Agamir Somoy E-Paper
শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬
আগামীর সময়
বদলে যাওয়ার গল্প, বদলে দেওয়ার প্রত্যয়
শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় সারা দেশ

গাছে গাছে লিচুতে রঙিন ঈশ্বরদী

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ১৫ মে ২০২৬, ১৭:৫৪
গাছে গাছে লিচুতে রঙিন ঈশ্বরদী

ছবি: আগামীর সময়

পাবনার ঈশ্বরদীর বাগানগুলো এখন যেন লাল রঙের এক উৎসব। গাছে গাছে ঝুলছে থোকায় থোকায় লাল টুকটুকে রসালো লিচু। চারদিকে মৌ মৌ গন্ধ, বাগানজুড়ে উৎসবের আমেজ। আর কয়েক দিন পরই বাজারে পুরোদমে উঠবে মৌসুমের সুমিষ্ট এ ফল। তাই এখন বাগান পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন চাষিরা।

সরেজমিনে উপজেলার দাশুড়িয়া, মিরকামারী, জয়নগর, মানিকনগর, জগন্নাথপুর, ভাড়ইমারী, বক্তারপুর, সাহাপুর ও আওতাপাড়া এলাকা ঘুরে দেখা গেছে, ছোট-বড় প্রায় প্রতিটি বাগানেই ফলের সমারোহ। শুধু বাগান নয়, বাড়ির আঙিনা কিংবা রাস্তার ধারের গাছেও ঝুলছে থোকায় থোকায় লিচু। দূর থেকে দেখলে মনে হয়, সবুজ পাতার ফাঁকে কেউ যেন লাল রঙ ছড়িয়ে দিয়েছে।

বাগান মালিকদের মুখেও এখন স্বস্তির হাসি। তাদের আশা, আবহাওয়া অনুকূলে থাকলে এবার ফলন ভালো হওয়ায় লাভবান হবেন তারা।

চাষিরা জানান, আরও চার থেকে পাঁচ দিনের মধ্যে পরিপক্ব দেশি বা মুজাফফর জাতের লিচু বাজারে পাওয়া যাবে। এরপর ধীরে ধীরে উঠবে বোম্বাই ও চায়না থ্রি জাতের লিচু। বোম্বাই লিচু বাজারে আসতে আরও ১০ থেকে ১২ দিন এবং চায়না থ্রি আসতে প্রায় ১৫ দিন সময় লাগবে।

ঈশ্বরদীর লিচুর কদর রয়েছে সারা দেশেই। এখানকার সুমিষ্ট স্বাদ আর গুণগত মানের কারণে প্রতি বছর দেশের বিভিন্ন জেলা থেকে পাইকাররা এসে বাগান থেকেই লিচু কিনে নিয়ে যান।

পাইকারি ব্যবসায়ীদের ভাষ্য, এখনও পুরোপুরি লিচু ভাঙা শুরু হয়নি। তবে জয়নগর ও আওতাপাড়া বাজারে ইতোমধ্যে দেশি (মুজাফফর) জাতের লিচু উঠতে শুরু করেছে। বর্তমানে প্রতি শত লিচু ২০০ থেকে ২৫০ টাকায় বিক্রি হচ্ছে। সামনের সপ্তাহ থেকে বাগানগুলোতে পুরোদমে লিচু সংগ্রহ শুরু হবে বলে জানান তারা।

ব্যবসায়ীদের ধারণা, বোম্বাই জাতের লিচু বাজারে উঠলে দাম কিছুটা কমতে পারে। তবে এবার ফলন ভালো হওয়ায় বাজারও জমজমাট থাকবে বলে আশা করছেন তারা।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি বছর ঈশ্বরদীতে প্রায় ৩ হাজার ১০০ হেক্টরের বেশি জমিতে লিচুর চাষ হয়েছে। এবার প্রায় ৭০০ কোটি টাকার লিচু বিক্রির লক্ষ্যমাত্রা ধরা হয়েছে।

ঈশ্বরদী উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল মোমিন বলেছেন, ‘লিচুর গুণগত মান ধরে রাখতে কৃষকদের আরও কিছুদিন অপেক্ষা করে বাজারজাত করার পরামর্শ দেওয়া হচ্ছে। বর্তমানে কিছু অপরিপক্ব লিচু বাজারে উঠলেও তাতে কাঙ্ক্ষিত স্বাদ পাওয়া যাচ্ছে না। পরিপক্ব লিচু বাজারে এলে ক্রেতারা প্রকৃত স্বাদ উপভোগ করতে পারবেন।’

লাল লিচুঈশ্বরদীউৎসব
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    Advertisement
    ৬৪ জেলার দেখভালের দায়িত্বে ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী ও হুইপ, কে কোন জেলায়

    ৬৪ জেলার দেখভালের দায়িত্বে ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী ও হুইপ, কে কোন জেলায়

    ২৭ আগস্ট ২০২৬, ১৯:৪৭

    স্বরাষ্ট্রে ৬৪ মন্ত্রী হলে মন্দ হতো না, মন্তব্য রুমিন ফারহানার

    স্বরাষ্ট্রে ৬৪ মন্ত্রী হলে মন্দ হতো না, মন্তব্য রুমিন ফারহানার

    ২৭ আগস্ট ২০২৬, ২০:৩৮

    বাসসের এমডি ও প্রধান সম্পাদক হলেন কাদের গনি চৌধুরী

    বাসসের এমডি ও প্রধান সম্পাদক হলেন কাদের গনি চৌধুরী

    ২৭ আগস্ট ২০২৬, ২০:২২

    নেপাল সীমান্তে নদীর পানি আটকে হ্রদের সৃষ্টি, ফের আকস্মিক ঢলের শঙ্কা

    নেপাল সীমান্তে নদীর পানি আটকে হ্রদের সৃষ্টি, ফের আকস্মিক ঢলের শঙ্কা

    ২৭ আগস্ট ২০২৬, ২০:১৯

    ফরেনসিক অ্যাকাউন্টিং বইয়ের মোড়ক উন্মোচন ৩০ আগস্ট

    ফরেনসিক অ্যাকাউন্টিং বইয়ের মোড়ক উন্মোচন ৩০ আগস্ট

    ২৭ আগস্ট ২০২৬, ১৯:০২

    রিমান্ডের শেষ দিনে থানা থেকে পালিয়ে গেলেন নারী আসামি

    রিমান্ডের শেষ দিনে থানা থেকে পালিয়ে গেলেন নারী আসামি

    ২৭ আগস্ট ২০২৬, ২০:১৫

    জামিন প্রশ্নে ‘ইমোশনাল’ হলেন দীপু মনি

    জামিন প্রশ্নে ‘ইমোশনাল’ হলেন দীপু মনি

    ২৭ আগস্ট ২০২৬, ১৯:৫৪

    ৩১ অনুমোদনহীন অ্যাপে ঋণ নিতে সতর্কতা বিএফআইইউর

    ৩১ অনুমোদনহীন অ্যাপে ঋণ নিতে সতর্কতা বিএফআইইউর

    ২৭ আগস্ট ২০২৬, ২১:২৮

    অস্ত্রসহ ‘ম্যাগনেট বাবু’ গ্রেপ্তার

    অস্ত্রসহ ‘ম্যাগনেট বাবু’ গ্রেপ্তার

    ২৭ আগস্ট ২০২৬, ২০:০৫

    ৩০ আগস্টের পর কোথায় যাবে পরিবারগুলো?

    ৩০ আগস্টের পর কোথায় যাবে পরিবারগুলো?

    ২৭ আগস্ট ২০২৬, ২১:৪৯

    দুই প্রকল্পে ১৭৮ কোটি টাকা অনুদান দেবে জার্মানি

    দুই প্রকল্পে ১৭৮ কোটি টাকা অনুদান দেবে জার্মানি

    ২৭ আগস্ট ২০২৬, ২২:০৪

    রংপুরে চার খুন, আগামীর বাগদত্তা অদিতকে জিজ্ঞাসাবাদ

    রংপুরে চার খুন, আগামীর বাগদত্তা অদিতকে জিজ্ঞাসাবাদ

    ২৭ আগস্ট ২০২৬, ২২:৪১

    গাম্বিয়ার সঙ্গে রোহিঙ্গা ইস্যু, কাতারের কাছে এলএনজি চাইল বাংলাদেশ

    গাম্বিয়ার সঙ্গে রোহিঙ্গা ইস্যু, কাতারের কাছে এলএনজি চাইল বাংলাদেশ

    ২৮ আগস্ট ২০২৬, ০৫:৫৪

    ঘটনার উদ্দেশ্য, সময়, হত্যার পদ্ধতিসহ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে প্রশ্ন রয়েছে

    ঘটনার উদ্দেশ্য, সময়, হত্যার পদ্ধতিসহ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে প্রশ্ন রয়েছে

    ২৭ আগস্ট ২০২৬, ১৯:৫৩

    দিনে ৪ হাজার রোগী দেখেন ৭০ চিকিৎসক

    দিনে ৪ হাজার রোগী দেখেন ৭০ চিকিৎসক

    ২৮ আগস্ট ২০২৬, ০৫:২১

    advertiseadvertise