Agamir Somoy E-Paper
সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
বিলাসী জীবন ছেড়ে জনকল্যাণে আতিক
সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

শরীয়তপুর

তিন সন্তান নিয়ে পথে পথে ‘চোরের’ স্ত্রী

শরীয়তপুর প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ২১ এপ্রিল ২০২৬, ১৯:০৮
তিন সন্তান নিয়ে পথে পথে ‘চোরের’ স্ত্রী

তালাবদ্ধ ঘরের সামনে ভুক্তভোগী ও তার সন্তান। ছবি: আগামীর সময়

প্রচণ্ড রোদে ওষ্ঠাগত জীবন। কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলেই লাগে হাঁসফাঁস। সেই রোদ থেকে বাঁচতেই আশপাশে তাকাচ্ছিলেন আছিয়া বেগম। নিজের জন্য যতটা না, তার চেয়ে বেশি সঙ্গে থাকা তিন সন্তানের জন্য। নিজে সহ্য করলেও, কতক্ষণ কষ্টে রাখবেন ওদের?

তালাবদ্ধ সদর দরজার ঠিক পাশেই বসেছিল তারা। মাসখানেক আগে স্বামী-সন্তান নিয়ে থাকা হতো এখানেই।

আছিয়া জানাচ্ছিলেন, চুরির অপবাদে মারধর করে তার স্বামীকে জেলে দিয়েছেন বাড়ির মালিক ও স্থানীয় প্রভাবশালীরা। সন্তানসহ তাকে বের করে দেওয়া হয়েছে ভাড়া বাসা থেকে।

ভুক্তভোগীর অভিযোগ, ঘরে ছিল জমানো ২ লাখ টাকা আর কিছু মালামাল। সেসব আত্মসাৎ করতেই প্রভাবশালীদের সঙ্গে হাত মিলিয়ে চুরির অপবাদ দিয়েছিলেন বাড়ির মালিক বাচ্চু গাজী। চেষ্টা করেও ঘরে থাকা টাকা বা আসবাবপত্র বের করতে পারেননি আছিয়া। এতদিনে সেসব জিনিস ঘরে আছে কি নেই, তাও জানতে পারেননি।

গণমান্য ব্যক্তি ও প্রশাসনের দ্বারে দ্বারে ঘুরেও মেলেনি সমাধান। বাধ্য হয়েই যাযাবর জীবন কাটাচ্ছেন শরীয়তপুর ভেদরগঞ্জ উপজেলার গাজিকান্দি গ্রামের এ গৃহবধূ।

এ বিষয়ে বাড়ির মালিক বাচ্চু গাজী জানাচ্ছিলেন, ‘এ ঘরের তালা খুলতে পারব না। তার স্বামী চুরি করে ধরা পড়েছে। জরিমানা করা হয়েছে ২ লাখ টাকা। টাকা দিলেই তালা খুলে দেবে স্থানীয়রা।’

সখিপুর থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে বলে নিশ্চিত করেছেন এসআই আনোয়ার হোসেন। তদন্ত সাপেক্ষে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিচ্ছিলেন তিনি।

শরীয়তপুর
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    কোন দেশের আপত্তিতে আটকাল রূপপুরের জ্বালানি

    কোন দেশের আপত্তিতে আটকাল রূপপুরের জ্বালানি

    চাকরি আজ আছে কাল নেই, ৭ কোটি বেসরকারির ঝুঁকির জীবন

    চাকরি আজ আছে কাল নেই, ৭ কোটি বেসরকারির ঝুঁকির জীবন

    ঘোষণার ২৯ বছর পরও হয়নি বানিয়াচং পর্যটনকেন্দ্র

    ঘোষণার ২৯ বছর পরও হয়নি বানিয়াচং পর্যটনকেন্দ্র

    পুলিশের উপস্থিতিতে ৩ সাংবাদিকের ওপর হামলা

    পুলিশের উপস্থিতিতে ৩ সাংবাদিকের ওপর হামলা

    সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর

    সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর

    বাঙালির আত্মপরিচয়ের প্রত্নভাষ্যকার

    বাঙালির আত্মপরিচয়ের প্রত্নভাষ্যকার

    বিএনপিকে জড়িয়ে সালমান মুক্তাদিরের বক্তব্যে উষ্মা স্বরাষ্ট্রমন্ত্রীর

    বিএনপিকে জড়িয়ে সালমান মুক্তাদিরের বক্তব্যে উষ্মা স্বরাষ্ট্রমন্ত্রীর

    বসের সঙ্গে মতবিরোধ সামলাবেন কীভাবে

    বসের সঙ্গে মতবিরোধ সামলাবেন কীভাবে

    পোশাক নিয়ে আপত্তি তুলে মেট্রোতে উঠতে পুলিশের বাধা

    পোশাক নিয়ে আপত্তি তুলে মেট্রোতে উঠতে পুলিশের বাধা

    টার্গেট করেছিল মালিককে, আমি মাঝখানে পড়ে গিয়েছি: সালমান মুক্তাদির

    টার্গেট করেছিল মালিককে, আমি মাঝখানে পড়ে গিয়েছি: সালমান মুক্তাদির

    কুমিল্লার আওয়ামী লীগ নেতা নাছির ঢাকায় গ্রেপ্তার

    কুমিল্লার আওয়ামী লীগ নেতা নাছির ঢাকায় গ্রেপ্তার

    ফলকে নিজের নাম দেখে ভবন উদ্বোধন না করেই ফিরে গেলেন হাসনাত আবদুল্লাহ

    ফলকে নিজের নাম দেখে ভবন উদ্বোধন না করেই ফিরে গেলেন হাসনাত আবদুল্লাহ

    ‘স্বরাষ্ট্রমন্ত্রীই জানেন না মামলার খবর’, কটাক্ষ সালমান মুক্তাদিরের

    ‘স্বরাষ্ট্রমন্ত্রীই জানেন না মামলার খবর’, কটাক্ষ সালমান মুক্তাদিরের

    সেই স্বাস্থ্যকেন্দ্রে দখলদারদের লাগানো সাইন বোর্ড খুলে ফেলল এনসিপি

    সেই স্বাস্থ্যকেন্দ্রে দখলদারদের লাগানো সাইন বোর্ড খুলে ফেলল এনসিপি

    অসহায় মানুষের পাশে সরোয়ার

    অসহায় মানুষের পাশে সরোয়ার