দাবি

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২১:৪০

    বিদেশ ভ্রমণে খরচের সীমা বেড়ে ১৮ হাজার ডলার

    বিদেশ ভ্রমণে খরচের সীমা বেড়ে ১৮ হাজার ডলার

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২০:২৭

    আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রির সিন্ডিকেট, হোতা জামায়াত নেতা!

    আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রির সিন্ডিকেট, হোতা জামায়াত নেতা!

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২০:১২

    ক্ষুদ্র উৎপাদক বেশি চট্টগ্রামে, বৃহৎ সিলেটে

    ক্ষুদ্র উৎপাদক বেশি চট্টগ্রামে, বৃহৎ সিলেটে

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২১:০৪

    জামানতবিহীন ১০ হাজার টাকা পর্যন্ত আপৎকালীন ‘ই-ঋণ’ চালু

    জামানতবিহীন ১০ হাজার টাকা পর্যন্ত আপৎকালীন ‘ই-ঋণ’ চালু

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২১:১৫

    রংপুরে চার খুন : সাক্ষী শান্তর জবানবন্দিতে এলো নতুন তথ্য

    রংপুরে চার খুন : সাক্ষী শান্তর জবানবন্দিতে এলো নতুন তথ্য

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২১:১৩

    নিজেকে খুব বেশি গুরুত্ব না দেওয়াটাই বড় শিক্ষা

    নিজেকে খুব বেশি গুরুত্ব না দেওয়াটাই বড় শিক্ষা

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১৬:৪৫

    আরও দুই মামলায় জামিন পেলেন চিন্ময় কৃষ্ণ দাস

    আরও দুই মামলায় জামিন পেলেন চিন্ময় কৃষ্ণ দাস

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১৬:৩৭

    advertiseadvertise