বানিয়াচংয়ে শেষ মুহূর্তে জমে উঠেছে পশু কেনাবেচা

ছবি: আগামীর সময়
ঈদুল আযহাকে সামনে রেখে হবিগঞ্জের বানিয়াচংয়ে শেষ মুহূর্তে জমে উঠেছে পশুর হাট। উপজেলায় সরকারিভাবে পশুর হাট থাকলেও বিভিন্ন স্পটে বেসরকারিভাবে এখন ব্যাপকভাবে চলছে কেনাবেচা।
আজ মঙ্গলবার সরেজমিনে উপজেলার স্থায়ী সরকারি পশুর হাট ছাড়াও বড়বাজার, গ্যানিংগঞ্জ বাজার, বাবুরবাজার, সারং বাজার, ছিলাপাঞ্জা বাজার, জাতুকর্ণপাড়া ঈদগাহ বাজার, রত্না বাজার ও আতুকুড়া বাজার ঘুরে দেখা গেছে, ক্রেতা-বিক্রেতাদের পদচারণায় মুখর হয়ে উঠেছে হাটগুলো। দেশি ও হাইব্রিড জাতের গরু-ছাগল কেনাবেচার ধুম লক্ষ্য করা গেছে। ক্রেতা-বিক্রেতা উভয়ের মধ্যেই দেখা গেছে উৎসবের আমেজ।
তবে অন্যান্য বছরের তুলনায় এবার কোরবানির পশুর দাম কিছুটা বেশি বলে জানালেন এক ক্রেতা।
উপজেলার স্থায়ী সরকারি পশুর হাট ৫/৬নং বাজার হাটের ইজারাদার সাইফুল ইসলাম টিপু বললেন, ‘বানিয়াচংয়ের পশুর হাট এখন বেশ জমজমাট। তবে অনেক ক্রেতাই রশিদ না করেই পশু নিয়ে বাড়ি ফিরছেন।’







