Agamir Somoy E-Paper
সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
অবহেলিত প্রবীণদের ঠিকানা সাজুর বৃদ্ধাশ্রম
সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

রংপুরে ৪ খুন : পুলিশের এবারের ব্রিফিংয়ে বদলে গেল যেসব তথ্য

রংপুর অফিস
agamir somoy
প্রকাশ: ২৭ আগস্ট ২০২৬, ১৭:৩৪
রংপুরে ৪ খুন : পুলিশের এবারের ব্রিফিংয়ে বদলে গেল যেসব তথ্য

রংপুরের চার খুন নিয়ে আরএমপির ব্রিফিং। ছবি: আগামীর সময়

রংপুর জিলা স্কুলের সাবেক শিক্ষক গণপতি চক্রবর্তী ও তার স্ত্রী-সন্তানদের হত্যা ঘিরে পুলিশের নানা ভাষ্য ব্যাপক সমালোচিত হচ্ছে ফেসবুকে। লাশ উদ্ধারের পরদিনই আসামি গ্রেপ্তার ও রংপুর মেট্রোপলিটন পুলিশের প্রেস ব্রিফিংয়ে ‘খুনের রহস্য উদঘাটনের’ বর্ণনা থেকেই আলোচনার সূত্রপাত। তদন্তসংশ্লিষ্ট কর্মকর্তাদের একের পর এক তথ্যে পাল্টা প্রশ্ন ছুড়ে দিচ্ছিলেন ফেসবুকাররা।

এসবের মধ্যে ফের সংবাদ সম্মেলনে এলেন আরএমপির সদ্য বদলি হওয়া ‘আলোচিত’ কমিশনার মোহাম্মদ আবদুল মাবুদ। আজ সকালে ডাকা সংবাদ সম্মেলনে মূলত গ্রেপ্তার আসামিদের আদালতে দেওয়া জবানবন্দি তুলে ধরেছেন তিনি। পুলিশকে দেওয়া প্রাথমিক বর্ণনার সঙ্গে আদালতে আসামিদের দেওয়া জবানবন্দিতে কিছু অমিল আছে বলে জানালেন এই কর্মকর্তা।

আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে সংবাদ সম্মেলনে ডাকে আরএমপি। কমিশনার আবদুল মাবুদ বললেন, ময়নাতদন্ত ও ফরেনসিক পরীক্ষায় গণপতির স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী ও মেয়ে আগামী চক্রবর্তীকে ধর্ষণের আলামত মেলেনি। শ্বাসরোধেই হত্যা করা হয়েছে প্রত্যেককে। 

আরও পড়ুন

রংপুরে চার খুন: মরদেহ পড়ে থাকা ছাদে আলামত নষ্টের অভিযোগ

২৭ আগস্ট ২০২৬


এরপর আদালতে আসামি মুগ্ধ, সিদ্ধার্থ ও সাক্ষীদের দেওয়া জবানবন্দি তুলে ধরেন এই কর্মকর্তা। মুগ্ধ ও সিদ্ধার্থের ‘নতুন বর্ণনা’ অনুযায়ী, গত ২০ আগস্ট বৃহস্পতিবার রাতে সীমান্তের বাসায় ঘুমাতে যান সিদ্ধার্থ। সীমান্তর বাসা গণপতির বাড়ির কাছেই।

রাত ১২টার পর বের হয়ে ইয়াবা কিনে মুগ্ধকে সঙ্গে নিয়ে সীমান্তের বাসায় ফেরেন সিদ্ধার্থ। সেখানে দুজন মিলে তিনটি ইয়াবা সেবন করেন।

রাত ৩টার দিকে আরও ইয়াবার জন্য তারা এলাকার মাদক কারবারি শান্তর সঙ্গে ফোনে যোগাযোগ করেন। দুজন গিয়ে আরও চারটি ইয়াবা সংগ্রহ করেন। বিনিময়ে নিজেদের মোবাইল ফোন শান্তর কাছে জমা রাখেন। 

এরপর প্রথমে তারা গণপতির পাশের বাড়ির ছাদে ওঠেন। সেটি খোলামেলা থাকায় ইয়াবা সেবনের উপযোগী মনে হয়নি। দুজন তখন ছাদ টপকে গণপতির ছাদে এসে পানির ট্যাংকির আড়ালে বসে ইয়াবা সেবন করতে শুরু করেন। তখন প্রায় শুক্রবার ভোর। 

আরও পড়ুন

রংপুরে চার খুনের নেপথ্যে মাদকসেবীরা, বলছে পুলিশ

২৩ আগস্ট ২০২৬


গণপতি পায়চারি করতে বাড়ির ছাদে উঠলে মুগ্ধ ও সিদ্ধার্থকে দেখে ‘বকাঝকা’ করেন। বিষয়টি জানাজানি হওয়ার শঙ্কায় তারা গামছা গলায় পেঁচিয়ে গণপতিকে হত্যা করেন। ধস্তাধস্তির আওয়াজে ছাদে চলে আসেন গণপতির স্ত্রী ও মেয়ে। তখন একই সময় মুগ্ধ প্রীতিলতাকে ও সিদ্ধার্থ আগামীকে হত্যার জন্য গলায় কাপড় পেঁচিয়ে ধরেন।

প্রীতিলতা মারা গেলেও আগামী তখনো বেঁচে ছিলেন। পরে ছাদে একটি রশি গলায় পেঁচিয়ে আগামীর মৃত্যু নিশ্চিত করেন সিদ্ধার্থ। গণপতির দেহ লুকানো হয় পানির ট্যাংকির পেছনে। তার স্ত্রী ও মেয়ের মরদেহ টেনে ছাদ থেকে সরিয়ে সিঁড়িঘরের দিকে নিয়ে রাখেন আসামিরা। তবে প্রথম ব্রিফিংয়ে পুলিশ বলেছিল, গণপতিকে হত্যার পর প্রথমে স্ত্রীকে ও পরে মেয়েকে সিঁড়িতে হত্যা করা হয়।

আরএমপি কমিশনার আজ বললেন, বাসায় সিসিটিভি ক্যামেরা থাকতে পারে- এই শঙ্কায় নিচতলায় নেমে বিদ্যুতের লাইন বিচ্ছিন্ন করেন আসামিরা। এরপর ঘটনাটিকে ডাকাতি হিসেবে দেখাতে গণপতির ঘরে ঢোকেন তারা। তখনই ঘুম থেকে উঠে সিদ্ধার্থকে দেখে ডাক দেন গণপতির ছোট ছেলে প্রিয়ম চক্রবর্তী। তাকেও গলায় কাপড় পেঁচিয়ে হত্যা করেন সিদ্ধার্থ। 

প্রথম ব্রিফিংয়ে কমিশনার বলেছিলেন, শিশুটিকে ঘুমন্ত অবস্থায় বালিশচাপা দিয়ে হত্যা করা হয়।

আজ তিনি বললেন, এরপর আসামিরা আসবাবপত্র তছনছ করেন। কিছু স্বর্ণালংকার ও ১৫ হাজার টাকা সঙ্গে নেন। ঘরে বসে আবার ইয়াবা সেবন করেন দুজন। জুমার সময় ছাদ টপকে পালিয়ে যান তারা। স্বর্ণালংকার এলাকার আরেকটি বাড়ির পেছনে মাটির নিচে লুকিয়ে রাখেন। ১৫ হাজার টাকা ইয়াবা কারবারিকে দিয়ে নিজেদের মোবাইল ফোন ফেরত নেন।

আরও পড়ুন

রংপুরে চার খুন ঘিরে প্রশ্ন বাড়ছে

২৬ আগস্ট ২০২৬


মুগ্ধ ও সিদ্ধার্থ আদালতকে জানান, তারা সেদিন ৮/৯টি ইয়াবা সেবন করেছিলেন। এর আগে কখনো এক দিনে এত ইয়াবা তারা সেবন করেননি। 

আরএমপি কমিশনার আরও কিছু নতুন তথ্য জানালেন আজ। আগেরবার হত্যার পেছনে কেবল ইয়াবা সেবনের কথা বলা হলেও আজ তিনি জানালেন, গণপতির এই বাড়ির জমিটি সিদ্ধার্থদের পরিবারের কাছ থেকে কেনা। সেই লেনদেনসংক্রান্ত কোনো ক্ষোভ সিদ্ধার্থের থাকতে পারে- এমন বিষয়ও তদন্ত করছে পুলিশ।

এ ছাড়া, ওই এলাকার বাসিন্দারা দাস বংশের। আর গণপতিরা ব্রাহ্মণ। এ কারণে এলাকার লোকজনের সঙ্গে তাদের সামাজিক দূরত্ব ছিল। হত্যার মোটিভ তদন্তে এসবও খতিয়ে দেখা হবে বলে জানাল আরএমপি। 

রংপুরআরএমপিগণপতি চক্রবর্তীশিক্ষকজিলা স্কুল
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    গণি রোড থেকে সরছে সচিবালয়, বসবে আদালত

    গণি রোড থেকে সরছে সচিবালয়, বসবে আদালত

    বেতন নাকি শেখার সুযোগ— কোনটি বেছে নেবেন

    বেতন নাকি শেখার সুযোগ— কোনটি বেছে নেবেন

    মামলা না করার শর্তে হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে টাকা নেন বীথির স্বামী

    মামলা না করার শর্তে হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে টাকা নেন বীথির স্বামী

    বিএনপির এমপির সুপারিশে মাদ্রাসার সভাপতি স্বেচ্ছাসেবক লীগ নেতা

    বিএনপির এমপির সুপারিশে মাদ্রাসার সভাপতি স্বেচ্ছাসেবক লীগ নেতা

    রিয়াদ বিমানবন্দরে হামলায় ২ বাংলাদেশিসহ নিহত ১২

    রিয়াদ বিমানবন্দরে হামলায় ২ বাংলাদেশিসহ নিহত ১২

    ‘একটা আইসিইউ সিটের জন্য শ খানেক ফোন করেছি’

    ‘একটা আইসিইউ সিটের জন্য শ খানেক ফোন করেছি’

    শেকৃবির হল ক্যান্টিনে পোড়া তেল ব্যবহারের অভিযোগ

    শেকৃবির হল ক্যান্টিনে পোড়া তেল ব্যবহারের অভিযোগ

    প্রযুক্তিগত জ্ঞান ও ঠান্ডা মাথায় সিদ্ধান্ত দুটোই জরুরি

    প্রযুক্তিগত জ্ঞান ও ঠান্ডা মাথায় সিদ্ধান্ত দুটোই জরুরি

    সাজেক ভ্যালি বন্ধ ঘোষণা, পর্যটকদের ফিরে যাওয়ার নির্দেশ

    সাজেক ভ্যালি বন্ধ ঘোষণা, পর্যটকদের ফিরে যাওয়ার নির্দেশ

    ব্যাগ হারানো জার্মান পর্যটককে ল্যাপটপ উপহার

    ব্যাগ হারানো জার্মান পর্যটককে ল্যাপটপ উপহার

    সড়ক অবরোধ সাজেকে, আটকা দুই হাজার পর্যটক

    সড়ক অবরোধ সাজেকে, আটকা দুই হাজার পর্যটক

    দেশের জ্বালানিতে এখন শুধুই যুক্তরাষ্ট্র

    দেশের জ্বালানিতে এখন শুধুই যুক্তরাষ্ট্র

    ময়নাতদন্তের চূড়ান্ত প্রতিবেদনে জানা গেল নানা পাটেকরের মৃত্যুর কারণ

    ময়নাতদন্তের চূড়ান্ত প্রতিবেদনে জানা গেল নানা পাটেকরের মৃত্যুর কারণ

    রবিঠাকুরের গ্রাফিতিতে চুনকালি : আয়াসসহ ৪ জন রিমান্ডে

    রবিঠাকুরের গ্রাফিতিতে চুনকালি : আয়াসসহ ৪ জন রিমান্ডে

    প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজা পড়ালেন সাবেক মেয়র বেলাল

    প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজা পড়ালেন সাবেক মেয়র বেলাল